Kishoreganj

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত এ ময়দানেই অনুষ্ঠিত হয়। দু' থেকে আড়াই লাখ মুসলি্ল এক সাথে এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। গত ঈদুল ফিতরে প্রায় ৩ লাখ মুসলি্ল এক সাথে এ মাঠে নামাজ আদায় করেছেন। এ জামাতের প্রতি মুসলি্লদের আকর্ষণ ও বিশ্বাস ক্রমেই বাড়ছে। ফলে প্রতি বছরই এ মাঠের কলেবর বৃদ্ধি পাচ্ছে। নামাজীর সংখ্যা বাড়ছে। ছড়িয়ে পড়ছে মাঠের সুনাম। শোলাকিয়া ঈদগাহ ময়দান আকর্ষণীয় ও বিশাল জামাত, গৌরবময় ও ঐতিহ্যশালী করেছে কিশোরগঞ্জকে।
বহু দুর-দুরান্ত থেকে এমনকি দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকে মুসলি্লর আগমন এ মাঠের মযর্াদাকে বাড়িয়ে তুলেছে। বহু পর্যটক এই অভূতপূর্ব মহামিলনের দিনক্ষণটি দেখার জন্যও উপস্থিত হচ্ছেন। কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে মনোরম পরিবেশে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের অবস্থান। এই মাঠের দক্ষিণ পাশর্্ব দিয়ে নরসুন্দা নদী পূর্ব-পশ্চিমে চলে গেছে। বর্তমানে ঈদগাহটির চারিদিক অনুচ্চ প্রাচীরে ঘেরা। এক তথ্যে জানা যায়, এর মূল মাঠে ২৬৫ টি কাতার হয়। প্রতি কাতারে নামাজীর সংখ্যা হয় ৬ থেকে ৭ শত। সেই হিসেব অনুযায়ী নামাজীর সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮৫ হাজার ৫ শত। ঈদের জামাতে মুসলি্ল মাঠে উপচে চারপাশের খালি জায়গা জমি ক্ষেত, বসত বাড়ির আঙ্গিনা ভরে যায়। জানা গেছে, ইতিহাস প্রসিদ্ধ এই ঈদগাহের জমির পরিমান ৬.৬১ একর। এর পশ্চিম সীমারেখা উত্তর দক্ষিনে ৩৩৫ ফুট এবং পূর্ব সীমারেখা উত্তর দক্ষিনে ৩৪১ ফুট এবং উত্তর সীমারেখা পূর্ব পশ্চিমে ৭৮৮ ফুট ও দক্ষিন সীমারেখা পূর্ব পশ্চিমে ৯৪১ ফুট দৈঘর্্য। স্থানীয় জেলা প্রশাসককে সভাপতি করে একটি পরিচালনা কমিটি মাঠের রক্ষণাবেক্ষনে ন্যস্ত। প্রাথমিক পযর্ায়ে এর মিম্বর ঘরটি যেমন ছিল তা বর্তমানে সংস্কার করা হয়েছে এবং মাঠে প্রবেশের মূল সড়কে একটি প্রধান তোরণ নিমর্াণ করা হয়েছে। তবে এসব উন্নয়ন কাজে আভিজাত্য ও মুন্সিয়ানার কোনো ছাপ নেই।
কিশোরগঞ্জের এই ঐতিহ্যবাহী ঈদগাহের সৃষ্টির ইতিহাস সমঙ্র্কে অনেক জনশ্রুতি আজও প্রচলিত রয়েছে। জানা যায়, ১৮২৮ সালে এই মাঠের গোড়াপত্তন হয। ওই বছরই স্থানীয় সাহেব বাড়ির সৈয়দ আহম্মদ (র.) এর তালুক সমঙ্ত্তিতে তারই ইমামতিতে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরবতর্ীতে স্থানীয় হয়বতনগর দেওয়ান পরিবারের অন্যতম দেওয়ান মান্নান দাদ খানের বদান্যতায় এ মাঠের কলেবর বৃদ্ধি পায় এবং এবং এর পরিধি বিস্তৃতি লাভ করে। দেওয়ান মান্নান দাদ খান ছিলেন বীর ঈশা খাঁর অধঃস্তন বংশধর।
এ প্রসিদ্ধ ঈদগাহের ময়দানের নামকরনের বিষয়ে জনশ্রুতি হচ্ছে, দীর্ঘকাল পূর্বে একবার এই মাঠে ঈদের জামাতে মুসলি্লর সংখ্যা দাঁড়িয়েছিল ১ লাখ ২৫ হাজার অথর্াৎ সোয়া লাখ। এই সোয়া লাখ থেকেই শোলাকিয়ার নামকরন হয়েছে। অপর একটি ধারনা হচ্ছে, মোঘল আমলে এখানে পরগনার রাজস্ব আদায়ের একটি অফিস ছিল। সেই অফিসের অধীনে পরগনার রাজস্বের পরিমান ছিল সোয়া লাখ টাকা। জনশ্রুতি হচ্ছে এটাও শোলাকিয়া নামের উৎস হতে পারে।
এখানে প্রথম ঈদের জামাতের পর গত ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত ছিল ১৭৭তম জামাত। এ বছর অনুষ্ঠিত হবে ১৭৮ তম ঈদুল ফিতরের জামাত। পর পর ৩ বার এই মাঠে নামাজ আদায় করলে এক হজ্ব পালনের সওয়াব হয় এ বিশ্বাস থেকেও অনেকেই এ মাঠে নামাজ আদায় করতে আসেন। তবে এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করেছেন আলেম ওামাগণ। এ মাঠের নিয়মিত নামাজী শফিকুল ইসলাম বলেন, আমার বাবা এ মাঠে নামাজ পড়তেন, দাদাও এখানেই নামাজ পড়ে গেছেন, আমিও নামাজ পড়ছি। এখানে নামাজ পড়ে ঈদের পরিপূর্ণ আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়।
এই ঐতিহাসিক মাঠে কে কে ইমামতি করেছেন এর সঠিক ইতিহাস বলা সম্ভব নয়। কারন এর কোনো সংরক্ষিত তালিকা নেই। তবে এখানে স্থানীয় হয়বতনগরের বাসিন্দা (জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া) বিশিষ্ট আলেম মাওলানা মুসলেহ উদ্দিন দীর্ঘদিন ইমামতি করেছেন। পরবতর্ীতে প্রায় ৩০ বছর এখানে ইমামতি করেছেন হয়বতনগর আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ। গত বছর ইমামতি করেন তাঁর সুযোগ্য ছেলে আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এ মাঠের মোতওয়াল্লী হিসেবে বংশানুক্রমে দায়িত্ব পালন করছেন ঈশা খাঁর বংশধর হয়বতনগর জমিদার পরিবার।
ঈদুল ফিতরের সময় ঈদগাহ ও এর আশপাশ এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। মূল শহর থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় মানুষের ঢল নামে। রাস্তার দু'পাশে দাঁড়িয়ে থাকে ভিক্ষুক ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার লোকজন চাঁদা আদায়ের জন্য। সে সময় শহরের বিভিন্ন হোটেলে বাড়তি লোকের চাপ পড়ে এবং আত্দীয় স্বজনের বাড়িতেও লোকের ভিড় হয়। ঈদের জামাতকে কেন্দ্র করে ঈদগাহের পাশে মেলা বসে। এ মেলায় সুন্নতি লাঠি, তসবিহ, টুপি, রেহাল, সুরমা, জলচৌকি, পিঁড়িসহ বিভিন্ন কাঠের খেলনা ও কুটির শিল্পজাত দ্রব্যাদি ইত্যাদি পাওয়া যায়। নামাজ শেষে মুসলি্লরা এখান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করে বাড়ি ফেরেন।
জানা যায়, তৎকালীন পাকিস্তান আমল ও ব্রিটিশ শাসনামলে এ মাঠে সুদূর আসাম ও কুচবিহার থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলি্ল ঈদের নামাজ পড়তে এখানে আগমন করতেন। পবিত্র ঈদের এই জামাতে এখনো জেলার প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মুসলি্লর সাথে দেশের অন্যান্য অঞ্চলের হাজারো মুসলমান অংশ গ্রহন করেন। এখানে বৃহত্তর ময়মনসিংহের জেলাগুলো ছাড়াও সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নরসিংদী, ঈশ্বরদীসহ কয়েকটি জেলা থেকে অনেক মুসলি্ল নামাজ আদায় করতে আসেন। পাকিস্তান আমলে এ মাঠে দুর দুরান্ত থেকে লোক আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হতো।
এতো বিশাল ঈদগাহ মাঠ, এতো যার নাম ও সুনাম, ইতিহাস প্রসিদ্ধ এই ঈদগাহের জন্য কিশোরগঞ্জ আজ সারাদেশে পরিচিতি লাভ করেছে, অনেকের অভিযোগ এই ঈদগাহের উন্নয়ন ও সংস্কারের প্রতি কেউ ততটা যত্নবান নন। এ মাঠের মেহরাবটি খুবই সাধারণ। মাঠের একটি মাত্র তোরণ দেখার মতো কিছু নয়। মুসলি্লদের অজুর ব্যবস্থা অপযর্াপ্ত। অথচ মাঠের পশ্চিম দক্ষিন পাশ্বর্ে পুকুরটির চারপাশ পাকাঘাট করে দিলে মুসলি্লরা অনায়াসেই অজু করেতে পারেন। মাঠের পূর্ব প্রান্তে অবস্থিত পুকুরটিতে অজুর ব্যবস্থা করা যেতে পারে। প্রতি বছর যেভাবে মাঠে মুসলি্লর আগমন ঘটছে তার ফলে মাঠের পরিধি আরো বাড়ানো জরুরী হয়ে পড়েছে বলে স্থানীয় অধিবাসীরা মনে করছেন। বিগত সরকারের আমলে এই ঈদগাহ ময়দানে বেশকিছু উন্নয়ন কাজ সমঙ্ন্ন হয়। মাঠে মাইক্রোফোন সার্ভিস আধুনিকায়ন ও অজুখানার ব্যবস্থা করা হয়। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ বিষয়ে ঈদগাহ পরিচালনা কমিটির সমঙ্াদক

শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন ও মুসলিম সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য পরিচালনা কমিটি একটি পরিকল্পনা গ্রহন করেছে। ঈদের জামাত আদায় করতে ঈদের কদিন পূর্ব থেকে যেসব মুসলি্লর আগমন ঘটে তাদের ব্যপারেও তারা বিশেষ পদক্ষেপ নিতে যাচ্ছেন। দেশের বৃহৎ ঈদুল ফিতরের জামাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর কথাও বললেন অনেকেই। তাদের অভিমত বাংলাদেশের রাষ্ট্রপতিকে এই ঈদের জামাতে শরীক করা হলে এবং এই ধরনের পরিকল্পনা অনুযায়ী উদ্যেগ নিলে কিশোরগঞ্জের সুনাম বৃদ্ধি পাবে সাথে সাথে এলাকার উন্নয়নেও গত সাধিত হবে। কেউ কেউ বলছেন ঈদের আগের ৩ থেকে ৭ দিন ব্যাপী মাঠ সংলগ্ন স্থানে ঈদ মেলার আয়োজন করা যেতে পারে। এই মেলায় খেলনা, কুঠির শিল্প, স্থানীয় শিল্প ও বই মেলার আয়োজন ঈদ উৎসবকে আরো আকর্ষণীয় করে তুলতে পারে।

কিভাবে যাবেন কিশোরগঞ্জের শোলাকিয়ায়
ঢাকা থেকে সকালে এবং সন্ধ্যায় এগারসিন্দুর আন্তঃনগর ট্রেনে কিশোরগঞ্জ পেঁৗছে মাত্র ৮/১০ টাকার রিকশা ভাড়ায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে পেঁৗছা যায়। ট্রেনে ১ম শ্রেণীর ভাড়া ১২৫ টাকা, সুলভ শ্রেণীর ভাড়া ৬৫ টাকা। এছাড়া সায়েদাবাদ থেকে গেইটলক ঈশা খাঁ বাস সার্ভিস ভাড়া ১৪০ টাকা। যাতায়াত পরিবহনের বিআরটিসি'র বাস ছাড়ে কমলাপুর গোলাপবাগ থেকে ১৮০ টাকা ভাড়ায় আড়াই ঘন্টায় কিশোরগঞ্জ পেঁৗছা যায়। বিভিন্ন জেলা থেকে মুসলি্লরা রিজার্ভ বাস নিয়ে ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জড়ো হয়। নামাজ শেষে তারা বাসে করেই চলে যান।

তারেকুর রহমান তারেক
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ।
Share:

Definition List

Unordered List

Support