(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জে যুব কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার সকালে শহরে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সনে ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয়ের পতাকা উড়লেও কিশোরগঞ্জের মানুষ সে কাঙ্খিত বিজয় দেখতে পায়নি। হানাদার বাহিনীর কবল থেকে ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত হয়েছিল। কিশোরগঞ্জ মুক্ত দিবসে জেলা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও সদস্য সচিব আরিফুজ্জামান টিপু'র নেতৃত্বে বিশাল বিজয় র্যালীটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলজিইডি'র প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয় র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ ছিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. এম.এ. আফজল প্রমুখ। র্যালীতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Home »
» কিশোরগঞ্জ মুক্ত দিবসে যুব কমান্ডের উদ্যোগে বিজয় র্যালী






