Kishoreganj

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

হোসেনপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা-জনতা। উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি এমএ সালাম কমান্ডারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আশরাফ উদ্দিন, টিএইচও ডাঃ রমজান মাহমুদ, মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আয়ুব আলী, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুবলীগ সভাপতি এমএ হালিম,প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার,কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন দুলাল, যুবলীগ নেতা মোঃ মকবুল হোসেন, মোঃ সিরাজ উদ্দিন, মুস্তাফিজুর রহমান মোবারিছ, ছাত্রলীগ সভাপতি আল-আমিন অপু, সাধারণ সম্পাদক বিপুল আলম বিপুল প্রমূখ। পরে উপজেলা পরিষদ চত্বরে যুদ্ধাপরাধীদের কুশ পুত্তলিকা দাহ করা হয়।
Share:

শোক সংবাদ বলিয়ারদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ খুর্শিদ আলম

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের অধিবাসী সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক হাজী মোঃ খুর্শিদ আলম (৮১) গতকাল সোমবার দুপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না....................... রাজিউন)। মৃতু্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতু্যতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু, অধ্যাপক আ. কা. ম. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কলেজ শিক্ষক ঐক্য জোটের নির্বাহী সদস্য অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, ও বাজিতপুর বাজারের শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম গভীর শোক প্রকাশ করেন।
Share:

পাকুন্দিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে মানববন্ধন

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : যোদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবীতে সোমবার বিকেলে পাকুন্দিয়া উপজেলায় মানবন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। পাকুন্দিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাচলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের মু্িকযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ডা. মাহবুবুল ইকবাল, ওই সংগঠনের সদস্য সচিব প্রফেসর আশরাফ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আহসান হাবীব, সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে সংগঠনের কর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উপজেলার বিভিন্ন পেশা ও শ্রেণীর শতাধিক মানুষ।
Share:

করিমগঞ্জ যুদ্ধাপরাধীদের দ্রম্নত বিচার দাবি

 (মোঃ হাবীবুলস্নাহ হাবিব; করিমগঞ্জ, কিশোরগঞ্জ) : বিজয়ের ৪০ বছরে এসেও স্বাধীনতাবিরোধীরা এখনো সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশে একাত্তরের ঘাতকদের ঠাঁই দেয়া হবে না। এসব যুদ্ধাপরাধীদের দ্রম্নত বিচার দাবিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কোন বিকল্প নেই। গতকাল সোমবার বিকেলে জেলার করিমগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এক গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলা ঘাদানিক আহ্বায়ক ডাঃ এনামুল হক ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুুকুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক কূটনীতিক সৈয়দ মাহবুবুর রশিদ, দৈনিক শতাব্দী কণ্ঠের সম্পাদক আহমেদ উলস্নাহ, জেলা ঘাদানিক আহ্বায়ক নাজিরম্নল হক, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম চৌধুরী, সাংবাদিক আব্দুল আউয়াল মুন্না, মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল, হারম্নন অর রশিদ, মেজবাহ উদ্দিন আহমেদ, কবি সালেহ আহমেদ প্রমুখ। এছাড়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যমকমর্ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Share:

কিশোরগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : রবিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতৃবৃন্দের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রথখলা ময়দানে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের আহবায়ক শরীফুল ইসলাম শরীফ। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ রায়, প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফুল হক টিটু প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমবায় সম্পাদক মেজবাহ উদ্দিন শামীম, সহ দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, থানা যুবদলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, পৌর যুবদলের সভাপতি হানিফ উদ্দিন আহমেদ রনক, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন মিয়া, জেলা যুবদল সদস্য নিয়ামতউল্লাহ জিসান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু নাসের সুমন, নিশু শিকদার, ছাত্রদল নেতা শহীদুল্লাহ কায়সার, তালাত আজিজ, তাজুল ইসলাম চপল, আরকান, শামীম, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহীন, থানা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান রাজন, পৌর জাসাস নেতা রায়হান কায়সার বাপ্পী, যুবদল নেতা মাসুদ, বাবু, প্রমুখ।
Share:

কুলিয়ারচর উপজেলা ভাইস য়োরম্যানের বাসায় ডাকাতি

মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : কুলিয়ারচর উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলমের বাসায় শনিবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটি হয়। সৈয়দ নূরে আলম সাংবাদিককে জানান দশ বার জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের গ্রীল কেটে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে ভাইস চেয়ারম্যানের হাত পা বেঁধে ষ্টীলের আলমারী ভেঙে নগদ দুইলৰ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট, ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় পাশের বাসার দরজা গুলি ডাকাত দল বাহির থেকে বন্ধ করে দেয়। খবর পেয়ে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান , আওয়ামীলীগ সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার ও অফিসার ইন-চার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন। ডাকাতির খবর পেয়ে শত শত উৎসুক জনতা এই জনপ্রিয় নেতার বাসায় ভীর জমায়।
Share:

কিশোরগঞ্জ মুক্ত দিবসে যুব কমান্ডের উদ্যোগে বিজয় র্যালী

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জে যুব কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার সকালে শহরে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সনে ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয়ের পতাকা উড়লেও কিশোরগঞ্জের মানুষ সে কাঙ্খিত বিজয় দেখতে পায়নি। হানাদার বাহিনীর কবল থেকে ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত হয়েছিল। কিশোরগঞ্জ মুক্ত দিবসে জেলা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও সদস্য সচিব আরিফুজ্জামান টিপু'র নেতৃত্বে বিশাল বিজয় র্যালীটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলজিইডি'র প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয় র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ ছিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. এম.এ. আফজল প্রমুখ। র্যালীতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Share:

পাকুন্দিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপর হামলা

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। পরে হাসপাতাল কতর্ৃপক্ষ থানাপুলিশের সহযোগিতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার সৈয়দগাঁও গ্রামের রাফিক (৩০), খুর্শিদ (৪০), সালমা (২২), সাফিয়াসহ (৩৫) কতিপয় লোকজন পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত শহিদুল্লাহ, স্ত্রী নুরজাহান ও দুই বছরের শিশু আজহারুল ইসলাম আপনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এমতাবস্থায় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইটে তালা দিয়ে পাকুন্দিয়া থানায় মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। পরে এএসআই শহীদ ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলার সৈয়দগাঁও গ্রামের শহিদুল্লাহ, তার স্ত্রী নূরজাহান ও দুই বছরের শিশু সন্তান আজহারুল ইসলাম আপনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকেরা। পরে তারা পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকাবস্থায় পুনারায় হামলার স্বীকার হয়।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Share:

আওয়ামী লীগের দুগ্রম্নপের হাতাহাতি, মঞ্চ ভাঙচুর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসের অনুষ্ঠান পন্ড

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দুই গ্রম্নপের হাতাহাতি ও মঞ্চ ভাঙচুরের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান পন্ড হয়ে গেছে।

প্রত্যৰদর্শীরা জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে পাকুন্দিয়া উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্মিত বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সংসদ সদস্য ডা. এম.এ. মান্নান ও পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাবউদ্দিনের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সংসদ সদস্যের উপস্থিতিতে তার সমর্থকরা মঞ্চ ভাঙচুর করে। এ সময় উপস্থিত কয়েকজন মুক্তিযোদ্ধার উপরও হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে মুক্তিযোদ্ধারা পাকুন্দিয়া উপজেলা সদরে তাৎৰণিক মিছিল বের করেন।

এ ঘটনার জন্য সংসদ সদস্য ডা. এম.এ. মান্নান ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাবউদ্দিন পরস্পরকে দায়ী করেছেন।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Share:

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন এড. মো: জিল্লুর রহমান

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়াম্যান, কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবীদ এড. মো: জিল্লুর রহমান। তিনি ১৯৬৩ সাল থেকে রাজনীতি শুরু করেন। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান, ষ্পীকার মো: আব্দুল হামিদ এ্যাডভোকেটের ঘনিষ্ট সহচর। তার নিয়োগ পাওয়ায় কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির এড. মিয়া মো: ফেরদৌস, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী শাহীন খান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু.আ. লতিফ, কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এড. মাহমুদুল ইসলাম জানু, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ সদর ইউনিটের সাধারণ সম্পাদক মো: আমিনুল হক সাদী অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
Share:

কুলিয়ারচরে বিজয় দিবস উদ্যাপিত

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪০ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন লিটনের নেতৃত্বে এক র্যালি বের করে। এছাড়া বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শরীফুল আলমের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালী বের করেন। বিকেল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কুলিয়ারচর ডিগ্রী কলেজ সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অঙ্গীকার সংসদ ও কুলিয়ারচর প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব ভিন্ন ভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।
Share:

কুলিয়ারচরে অগি্নকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুলিয়ারচর বাজারে রাজ সিনেমাহল রোড সংলগ্নে অগি্নকান্ডে একটি খাবারের হোটেল সহ পাঁচটি দোকান ভষ্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা। হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামিয়া হোটেলে আগুনের সূত্রপাত হলেও মুহুর্তের মধ্যেই রাজ সিনেমাহল মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে মনোহারী, কসমেটিকস, ও সেলুনের দোকানসহ ৫টি দোকান ভষ্মিভূত হয়। এ খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
Share:

বাজিতপুরে বিজয় দিবসে র্যালি ও বর্ণাঢ্য আয়োজন

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : সারাদেশের ন্যায় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে বাজিতপুর পৌর শহর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিজয় দিবস উপলক্ষে ব্যানার, প্লে-কার্ড সম্বলিত বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে ব্যতিক্রমধর্মী র্যালি ও মিছিল ডাকবাংলার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এরই অংশ হিসেবে গতকাল সকাল ৮টার দিকে বাজিতপুর-নিকলী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু সুব্রত পাল, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ ছারওয়ার আলম। বিএনপির পক্ষ হতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালেহুজ্জামান খান রুনু, পৌর বিএনপির সভাপতি মোঃ এহেসান কুফিয়া, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা বদরুল আলম শিপুর পক্ষে বিশাল র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকবাংলার ময়দানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা শারীরিক চর্চা ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। দুপুর ১২টার দিকে উপজেলা হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে বিভিন্ন হাসপাতালে রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। আজ রাত ৯টার দিকে সিনেমা হল সংলগ্ন মাঠে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
Share:

হোসেনপুরে নানা আয়োজনে মহান বিজয় উদ্যাপিত

(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুর
উপজেলা প্রশাসনের নানা আয়োজনে গতকাল শুক্রবার (১৬ডিসেম্বর) যথাযোগ্য
মর্যাদায় উদ্যাপিত হয়েছে। সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা
প্রশাসন,পৌরসভা,মুক্তিযোদ্ধাসংসদ,প্রেসক্লাব,আওয়ামীলীগ,বিএনপি,জাতীয়পার্টি,িিসপিবি,
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ-সহযোগী,সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। বিজয় র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল
কাদির স্বপন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমিজুল
ইসলাম খান। পরে ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ,ডিসপ্লে ও মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
Share:

কুলিয়ারচরে বিজয় দিবস উদ্যাপিত

(মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে
যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪০ তম মহান বিজয় দিবস
উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন কতর্ৃক আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল
রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা,সূর্যোদয়ের সাথে
সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসত্দম্ভে পুষ্পসত্দবক অর্পন, সকাল ৯.০০
টায় খেলার মাঠে শিশু কিশোর সমাবেশ, সকাল ১০.০০টায় বীর মুক্তিযোদ্ধা,
পুলিশ,আনসার, রোবার স্কাউটস ও শিৰা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের
শরীরচর্চা প্রদর্শনী, ১১টায় শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরন ও আলোচনা সবা। বিকেল ৪টায়
প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপজেলার
বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কুলিয়ারচর ডিগ্রী কলেজ সহ সকল শিৰাপ্রতিষ্ঠান,
অঙ্গীকার সংসদ ও কুলিয়ারচর প্রেসক্লাব ভিন্ন ভিন্ন কর্মসূচীর মাধ্যমে
দিবসটি উদ্যাপন করে।
Share:

কুলিয়ারচরে ভয়াবহ অগি্নকান্ড, ৫টি দোকান ভষ্মিভূত

(মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : বৃহস্পতিবার গভীর রাতে
কুলিয়ারচর বাজারে রাজ সিনেমাহল রোডে ভয়াবহ অগি্নকান্ডে একটি খাবারের
হোটেল সহ পাঁচটি দোকান ভষ্মিভূত হয়েছে। হোটেলের চুলা থেকে আগুনের
সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামিয়া হোটেলে আগুনের সূত্রপাত
হলেও মুহুর্তের মধ্যেই রাজ সিনেমাহল মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে মনোহারী,
কসমেটিকস, ও সেলুনের দোকানসহ ৫টি দোকান ভষ্মিভূত হয়। এতে ৰতির পরিমাণ
প্রায় ৫ লৰ টাকা। খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে
আনেন।
Share:

পাকুন্দিয়ায় দুঃসাহসিক চুরি সংগঠিত

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা
চকদিগা গ্রামে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এতে চোরের অস্ত্রের আঘাতে
বুধবার রাতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা চকদিগা গ্রামের সিরাজ
উদ্দিন স্ত্রী মিনারা বেগম (৪৮) গুরুতর আহত হয়ে পাকুন্দিয়া স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

জানা যায়, গত বুধবার রাতে উপজেলার চকদিগা গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে
দুর্সাহসিক চুরি সংগঠিত হয়। এ সময় চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ও
এলাকাবাসী চোরদের ধরতে চেষ্টা করলে চোরের অস্ত্রের আঘাতে মিনারা বেগম
গুরতর আহত হয়। তখন এলাকাসী উপজেলার পাঁচলগোটা গ্রামের মো. আ. ছাত্তারে
পুত্র কুখ্যাত চোর রফিকুল ইসলামকে (৩৫) আটক করে টহলরত পুলিশে হাতে সোপর্দ
করে এবং অন্য অজ্ঞাতনামা ২/৩ চোর পালিয়ে যায়। এ ব্যাপারে আজ
(বৃহস্পতিবার) পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ দিকে থানায় অভিযোগ করায় রফিক চোরের সহযোগিরা সিরাজ উদ্দিনকে প্রাণ
নাশের হুমকি দিচ্ছে বলে আজ (বৃহস্পতিবার) বিকেলে সিরাজ উদ্দিন
সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।

Share:

২ কেজি গাঁজাসহ ২ মহিলা গ্রেফতার

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত
কেন্দ্রের পুলিশ গতকাল (বুধবার) দুপুরে ২ কেজি গাঁজাসহ ২ মহিলাকে
গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) সকালে কোর্টে চালান দিয়েছে।

জানা যায়, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. হাসান আল মামুন
কটিয়াদী-মঠখোলা সড়কের মান্দারকান্দি সরকারী বিদ্যালয়ের সামনে চেক পোস্টে
দায়িত্ব পালন করা অবস্থায় কটিয়াদী হইতে ঢাকাগামী একটি সিএনজিতে
(কিশোর-থ-১১-০৫৬৩) অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ময়মনসিংহ জেলার
ঈশ্বরগঞ্জ থানার শাহগজ গ্রামের মোস্তফার স্ত্রী আমেনা (৩৫) ও কিশোরগঞ্জের
কুলিয়ার থানার কান্দিগাঁও গ্রামের আসাদ মিয়ার স্ত্রী ফরিদা বেগমকে (৪০)
গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের
মামলা করেছে পুলিশ।

Share:

বিজয় দিবসেও বিজয় দেখেনি কিশোরগঞ্জ বাসী

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : ১৯৭১ সনের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম
রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জিত হলেও সেদিন বিজয়ের আনন্দ পায়নি
কিশোরগঞ্জ বাসী। সারা দেশের আকাশে লাল-সবুজের পতাকা উড়লেও কিশোরগঞ্জ শহরে
সেদিন উড়ছিল পাকিস্থানী পতাকা। সেদিনও শহরের নিয়ন্ত্রণ ছিল
রাজাকার-আলবদরদের হাতে। বিজয় দিবসেও পাক হানাদার বাহিনীর দোসরদের সাথে
প্রচন্ড লড়াই করতে হয়েছে দামাল ছেলেদের। অবশেষে দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে
কিশোরগঞ্জ স্বাধীন হয় ১৭ ডিসেম্বর। দীর্ঘ ৯ মাস জীবন বাজি রেখে রক্তক্ষয়ি
যুদ্ধের পর ১৯৭১ সনের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি ছিনিয়ে আনে লাল-সবুজের
পতাকা। অনেক ত্যাগ-তিতীক্ষা ও অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলার
পূর্বাকাশ উদিত হয় কাঙ্কিত রক্তিম স্বাধীনতার সুর্য। বিজয়ের আনন্দে
সারাদেশে উত্তাল। কিন্তু ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দ ছিলনা কিশোরগঞ্জবাসীর
মধ্যে। সেদিনও তাদের মনে ছিল অজানা আতংক। স্বাধীন বাংলাদেশের পতাকা বদলে
কিশোরগঞ্জের আকাশে উড়ছিল পাকিস্থানের পতাকা। শহর নিয়ন্ত্রণ করছিল হানাদার
বাহিনীর দোসর এদেশীয় রাজাকার-আলবদর ও আল শামস বাহিনী। পাক হানাদার বাহিনী
১২ ডিসেম্বর কিশোরগঞ্জ ছেড়ে গেলেও শহরে শক্ত ঘাঁটি তৈরি করে অবস্থান নেয়
স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর বাহিনী। ফলে কিশোরগঞ্জকে মুক্ত করার জন্য
মুক্তিযোদ্ধারা ব্যাপক প্রস্তুতি নেয়। পরিস্থিতি বেসামাল দেখে রাজাকার
বাহিনী বাধ্য হয়ে আত্মসমর্পনের প্রসত্দাব করে। মুক্তিযুদ্ধকালীন কোম্পানী
কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদের নেতৃত্বে ১৬ ডিসেম্বর
সন্ধ্যা থেকে কিশোরগঞ্জ শহরের চারপাশ ঘিরে ফেলে শক্ত অবস্থান নেয়
মুক্তিবাহিনী। একইদিন গভীর রাতে মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার কবীর
উদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ড. মাসুদুল কাদের, প্লাটুন
কমান্ডার দিলীপ সরকারসহ মুক্তিযোদ্ধাদের একটি দল করিমগঞ্জ থেকে কিশোরগঞ্জ
শহরের উপকণ্ঠে সতাল এলাকায় এসে অবস্থান নেন। অবস্থা বেগতিক দেখে রাজাকার
বাহিনী অধ্যাপক জিয়া উদ্দিন আহমেদ ও আজিম উদ্দিন হাই স্কুলের তৎকালিন
প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ
করবে বলে খবর পাঠায়। ১৭ ডিসেম্বর সকালে একটি খোলা জিপে করে মুক্তিযোদ্ধা
কবির উদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি সশস্ত্র দল সর্ব
প্রথম কিশোরগঞ্জ শহরে প্রবেশ করে।

আরেকটি দল হান্নান মোল্লা, মানিক, কামালের নেতৃত্বে শহরের দক্ষিণ-পশ্চিম
অঞ্চল দিয়ে কিশোরগঞ্জে ঢোকার সময় কামালিয়ারচর ও খিলপাড়া এলাকায় আলবদরদের
বাঁধার সম্মুখীন হয়। বাঁধা অতিক্রম করে উক্ত দলটিও কিশোরগঞ্জে প্রবেশ
করে। পরে বিভিন্ন দিক থেকে গেলিরা মুক্তিসেনারা ভারতীয় মিত্র বাহিনীর
ক্যাপ্টেন চৌহানের নেতৃত্বে মিত্রবাহিনী ও সেদিন কিশোরগঞ্জে প্রবেশ করতে
থাকে। কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকেই মুক্তিযোদ্ধারা শহরের প্রবেশ করে।
শহরের পুরান থানা শহীদী মসজিদ সংলগ্ন ইসলামীয়া ছাত্রাবাস মাঠে
মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাধীনতা বিরোধী
রাজাকার-আলবদর বাহিনী। রাজাকার-আলবদর বাহিনী আত্মসমর্পণ করার পর
মুহুর্তেই বদলে যায় শহরের চিত্র। বিজয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠে চারপাশ।
পাকিসত্দানী পতাকা নামিয়ে কিশোরগঞ্জের আকাশে উড়ানো হয় স্বাধীন
স্বার্বভৌম প্রিয় বাংলাদেশের রক্তিম পতাকা। মুক্তিযোদ্ধা, মিত্রবাহিনী
আর জনতার উল্লাস ধ্বনি, আনন্দ উচ্ছাস আর মুক্তির চিরনত্দন স্বাপ্ন
বাসত্দবায়নের ধ্বনিতে প্রকম্পিত হয় স্বাধীন কিশোরগঞ্জের মুক্ত আকাশ। শহর
শক্রমুক্ত হবার দিনেই ছুটে আসে মুক্তিযোদ্ধারা আর শহরবাসী তাদের বরণ করে
নিয়েছিল। আর এভাবেই সারা দেশ স্বাধীন হওয়ার এক দিন পর মুক্তির স্বাদ পায়
কিশোরগঞ্জ বাসী। যারা সে সময় মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়ে শহরে ১৭
ডিসেম্বর প্রবেশ করে এবং উড়িয়ে দিয়েছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র
অঙ্কিত পতাকা তাদের মধ্যে সাব সেক্টর কমান্ডার মাহবুবুল আলম, কবির উদ্দিন
আহম্মেদ, আ. বারী খান, নাজিমুদ্দিন কবির, ক্যাপ্টেন হামিদ, হান্নান
মোল্লা পলাশ, আনোয়ার কামাল, এটিএম শহীদুল ইসলাম, সিদ্দিক, সারোয়ার জাহান,
শামসুল আলম বকুল, জাহিদ হাসান বাবুল, অধ্যাপক আ. গণি, ভর্ষা মিয়া, মাসুদ
কাদের, মুসত্দাফিজুর রহমান, নুরুন্নবী, এড. দোলন ভৌমিক, মিজানুর রহমান,
ওয়াহিদুল হক, আবদুল আলি বেতের, মফিজ মাস্টার, আফাজ উদ্দিন, সাবি্বর
আহম্মেদ মানিক, রফিকুল হক, আক্কাস আল কাজি, আলী মাষ্টার, মাহমুদুল ইসলাম
জানু, কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম, খলিল রহমান খলিল, হারুয়ার জসিম
উদ্দিন, এড. মতিউর রহমান, গোলাম রাব্বানী মুক্তু, ভোপাল নন্দি, পানানের
মতিউর রহমান, গাইটালের গোলাপসহ হাজার হাজার মুক্তিসেনা।

Share:

মেহেদীর রং মুছার আগেই নববধূ মরিয়ম মারা গেছেন !

চিকিৎসাধীন নববধূ মরিয়ম মারা গেছেন! 

ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঁচদিন মৃতু্যর সাথে লড়ে অবশেষে মারা গেছেন নববধু মরিয়ম আক্তার (১৯)। আজ (সোমবার) ভোর চারটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। বিয়ের মাত্র ১২ দিনের মাথায় স্বামী আবু বাক্কারও তাঁর সহযোগীরা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। মারাত্বক অগি্নদগ্ধ অবস্থায় তাকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করে ভীর্ত করা হয়। আগুনে তার শরীরের ৭০ ভাগ অংশই পুড়ে যায় বলে চিকিৎসকরা জানান।
গতকাল এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কিশোরগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিবের কাছে জানতে চাইলে, মরিয়মের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান মরিয়মের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সেখানে ময়না তদন্তের পর কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেতরাহাটি গ্রামে তার বড়িতে পাঠানো হবে।
উল্লেখ্য দীর্ঘ প্রনয়ের পর গত ২৭ নভেম্বর সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের বেতরাহাটি গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আবু বাক্কারের সঙ্গে প্রতিবেশী মরিয়মের বিয়ে হয়। কিন্ত বনিবনা না হওয়ায় আবু বাক্কার ও তার পরিবার বিয়ের পর থেকেই মরিয়মের উপর নির্যাতন শুরু করে। গত ৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে মরিয়ম ঘর থেকে বের হওয়ামাত্র স্বামী আবু বাক্কার তার ছয় সহযোগীকে নিয়ে তাকে চেপে ধরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার আর্ত চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
পরদিন ৮ ডিসেম্বর ১১টার দিকে অগি্নদগ্ধ মরিয়মের পিতা মোঃ গিয়াসউদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় জামাতা আবু বাক্কার সহ সাতজনকে আসামি করা হয়। আসামিদের সবার বাড়ি বেতরাহাটি গ্রামে । তবে এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার ছয়দিন পরও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় নারী সংগঠনসহ এলাকার সচেতনমহলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া জানান, হাতে মেহেদীর রং মুছার আগেই স্বামী ও তাঁর সহযোগীরা বর্বরোচিতভাবে মরিয়মের শরীরে মধ্যযুগীয় কায়দায় আগুণ লাগিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অমিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চি করবে সংশিষ্ট কতৃপক্ষ। অন্যথায় সুষ্টু বিচারের দাবিতে কর্মসূচি ঘোষনা করা হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেনজানান, আসামিরা সবাই পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, এ ব্যাপারে পুলিশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Share:

অবুঝ প্রেমের কঠিন পরিনয়


প্রেম মানে না বয়স.........

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : প্রেম মানে না বয়স। সেই কিন্ডার গার্টেন স্কুল হতে লেখাপড়ারত অবস্থায় সুজন ও পনি্ন একে অপরকে ভালবাসতে শুরু করে। সেই অবুঝ প্রেমের পরিনামে পনি্নকে তার মামা তাজুল ইসলামের ধামপাড়ার বাড়িতে গত ৮ দিন ধরে শিকল পরিহিত অবস্থায় দিন যাপন করতে হচ্ছে পনি্ন বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী ও মুক্তিযোদ্ধার শামসুদ্দিনের ছেলে সুজন ভূঁইয়া কলেজ পড়ুয়া ছাত্র। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, নিকলী উপজেলার উত্তর ধামপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ভূঁইয়ার পরিবারের উপর স্থানীয় ধামপাড়া ইউপি চেয়্যারম্যান মাহবুবুর রহমানের তার কন্যা পনি্নর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সুজনের। গত ১ মাস আগে প্রেমিক যুগল সুজন ও পনি্ন এলাকা ছেড়ে তাড়াইলে এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। মুক্তিযোদ্ধার পরিবার অনেক খোঁজাখুঁজির পর সুজন ও পনি্নকে এলাকায় নিয়ে আসে। এরপর হতে চেয়্যারম্যান মাহবুবুর রহমান ও তার আত্মীয়স্বজনরা প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় থেকে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে সুজন সে বাড়িতে গেলে পূর্বপাড়া এলাকায় তার গতিরোধ করে চেয়ারম্যান মাহবুবুর রহমানের লোকজন হিসেবে পরিচিত এলাকার বখাটে সুমন, জনি, জুবায়েরসহ ৫-৬ জন সন্ত্রাসীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে সুজনকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে আশঙ্খাজনক অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর হতে সুজনের পরিবার নিকলী থানায় চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ এখনো পর্যনত্দ বখাটে সুমন, জনি, জুবায়ের গংদের গ্রেপ্তার করেনি। এ বখাটের দলটি উল্টো মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি দিয়ে আসছে। একই সঙ্গে গত ৩ ডিসেম্বর বিকেল ৫ টার দিকে দিনের বেলায় ধামপাড়া জনৈক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনায় মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধার ছেলে মোঃ শাহীন (৩০) ও শাহীনের ফুফাতো ভাই মাসুদ (৪০) কে গ্রেপ্তার করার কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। সূত্রমতে চেয়ারম্যানের সন্ত্রাসীদলের হামলায় মুক্তিযোদ্ধার ছেলে সুজন (২২) গুরুতর আহত হওয়ায় পিতা শামসুদ্দিন ভূঁইয়া ও বর্তমানে বাড়িতে শয্যাসায়ী রয়েছেন। মামলার পর হতে চেয়ারম্যানের সন্ত্রাসী দলটি মুক্তিযোদ্ধা পরিবারের উপর হুমকি দিয়ে আসছে। তাদের অভিযোগ সুজনের উপর হামলাকারীরা এলাকার প্রভাবশালী ও ইউপি চেয়ারম্যান হওয়ায় পুলিশ এ ব্যাপারে উদাসীন রয়েছে। তাছাড়া বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে ক্ষমতাসীন দলের লোকজন সুজনের পরিবারের উপর চাপ প্রয়োড় করছে বলে অভিযোগ রয়েছে। এদিকে আহত সুজনের বড় ভাই ও তাদের পরিবারের অভিযোগ হামলাকারী সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিচ্ছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা শামসুদ্দিন ভূইয়া গতকাল সাংবাদিকদের জানান, স্বাধীনতা সংগ্রামের সময় চেয়ারম্যানের আত্মীয়স্বজনরা সংখ্যা লঘু পরিবারদের জায়গা দখল ও সম্পদ লুট করে রাতারাতি আঙ্গূল ফুলে কলাগাছ হয়ে যায়। নিকলী থানার ওসি বজলুর রহমান জানান, মুক্তিযোদ্ধা পরিবারের উপর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদেরকে তিনি গ্রেপ্তার করবেন বলে উল্লেখ করেন।
Share:

হোসেনপুরে ধুমপান নিয়ন্ত্রনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

(মশিউর রহমান সুমন; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে বেসরকারি সংস্থা অগর্ানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলুশান প্রিভেনশন প্রোগ্রাম(ওয়েপ) এর উদ্যোগে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রনে গন মাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার সকালে হোসেনপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ওয়েপের নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য ও মতামত উপস্থাপন করেন-সাংবাদিক মানসুরুল হক রবিন,এমএ মতিন মাষ্টার,ফরিদ আহম্মদ,সিরাজ উদ্দিন মীর,একেএম মোহাম্মদ আলী,জাহাঙ্গীর আলম,খাইরুল ইসলাম নজরুল,মিছবাহ উদ্দিন মানিক,উজ্জল কুমার সরকার প্রমুখ।কর্মশালার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল- পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান মুক্ত করার লক্ষে জনসচেতনতামূলক লিফলেট ক্যামপেইন,বিজ্ঞাপন ও পাবলিক পরিবহন ধূমপান মূক্তকরন সংক্রান্ত জরিপ,সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতকর্ীকরন,ষ্টিকার বিতরন,তামাক নিয়ন্ত্রন আইনের উন্নয়ন প্রভৃতি।
Share:

হোসেনপুরে সিএনজি ছিনতাই : গ্রেফতার ১

(মশিউর রহমান সুমন; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবেশে সিএনজিতে উঠে গন্তব্যে যাওয়ার আগেই চালককে হাত-পা বেধেঁ রাস্তার পাশে ফেলে রেখে একটি নতুন সিএনজি ছিনতাই করেছে দুবৃত্তরা। এ ঘটনায় চালক বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ০১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়,গত শনিবার রাতে ময়মনসিংহের গফরগাও টেম্পু ষ্ট্যান্ড থেকে কিশোরগঞ্জের পুলেরঘাট বাজারে যাওয়ার কথা বলে ৩ জন দুবৃত্ত যাত্রী বেশে সোহাগ ড্রাইভারের সিএজিতে উঠে হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামের এক নির্জন স্থানে চালক সোহাগকে হাত-পা বেধেঁ রাস্তার পাশে ফেলে দিয়ে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।রাতেই পথচারীরা চালক সোহাগ মিয়াকে উদ্ধার করার পর নিজেই বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা(নং-০৮,ধারা-৩৯৪) দায়ের করলে পুলিশ চালকের দেয়া তথ্যানুযয়ী গতকাল রোববার ভোরে পার্শবর্তী পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের মৃত সওকত আলীর ছেলে হালিম মিয়া(২৮) কে গ্রেফতার করে হোসেনপুর থানায় নিয়ে আসে।পুলিশের জিজ্ঞাসাবাদে হালিম জানায়,তাদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত হোসেনপুর-গফরগাও-কিশোরগঞ্জ সড়কে যাত্রীবেশে গাড়ি ছিনতাই করে আসছিল।

ওসি মাহবুব আলম জানান,গ্রেফতারকৃত ছিনতাইকারী হালিমের দেওয়া তথ্যমতে ওই সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের মূলহোতাসহ অন্যান্যদের গ্রেফতারের সাড়াষি অভিযান অব্যহত রয়েছে।
Share:

হোসেনপুরে কুড়িঘাট বধ্যভূমি ৪০ বছরেও অরক্ষিত।

হোসেনপুরে পাকবাহিনীর গুলিতে পঙ্গু মা-মেয়ের এখনো খোঁজ নেয়নি কেউ
 


(মশিউর রহমান সুমন; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কশোরগঞ্জের হোসেনপুরে শতাধিক গনহত্যার স্মৃতিবিজরিত ঐতিহাসিক কুড়িঘাট বধ্যভূমি ৪০ বছরেও অরক্ষিত। ৭১'র গনহত্যার রাতে পাক বাহিনীর ব্রাশ ফায়ারে গুলি খেয়ে ভাগ্যক্রমে বেঁেচ যাওয়া পঙ্গু মা-মেয়ের খোঁজ-খবর অদ্যবদি কেউ নিতে আসেনি। যদিও বধ্যভূমিটি শতাধিক মুক্তিযোদ্ধার আত্বত্যাগের সাক্ষ্য বহন করছে বছরের পর বছর কিন্তু অযত্ন, অবহেলা ও প্রয়োজনীয় সংস্কারসহ রক্ষনাবেক্ষনের অভাবে বর্তমানে এটি গো-চারন ভূমিতে পরিনত হয়েছে।তাই মুক্তিযোদ্ধারা এর সার্বিক উন্নয়নকল্পে স্থানীয় এমপি ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সুদৃষ্টি কামনা করেছেন।

সুত্র মতে,১৯৭১ সালের ১৬ আগস্ট থেকে ১০ ডিসেম্বর রাত পর্যন্ত পাক হানাদার বাহিনী রাজাকার, আলবদরদের সহযোগিতায় কয়েক শতাধিক নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে হোসেনপর ডিগ্রী কলেজ সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরবর্তী কুঁড়িঘাট এলাকায় হাত ও চোখ বেঁধে সাড়িবদ্ধ দাড় করিয়ে ব্রাশ ফায়ারে গনহত্যার পর নদীর পাড়ে পুঁতে রাখত।অনেককেই আবার হত্যার পর ব্রহ্মপুত্রের স্রোতে ভাসিয়ে দিত।সে সময় পাক বাহিনীর গুলিতে শহীদ হয় বিশিষ্ট ব্যবসায়ী মধুসুধন,মনিন্দ্র,ধীরু চন্দ্র সাহা, বাবলু,স্বদেশ চন্দ্র সাহা,স্কুল ছাত্র সত্যেন্দ্র , সাহেবেরচর গ্রামের হেলাল উদ্দিনসহ কয়েক শতাধিক নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধা।কিন্ত সৃষ্টিকর্তার রহমতে হোসেনপুর বাজারের ব্যবসায়ী দুলাল পোদ্দারের অন্তস্বত্তা স্ত্রী ও মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী বকুল রাণী গুলি খাওয়ার পর ব্রহ্মপুত্র নদের কড়াল স্রোতে ভেসে গিয়ে অর্ধমৃত অবস্থায় উপজেলার হনুমান তলা একটি গাছের শিকরে আটকা পড়েন।পরদিন সকালে বকুলা রাণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।সেখান থেকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েক মাসের মধ্যেই তিনি প্রতিবন্ধী কন্যা সন্তান জন্ম দেন।সেই দিনের জন্ম নেওয়া লাভনী নামের পঙ্গু মেয়েটি বর্তমানে যৌবনের শেষ প্রান্তে দাড়িয়ে আজ মানবেতর জীবন-যাপন করলেও স্বাধীনতার ৪০ বছরেও পঙ্গু মা-মেয়ের খবর নিতে কেউ আসেনি।মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী অনেকেই নানাভাবে সাহায্য,সম্মান ও স্বীকৃতি-সনদ পেলও তাদের ভাগ্যে কোনটাই জোটেনি।

গনহত্যার সেই রাতে গুলি খেয়ে বেঁচে যাওয়ায় বকুল রাণী জানান,পঙ্গু মেয়ের চোখের দিকে তাকালেই ৭১'র সেই বিভিষিকাময় রাতের স্মৃতি ভেসে ওঠে।তখন আর চোখের জল স্থির রাখতে পারি না।তাই যারা কুড়িঘাটে শতাধিক নারী-পুরুষকে হত্যা করেছিল সেই স্বাধীনতা বিরোধী রাজাকারসহ যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাওয়ার ইচ্ছায় আজও বেঁেচ আছি।এদিকে স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও সরকারী পৃষ্টপোষকতায় হোসেনপুরে বধ্যভূমিটির স্মৃতিস্তম্ভ নির্মান না হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ওই স্থানে জরুরী ভিত্তিতে স্মৃতিস্থম্ভ নিমর্ানের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম জানান,যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা,যারা স্বধীনতা অর্জনে নিজের জীবন উৎসর্গ করতেও সেদিন পিছপা হয়নি,সেইসব মুক্তিযোদ্ধা ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যানার্থে ও কুড়িঘাট বধ্যভূমির স্মৃতিস্থম্ভ নিমর্ানের কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
Share:

বাজিতপুরে সন্ত্রাসী হামলায় হোন্ডারোহীসহ আহত-২,

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামের স্কুল শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের পুত্র ফয়সাল মিয়া ও তার বন্ধু মুরাদ মিয়া গত বৃস্পতিবার রাতে কটিয়াদী লোহাজুড়ি এলাকা থেকে হোন্ডাযোগে সরারচর পিরিজপুর সড়ক দিয়ে আসার পথে তুলা মিয়া, টিপু মিয়া, আব্দুল কুদ্দুস, জিল্লু, সাইদুর, শহিদ সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে-সজ্জিত হয়ে হোন্ডা গতিরোধ করে। তাদের নিকট থেকে ব্যবসায়ের নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ১টি স্বর্ণের চেইন সন্ত্রাসীরা সটকে পড়ে। এ সময় তুলা মিয়া ও আব্দুল মিয়ার সন্ত্রাসীদের এলোপাতাড়ি রামদায়ের কুপে অন্তত ২ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত ফয়সাল মিয়া (২৫) ও মুরাদ মিয়া (২২) কে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ফয়সাল মিয়ার বাবা আবু বকর সিদ্দিক বাদী হয়ে বাজিতপুর থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন গতকাল শনিবার।
Share:

বাজিতপুরে নৌযান মালিক-শ্রমিক সমিতির সম্মিলন অনুষ্ঠিত

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : নদীপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বাজিতপুর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়াসহ ভাটি এলাকার ষ্টীলবডি নৌযান মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে বাজিতপুর নবাব কাচারী মাঠে এক বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় নৌযান মালিক সমিতির বাজিতপুর শাখার সভাপতি সানোয়ার আলী শাহ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন- আশুগঞ্জের নৌযান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন খান, যুগ্ম সম্পাদক আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া অরুয়াইল শাখার মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী রেহান মিয়া, মালিক সমিতির নেতা ইসমাইল হোসেন বাতেন, বাজিতপুর নৌযান শ্রমিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ। সভায় বক্তারা বলেন, উলি্লখিত এলাকার প্রায় ২ হাজার ষ্টীলবডির নৌযান দেশের নদীপথে চলাচল করে। এর মধ্যে প্রায় ১ হাজার নৌযান উত্তর-পূর্বাঞ্চলের কয়লা ডিপো থেকে কয়লা এবং পাথর ও বালুর কোয়ারী থেকে জ্বালানী নির্মাণ সামগ্রী সারা দেশে পরিবহন করে থাকে। শ্রমিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নদীপথে দেশের কমপক্ষে ২০ টি স্থানে চাঁদা ও খাস কালেকশনের নামে প্রতিটি মালবাহী নৌযান থেকে ১০০০-১৫০০ টাকা চাঁদা তোলা হয়। এভাবে বছরে ১০ কোটি টাকা চাঁদাবাজরা আদায় করে নেয়। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করে। তিনি আরও বলেন, গত ১ মাস ধরে কিশোরগঞ্জের নিকলীর সিংপুর, ইটনা, মিঠামইন ও চামড়া ঘাটে লাল কার্ডের নামে ব্যাপক চাঁদাবাজি শুরু হয়েছে।

শুক্রবারে বাজিতপুর অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরও বলেন, নদীপথে তাহিরপুরের মোন্দিপুর ও ডাম্পের বাজার ঘাটে ৩০০ টাকা, সোলেমানপুরে ২০০, হাছানপুর ঘাটে ৪০০, দুর্লভপুর ৫০০-৮০০ টাকা, ছাতকে ৪ স্থানে মোট ১১৫০ টাকা, ধরমপাশা ২০০, শ্রীপুরে ৪০০, ভৈরবের মেঘনার চরে ১৫০, বৈদ্যর বাজার ২৫০ টাকা, মিঠামইনে পুলিশের নামে ১৫০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে চাঁদাবাজরা শ্রমিকদের মারধর করে। চাঁদা না দেওয়ায় ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর বাজিতপুর উপজেলার কুক্রারাই গ্রামের ৪ জন শ্রমিককে জলদসু্যরা মুন্সীগঞ্জের বুড়িগঙ্গা নদীতে হত্যা করে। সভায় শ্রমিক নেতারা বলেন, চাঁদাবজি ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ১৫ হাজার শ্রমিক আন্দোলনে যেতে বাধ্য হবেন। নৌযান মালিক সমিতির সানোয়ার আলী শাহ্ সেলিম, আবু হানিফ ও শাহীন খান বলেন আগামী ৫ দিনের মধ্যে নদীপথের চাঁদাবাজির ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হলে নৌযান ধর্মঘট সহ বৃহত্তম আন্দোলনে কর্মসূচী দেওয়া হবে। বাংলাদেশ কার্গো, ট্রলার শ্রমিক ইউনিয়ের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মোশারফ হোসেন বলেন, মেঘনা নদীর গজারিয়ার ইজারাদাররা টোকেনের মাধ্যমে শ্রমিকদের মারধর করে ১৫০০-২০০০ টাকা চাঁদা আদায় করে। শনিবার ১০ ডিসেম্বর সুমানগঞ্জের তাহিরপুর ইউএনও আনোয়ার হোসেন জানান, মোন্দিপুর ও ডাম্পের বাজারে ২টি ঘাটে ইজারাদাররা সরকার নিধর্ারিত টাকা নেয়। যদি কেউ অতিরিক্ত টাকা নেয় এবং এর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিকলী থানার সিংপুর, মিঠামইন ও ইটনা থানাধীন নদীপথে চাঁদাবাজির ব্যাপারে গতকাল শনিবার অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার জামাল উদ্দিন জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ বাল্ক হেড নৌযান মালিক সমিতির সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল জানান, বিকাশমান এ শিল্প রক্ষায় সরকার আন্তরিক ভাবে এগিয়ে না আসলে নৌ-পরিবহন খাতে বিপর্ষয় নেমে আসবে। সমাবেশ শেষে সানোয়ার আলী শাহ্ সেলিমকে আহবায়ক ও হাজী রেহান উদ্দিন এবং মোঃ শাহীন খানকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট 'বাংলাদেশ উত্তর-পূর্বাঞ্চলীয় নৌযান মালিক ও শ্রমিক সংগ্রাম সমিতি গঠন করা হয়।
Share:

স্বামীর দেয়া কেরোসিন মিশ্রিত এসিডে ঝলসে গেছে নববধূ মরিয়মের সারা শরীর !


মাহমুদুল হাসান কিশোরগঞ্জ,
বর্বর স্বামীর দেয়া কেরোসিন মিশ্রিত এসিড ঝলসে গেছে নববধূ মরিয়ম আক্তারের সারা শরীর। কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের বেতরাহাটি গ্রামে গতকাল বুধবার ভোরে এ নৃশংস, পাশবিক এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর পরই মুমূর্ষ মরিয়মকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আশংকাজনক অবস্থায় মরিয়ম আক্তারকে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানোর হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার এজহার লিখে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ,পারিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার বেতরাহাটি গ্রামের গিয়াসউদ্দিনের মেয়ে মরিয়মআক্তার (১৯) এর সঙ্গে বছর খানেক আগে প্রতিবেশী আবদুল কুদ্দুসের ছেলে আবু বাক্কারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমেরে এক পর্যায়ে মরিয়ম গর্ভবতী হয়ে পড়ে। এক পযর্ায়ে ঘটনাটি জানাজানি হয়ে পড়ে। পরে গ্রামের লোকজন ও আত্নীয়-স্বজনদের নিয়ে এক শালিশী দরবারের সিদ্ধান্তে বাধ্য হয়ে মাত্র ১২ দিন আগে আবু বাক্কার মরিয়মকে বিয়ে করে।
কিন্ত বিয়ের পর আবু বাক্কার ও তার পরিবার তা মেনে না নিয়ে বিয়ের পর থেকেই মরিয়মের উপর শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু করে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে মরিয়ম ঘর থেকে বের হওয়ামাত্র স্বামী আবু বাক্কার তার ছয় সহযোগীকে নিয়ে তাকে চেপে ধরে গায়ে কেরোসিন মিশ্রিত এসিড ঢেলে দেয়। এ সময় তার আর্ত চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবুল হোসেন মাসুম জানান মরিয়মের শরীরের প্রায় সকল অংশই পুড়ে গেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে প্রেরনের পরামর্শ দেয়া হয়েছে।
সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন মরিয়ম আক্তার জানান, দুই দেবর কাশেম ও শহীদ, সহযোগী বন্ধু কাঞ্চন, মামুন, লালন ও কালামকে নিয়ে তার স্বামী এ ঘটনাটি ঘটিয়েছে। তিনি তাদের চিনতে পেরে চিৎকার দিলে তারা দৌড়ে পালিয়ে যায়।
মরিয়মের পাশে থাকা তার মা আম্বিয়া খাতুন জানান বিয়ের পর থেকেই তার মেয়েকে নানাভঅবে নির্যাতন করা হচ্ছে। এর প্রতিবাদ করায় মরিয়মের বাবাকেও তিন দিন পূর্বে আবু বাক্কার পিটিয়ে গুরুতর আহত করে। তিনি বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি এ অপরাধের দৃষ্টান্তমূলত শাস্তি দাবি করেছেন।
Share:

গফরগাঁওয়ে বিয়ের দাবিতে অন্তঃস্বত্বা প্রেমিকার অনশন

(রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : সংবাদদাতা ঃপ্রেমিকের বড়িতে ৪ দিন যাবত বিয়ের দাবিতে অনশন করছেন অন্তঃস্বত্বা এক প্রেমিকা।এ ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামে।জানা যায়, ওই গ্রামে আনু ডাক্তারের বিবাহিত ছেলে জিয়া(২৮) বিয়ের প্রলোভন দেখিয়ে একই গ্রামের ্ মৃত জালাল উদ্দিনের মেয়ে শিখা(২৪) সাথে দীর্ঘদিন যাবত অবৈধ মেলামেশা করে আসছিল।এক পর্যায়ে শিখা অন্তঃস্বত্বা হয়ে পড়ে।ফলে প্রেমিকা শিখা বিয়ের জন্য প্রেমিক জিয়াকে চাপ দিতে থকে।কিন্তু জিয়া বিয়ে করতে অস্বিকার করায় শিখা দিশেহারা হয়ে অবশেষে গত শনিবার সকাল থেকে স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিক জিয়ার বাড়িতে এ রিপোর্ট লেখা পর্যন্ত একটানা অনশন করে যাচ্ছে। অপরদিকে এ ঘটনাটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী লোকজন।
Share:

হোসেনপুরে প্রত্যনত্দ গ্রামের নারীরা শাড়িতে পুতিঁ ও জরির কাজ স্বাবলম্বী

(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : প্রত্যনত্দ অজ পাড়াগাঁয়ের মেয়েরা আজকাল শুধু ঘরে বসে থেকে অলস সময় কাটায় না। কেউবা কুটির শিল্প কেউবা সূচি কর্ম করে পিতা বা স্বামীর সংসারে বাড়তি আয়-উপার্জন করে থাকে। এমনকি স্কুলগামী কিশোরীরাও লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাড়তি আয়-উপার্জন করে পিতা-মাতাকে সহায্য কিংবা লেখাপড়ার খরচ চালিয়ে থাকে। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও পাকুন্দিয়া উপ-জেলার কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, মেয়েরা নিজবাড়িতে বসে নিপুণ হাতে শাড়িতে সুই-সূতা দিয়ে চুমকি, পুঁতি ও জরির কাজ করছে। রহিমপুর, সাহেদল, গো-কুলনগর, চিলাকাড়া প্রভৃতি গ্রামের প্রায় প্রতিটি বাড়ির মেয়েরাই অব-সর সময়ে এই কর্মে নিয়োজিত হয়। সাধারণতঃ কাতান ও টিসু্য শাড়ি ও শাড়ির আচলে তারা এই সূচি কর্ম করে থাকে। তাদের দক্ষ ও নিপুণ হাতে কাজ করা শাড়িইঢাকার মিরপুরসহ বিভিন্ন মার্কেটের অভি-জাত দোকানে ঠাঁই পায়। মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের বিয়ের শাড়ি হিসেবে এই শাড়ির যথেষ্ট কদর রয়েছে। রহিমপুর গ্রামের রানী, খোশনাহার, শামসুন্নহারসহ আরো অনেকের সঙ্গে আলাপ করে জানা যায়, তাদেরকে শাড়িসহ চুমকি, পুঁতি ও জরি সরবরাহ করা হয়। কাজ শেষে মজুরি বাবদ তারা শাড়ি প্রতি 'পাঁচশ' টাকা করে পায়। একটি শাড়িতে হাতের কাজ সমাপ্ত করতে এজনের এক সপ্তাহ সময় লেগে যায়। তারা কেউই এ ব্যাপারে কোথাও প্রশিক্ষণ গ্রহণ করেনি। শুধুমাত্র অন্যের কাজ দেখে নিজেরাই শিখে নিজেদের দক্ষতা বাড়িয়েছে। তাদের কাজ করা শাড়ির চাহিদা ও যেমন বাড়ছে, তেমনি দিন দিন বাড়ছে এই কর্মে নিয়োজিত মহিলার সংখ্যাও। আর এই কাজ করে অনেক মহিলাই এখন স্বাবলম্বী হচ্ছে।
Share:

হোসেনপুরে কালের বিবর্তনেহারিয়ে যাচ্ছে কাওন (চীনা) চাষ

(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় রবিশস্য হিসেবে পরিচিত কাওন (চীনা) চাষ এখন বিলুপ্তির পথে। এক সময় গ্রামাঞ্চলের প্রতিটি কৃষক পরিবারে চাষ করা হতো কাওন। বর্তমান জ্ঞান প্রযুক্তির যোগে এ চাষে কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলেছে। জনশ্রুতি আছে, কাওন চাষের প্রযুক্তি চীন দেশ থেকে আমদানি করা হয়। এ জন্য একে চীনা বলা হয়ে থাকে। ইহা একটি দানাদার রবি শস্য। সাধারণত অগ্রহায়ন-পৌষ মাসে কাওন বপন করা হলে ভালফলন আশা করা সম্ভব। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, হোসেনপুর উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগের অধীনে ১৯টি অপ্রধান শস্যের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মধ্যে কাওন (চীনা) চাষের প্রযুক্তি রয়েছে।

কাওন দিয়ে পায়েস, খিড় এবং আটা দিয়ে সুস্বাদু পিঠা তৈরি হয়ে থাকে। স্থানীয় চাষিরা জানান, যেসব এলাকায় সেচ ব্যবস্থার সুবিধা নেই সেখানে গম ও অন্যান্য রবি শস্যের পাশাপাশি কাওনের চাষ করা হচ্ছে। উপজেলার চরপিতলগঞ্জ এলাকায় এক জনৈক চাষী পৈত্রিক চাষাবাদের অংশ হিসেবে কাওন চাষ ধরে রেখেছেন। তার জমিতে ফলন ভাল। নতুন প্রজন্মের কাছে এ ফসল অপরিচিত বলেই মনে হয়।
Share:

হোসেনপুরে বাল্য বিবাহ বৃদ্ধি

(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : হোসেনপুর উপজেলা বিভিন্ন এলাকায় আবারও বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে। বাল্য বিবাহ থেকে রেহাই পাচ্ছে না উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিকার হচ্ছে ছাত্রীরা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্রীরা প্রেমিকের হাত ধরে কোর্ট ম্যারিজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলে বাল্য আর বাল্য বিবাহকে জায়েজ করতে মোটা অংকের উৎকোচের বিনিময়ে কাজীরা বিবাহ রেজিষ্টি (কাবিন) করে নিচ্ছে। ফলে বাল্য বিবাহে উৎসাহিত হচ্ছে অপ্রাপ্ত বয়সের শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, বাল্য ফলে স্কুলে শিক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের জরুরি হস্থক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
Share:

নান্দাইল মহাসড়কের সাত কিলোমিটার সড়ক মরণফাঁদ

(ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু; নান্দাইল, ময়মনসিংহ) : নান্দাইল থেকে কিশোরগঞ্জগামী মহাসড়কের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাসত্দা থেকে সাত কিলোমিটার সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্ত হওয়ায় তা মরণফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের ওই স্থানে প্রতিদিন পণ্যবাহী যানবাহনগুলো গর্তে পড়ে বিকল হয়ে ২-৩ দিন পর্যনত্দ আটকে থাকছে। এ কারণে সড়কের দুইদিকে লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রীবাহি বাসগুলোকে ঝুঁকি নিয়ে ওই সাত কিলোমিটার স্থান পাড়ি দিতে হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।

সরজমিনে গিয়ে দেখা গেছে নান্দাইলের অরণ্যপাশা এলাকায় কয়েকটি পণ্যবাহি ট্রাকের চাকা গর্তে দেবে গিয়ে আটকে রয়েছে। আটকে থাকা ট্রাকগুলোর দুপাশের এক চিলতে জায়গা দিয়ে যাত্রী নামিয়ে দিয়ে বাসগুলো ঝুঁকি নিয়ে ওই স্থান অতিক্রম করছে। গত ঈদুল ফেতরের সময় দায়সারাভাবে কিছু ইটের খোয়া ও মাটি ফেলে গর্তগুলো সমান করা হলেও তা বেশিদিন টেকেনি।

মুজাহিদ মিয়া নামে এক ট্রাক চালক জানালেন সামনের পণ্যবাহি ট্রাকটি গর্তে পড়ে এক্সেল ভেঙে যাওয়ায় তিনি প্রায় ১৬ ঘণ্টা ধরে এখানে আটকা পড়ছেন। কখন এই স্থানটি অতিক্রম করতে পারবেন তা বুঝতে পারছেন না। গর্তে আটকে যাওয়া ট্রাকের চালক জুয়েল মিয়া জানালেন সেরপুর জেলা থেকে মনোহরদী যাবার পথে নান্দাইলের অরণ্যপাশা এলাকায় তার ট্রাকটি দেবে যায়। আগের ট্রাকটি ভেঙে যাওয়া যন্ত্র (এক্সেল) পাল্টিয়ে ওই স্থান অতিক্রম করতে পারলেও তিনি তার গড়ি একই পরিস্থিতিতে পড়েছেন।

চৌরাসত্দা এলাকায় স্থাপিত একটি সাইনবোর্ড থেকে পাওয়া তথ্যে জানা যায় সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২ এর আওতায় চায়নার জিইও ইঞ্জিনিয়ারিং কোম্পানি বিগত ২৫/০৬/২০০৮ইং তারিখে নান্দাইলের চৌরাসত্দা থেকে কিশোরগঞ্জ পর্যনত্দ ১৫.৮০কিলোমিটার সড়কটির প্রশসত্দকরণ কাজ শুরু করে। এর ব্যয় ধরা হয়েছে ১শ ৮৩ কোটি ৫৮ লক্ষ টাকা।

ঠিকাদারি প্রতিষ্ঠানটি উল্লেখিত সময়ের মধ্যে কিশোরগঞ্জ জেলার বিশ্বরোড মোড় থেকে নান্দাইল উপজেলার মুশুলি পর্যনত্দ সড়কটি চলাচলের উপযোগী করলেও সেখান থেকে চৌরাসত্দা পর্যনত্দ সাত কিলোমিটার সড়কের কাজে এখনও হাত দিতে পারেনি। বিগত ঈদের সময় সড়কে যানবাহন চলাচল চালু রাখার জন্যে তড়িঘড়ি করে ওই গর্তগুলোতে ইটের খোয়া ও মাটি ফেলা হলেও তা টেকসই হয়নি। বৃষ্টি ও যানবাহনের চাকার চাপে মাটি ও খোয়া বেড়িয়ে পড়ায় গর্তগুলো এখন ছোটখাট পুকুরে পরিণত হয়েছে।

যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার জিইও কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক (পিএম) মি. লি বলেন, 'কিছুদিনে মধ্যেই তারা কাজ শুরু করবেন।' বাঁশহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক বলেন, প্রতিদিন ওই স্থানটিতে চাকা দেবে যানবাহন আটকে পড়ছে। এতে সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে।
Share:

কিশোরগঞ্জে একই রাতে ৭ গরু চুরি

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জে বিভিন্ন গ্রামে গরু চুর চক্রের তৎপরতা বেড়েছে। প্রায় প্রতি রাতেই কোনে না কোন গ্রামের কৃষকের গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ গরুচুর চক্র। কৃষকগণ গরুর সাথে গোয়াল ঘরে ঘুমিয়েও রক্ষা করতে পারছে না হালচাষের একমাত্র সম্বল গরু-বাছুর। একের পর এক গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল। গত রবিবার রাতেও জেলা সদর রশিদাবাদ গ্রাম থেকে তিন কৃষকের গোয়াল থেকে ৭টি গরু চুরি হয়েছে। এনিয়ে গত একসপ্তাহে সদরে বিভিন্ন গ্রাম থেকে অনত্দত ৩০টি গরু চুরি ঘটনা ঘটছে। হঠাৎ করে আশংকা জনক ভাবে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে চোর অতংক বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে অনেক গ্রামেই কৃষকগণ এখন পালা ক্রমে রাত জেগে পাহাড়া দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রবিবার রাতে রশিদাবাদ গ্রামের কৃষক গোলাপ মিয়া তাঁর দুটি গাভি গোয়াল ঘরে বেঁধে ঘুমিয়ে গেলে অজ্ঞাত চোর তাঁর দুটি গাভী চুরি করে নিয়ে যায়। একই রাতে গ্রামের মঞ্জিল মিয়ার ২টি গরু এবং তাঁর চাচাত ভাই মনু মিয়ার ১টি গরু চুরি হয়। এর আগে পাশর্্ববর্তী লতিবাবাদ গ্রামের শাহজাহানের ৩টি গরু চুরি করে সঙ্গবদ্ধ চোর। সদরের খিলপাড়া এলাকায় ৭টি গরু চুরি হয়। বিন্নাটির কামালিয়ারচর গ্রামের রাজমিস্ত্রী হবি মিয়ার অর্ধলক্ষাধিক মুল্যের ২টি গরু চুরি করে নিয়ে যায়। এছাড়াও মাইজ খাপন, বৌলাই এবং যশোদল ইউনিয়নের কয়েকটি গ্রামে একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে বলে অনেকেই জানিয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানিয়েছেন, গরু চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাসহ পুলিশী টহল জোরদার করা হবে।
Share:

ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার স্মারকলিপি

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : গতকাল সোমবার দুপুরে সুনির্দিষ্ট দাবীতে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি ডাঃ কাজী মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাজিমুল হক এর নেতৃত্বে জেলায় কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ কলেক্টরেট ভবনে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে নেতৃবৃন্দ স্মারকলিপি পাঠ করে উপস্থিত সকলকে অবহিত করেন। স্মারকলিপিতে উত্থাপন করা হয়েছে, সরকারী আদেশ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরে অবিলম্বে "উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" পদবী পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএমডিসি এ্যাক্ট ২০১০ এর ২৯ (১) ধারায় "ডিএমএফ" ডিগ্রী সংযোজন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদকে দ্বিতীয় শ্রেণীর গেজেডেট পদমর্যাদা ও বেতন স্কেলে উন্নীত করা, চলতি বছর থেকে মেডিকেল স্কুলে ইন্টানী প্রথা চালু করা এবং গ্রামীণ জনগণের সেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক সমূহে পদ সৃষ্টি করে পদায়নের ব্যবস্থা করা।
Share:

বাজিতপুরের সরারচর বাজারে ব্যবসায়ীর দোকান ভাংচুর

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারের ফিড, তুষ ও কয়লা, লাকড়ীর ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার দোকানে একদল দুর্বৃত্ত গতকাল বিকাল ৪টার দিকে হামলা চালিয়ে দোকানের ক্যাশ বাক্স হতে নগদ টাকা, একটি মোবাইল সেট নিয়ে গেছে। এ সময় দুবর্ৃত্তরা বাবুল মিয়ার দোকানে সাঁর্টার ভেঙ্গে ফেলে। এতে অন্তত ৩ ব্যক্তি আহত হয়। আহতরা হলেন, বাবুল মিয়া (২৮), ফারুক খান (৪৮) ও কামরুল ইসলাম (৩৫)। সূত্র মতে গতকাল দুপুর ১২টার দিকে ফিডের ব্যবসায়ী বাবুল মিয়া তার বড় ভাই কামরুল ইসলাম পত্রিকা পড়ারত অবস্থায় ছিল। তখন এ দুর্বৃত্তরা কামরুলকে পত্রিকা পড়ারত অবস্থায় গালমন্দ করে। একই সঙ্গে কামরুলের নিকট চাঁদা দাবী করে বলে তার অভিযোগ। এ বিষয়ে কামরুল ইসলাম বাদী হয়ে বাজিতপুর থানায় গতকাল সন্ধ্যার দিকে মামলার প্রস্তুতি নিচ্ছে।
Share:

কিশোরগঞ্জ সদর হাসপাতালে নবজাতক শিশু চুরি

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্রসুতি বিভাগ থেকে গত রবিবার (৪ ডিসেম্বর) রাতে দরিদ্র পিতা-মাতার নবজাতক শিশু কন্যা চুরি হয়েছে। এঘটনায় প্রসুতি রোগি ও আত্মীয় স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, নরসিংদী জেলার মনহরদী উপজেলার খিদিরপুর গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের পুত্র দরিদ্র আ. রাশিদের স্ত্রী ৪ সনত্দানের জননী রহিমা গর্ভাবস্থায় বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রামের বাড়িতে আসে। গত শনিবার (৩ ডিসেম্বর) গভীর রাতে রহিমার প্রসব ব্যাথা শুরু হলে অবস্থার বেগতিক দেখে ভাগ্নে খলিলের সহায়তায় জরুরী ভিত্তিতে গত রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করে। হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. সুফিয়া খাতুন ওই দিনেই দুপুরে রহিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশনের মাধ্যমে রহিমা জমজ দুই কন্যা শিশুর জন্ম দেয়। পরে জমজ দুই নবজাতক শিশুসহ রহিমাকে গাইনী ওয়ার্ডে হসত্দানত্দর করে। একই দিন সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত এক মহিলা অসুস্থ রহিমার সাথে কথা বলার এক পর্যায়ে নবজাতক এক শিশু কন্যাকে কোলে নিয়ে সটকে পড়ে। নবজাতক শিশু চুরি হয়ে যাওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রসুতি রোগী ও আত্মীয় স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। চুরি হয়ে যাওয়া শিশুর বাবা আ. রাশিদ ও মা রহিমা আবেগপ্লুত কণ্ঠে জানান, হাসপাতালে কর্তব্যরত নার্স ও গেইটে দারোয়ান থাকা অবস্থায় কিভাবে তার শিশু কন্যাকে চুরি করে নিয়ে যাওয়া হল? খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ আলী জানান, রাত ৯টা দিকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজির মোবাইল ফোনে বিষয়টি জানালে, গাইনী ওয়ার্ডে গিয়ে খোঁজ-খবর নিয়েছি।

হাসপাতালের তত্তাবধায়ক ও সিভিল সার্জন ডা. হোসাইন সারোয়ার খান জানান, নবজাতাক শিশু চুরির বিষয়ে সকালে শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Share:

শোক সংবাদ: মোঃ হুমায়ুন কবীর লস্কর

(মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৩নং করগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোঃ হুমায়ুন কবীর লস্কর (৬০) সোমবার ভোর রাতে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে করগাঁও নিজ গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে----রাজিউন)। মৃতু্য কালে স্ত্রী দুই কন্যা ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বিকালে করগাঁও হাইস্কুল মাঠে নামাজে জানানা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃতু্যতে উপজেলা চেয়ারম্যান লায়ন মোঃ আলী আকবর, কটিয়াদী পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তাফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
Share:

৭ মাস পার হলেও মূল হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

(খন্দকার হামিদূর রাজিদ ফয়সাল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলীর দক্ষিণ পশ্চিমের কোণার রাসত্দায় মহিলাদের ধান মাড়াইকে কেন্দ্র করে সকাল ৮ টার দিকে খাইরুল মিয়ার গংদের অস্ত্রের আঘাতে গত ৭ মাস আগে হাবিবুর রহমান (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া একই পরিবারের জুয়েল (৩৮), সামছুন্নাহার (৪২) সহ কমপক্ষে ১০ জন আহত হয়। ৭ মাস পার হয়ে গেলেও পুলিশ হাবিবুর রহমান হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি বলে এলাকায় অভিযোগ রয়েছে। সূত্র মতে গত ১ মাস আগে বাদি রুহুল আমিন তার ভাইয়ের হত্যাকারী খাইরুল, ফাইবুল, আমিরুল, আবু মিয়া, নূর ইসলামদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট কোর্ট হতে ওয়ারেন্ট আসার পরও পুলিশ তাদের গ্রেফতার না কারাই এলাকায় পুলিশের রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় নানা প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এবছরের ২ মেয়ে সকাল ৮টার দিকে দিঘীর পাড়ের পাটুলী গ্রামের দক্ষিণ পশ্চিমের কোণায় মহিলারা ধান মাড়াই করতে থাকলে হাবিবুর রহমান গং ও খাইরুল মিয়ার গংদের মাঝে তর্কবির্তক হয়। এক পর্যায়ে খাইরুল মিয়ার নির্দেশে ফাইবুল আমিরুল, আবু মিয়া, নূর ইসলাম সহ ২০/২৫ জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালালে ঘটনাস্থলে হাবিবুর রহমান (৩৫) নিহত হয়। এছাড়া একই পরিবারে অনত্দত ১০ জন আহত হয়। হাবিব হত্যাকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবসালী মহল ষড়যন্ত্রমূলক ভাবে হাবিব হত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে বলে এলাকায় উঠেছে।
Share:

বাজিতপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী গ্রেফতার

(খন্দকার হামিদূর রাজিদ ফয়সাল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামের সংখ্যালঘু ২ সনত্দানের জননী শিপ্রা রাণী গোস্বামী (৩৫) কে ধর্ষণের চেষ্টা মামলার সেকেন্ড ইন কমান্ড ও একাধিক মামলার আসামি খসরু মিয়া (৩০) কে বাজিতপুর থানার পুলিশ গত বুধবার গ্রেপ্তার করার পর গতকাল সকালে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দিয়েছেন। ২ সনত্দানের জননীর ঘটনাটি ঘটেছিল গত ১৭ নভেম্বর দুপুর ১২টার দিকে সরারচর মজলিশপুর জনৈক চেয়্যারম্যানের কলা বাগানে। ২ সনত্দানের জননী শিপ্রাকে ধর্ষণের চেষ্টা মামলার সেকেন্ড ইন কমান্ড খসরু মিয়া পুলিশের নিকট জবানবন্দীতে বলেন, ২ সনত্দানের জননীকে ধর্ষণের চেস্টার সময় বাছিঁড়ের নির্দেশে রমজু, আল আমিন, মুকুল, আলীশ্বর, রিপন গংরা সরারচর বাজার থেকে নিয়ে মজলিশপুর কলা বাগানে জুয়ার আসরে গৃহবধূ শিপ্রাকে ধর্ষণ করতে না পারায় তার সমসত্দ শরীরে কামড়িয়েছে বলে পুলিশের নিকট স্বীকার করেন। অন্য একটি সূত্রে জানা গেছে, ২ সনত্দানের জননী শিপ্রাকে শারীরিক নির্যাতনের পর এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলে। তখন এলাকার মানুষদের সহযোগিতা চাইলে জনৈক গোপাল মেম্বার একজন আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যানের ইঙ্গিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিএনপি কমর্ী আলী হোসেন, শাহিন, ফরহাদ, হোসেনসহ কয়েক জনকে আসামি করায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে ২ সনত্দানের জননী শিপ্রা রাণী সাংবাদিকদের জানান, বাছির, খসরু, আল আমিনসহ কয়েক জন তাকে ধর্ষণ করতে না পারায় সমসত্দ শরীরে কামড়িয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, বিএনপি কমর্ী আলী হোসেন, হোসেন মিয়াসহ আরও কয়েকজন নিরাপরাধ যুবক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। বাজিতপুর থানার উপপরিদর্শক ও মামলার তদনত্দ কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন জানান, ২ সনত্দানের জননী শিপ্রা রাণীকে যারা নির্যাতন করেছে, তারা এলাকার চিহ্নিত জুয়ারী ও নেশাগ্রসত্দ ৭-৮ জন যুবক এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, যতটুকু তথ্য পেয়েছি, এরপর ও প্রকৃত ঘটনা আরও তদনত্দ কওে নিরীহ নির্দোষ ব্যক্তিরা মামলা থেকে অব্যহতি পাবেন বলে তিনি উল্লেখ করেন। বাজিতপুর থানার কর্মকর্তা ইনচার্জ গোলাম রহমান বলেন, একমাত্র প্রকৃত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করবেন। তিনি বলেন, গৃহবধূ মামলায় এলাকার কোন নিরীহ লোক হয়রানির স্বীকার হবে না বলে উল্লেখ করেন।
Share:

কিশোরগঞ্জে তৈরি হচ্ছে 'বিজয় স্মৃতি সৌধ'

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : জেলা পরিষদের তত্ত্বাবধানে তিনজন জাতীয় নেতা ও মহান ভাষা আন্দোলনের শহীদদের মু্যরেল দিয়ে কিশোরগঞ্জে নির্মিত হচ্ছে 'বিজয় স্মৃতি সৌধ'। সদর উপজেলায় বিশ্বরোডের বিন্নাটি চৌরাসত্দার মোড়ে ৩৭ লাখ টাক ব্যয়ে নির্মিত হচ্ছে ৩০ ফুট উঁচু এ স্মৃতিসৌধটি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, জানান, ২০০৯ সালে স্মৃতিসৌধ নিমর্াণ প্রকল্পটি শুরু হয়। এবছরের ডিসেম্বরেই প্রকল্পটি সম্পন্ন করা হবে। তিনি জানান, তাড়াইলের দুই সহোদর তরণ শিল্পী সুষেণ ও শ্যামল স্মৃতিসৌধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরম্নল ইসলাম, জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমেদ, মহান ভাষা আন্দোলনের শহীদ রফিক, জব্বার ও সালামের মু্যরেল তৈরি করছেন। জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ৩৭ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট উচ্চতার স্মৃতিসৌধটির নিমর্াণ কাজ দ্রম্নত সম্পন্ন করার চেষ্টা চলছে।
Share:

এ্যাথলেট মাহবুবের প্রথম মৃতু্যবার্ষিকী পালিত

 (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : এশিয়ার দ্রুতমানব, সাফ গেমসে স্বর্ণবিজয়ী এ্যাথলেট মাহবুব আলমের ১ম মৃতু্যবার্ষিকী আজ রবিবার বিকেলে শহরের হারুয়া চৌরাস্তা মোড় এলাকায় উদযাপিত হয়েছে। মাহবুব স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ফারুক আহমেদের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট আইনজীবি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাজহারুল ইসলাম, আমিরুজ্জামান, সাবেক পৌর কমিশনার নিজাম উদ্দিন খান নয়ন, অসীম সরকার বাঁধন, শরীফুল ইসলাম শরীফ, সন্দ্বীপ রায়, জহিরুল ইসলাম মবিন, লুৎফুল হক টিটু, মীর কামরুল আহসান শামু, এড. মাজহারুল ইসলাম, শিহাব উদ্দিন ফরহাদ, লাভলু, মাহফুজ মিন্টু, করম আলী, ছাত্রনেতা আবু নাসের সুমন, শহীদুল্লাহ কায়সার, নজরুল ইসলাম, ডা. মাসুদ রানা, ইব্রাহীম, গোলাম, ইকবালসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন তাজুল ইসলাম চপল। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Share:

পাকুন্দিয়ায় ৫ জুয়ারী গ্রেফতার

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেনের নেতৃত্বে বুরুদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে গ্রেফতার করে আজ (রবিবার) সকালে কোর্টে চালান দিয়েছে। গ্রেফতার কৃতরা হলো- কটিয়াদী উপজেলার ফুলদী গ্রামের আবু বক্করের পুত্র আলম (৪৭), পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া গ্রামের আবু নাছের মৃধার পুত্র শহীদুল্লাহ (৩০), মধ্য মান্দারকান্দি গ্রামের আবু তাহের মিয়ার পুত্র মোহাম্মদ আলী, বুরুদিয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র সুলতান (৫৭) ও পুটিয়া গ্রামের শামছুদ্দিনের পুত্র রহমান আলী (৪০)। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন জানান, জুয়ারী আলমের বিরুদ্ধে কটিয়াদী থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
Share:

পাকুন্দিয়ায় টাইগার পান করে ৫ ছাত্র অসুস্থ

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে এএসটি বেভারেজ লিমিটেডের রয়েল টাইগার খেয়ে হিমেল, নাদিম, সালাহ উদ্দিন, সাজ্জাদ ও সৌসাদ নামের ৫ ছাত্র অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, হোসেন্দী স্টুডেন্টস এসোসিয়েশনের ছাত্ররা হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে কাজলের দোকান থেকে গত শুক্রবারে টাইগার খাওয়ার পর পেটের পীড়া দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে ওই এসোসিয়েশনের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে আজ (রবিবার) বিকেলে টাইগার ভর্তি একটি ভ্যানগাড়ি আটক করে। হিমেল ও সালাহ উদ্দিন জানান, টাইগার পান করে ওরা দু'দিন যাবত ডায়ারিয়া, পেট ব্যাথা ও বমিতে আক্রান্ত হয়ে পড়েছে। খবর পেয়ে হোসেনপুর-পাকুন্দিয়ার দায়িত্বে থাকা সহকারী সেল্স অফিসার (এএসও) মো. চাঁদ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, গত লডে কিছু খারাপ মাল ছিল। তাই আমরা ওই মালগুলো ফেরত নিয়ে যাচ্ছি। এই দোকান থেকেও ফেরত নিতে এসেছি। ঘটনাস্থলে উপস্থিত নেত্রকোণা-কিশোরগঞ্জ জেলার দায়িত্বে থাকা সিনিয়র টিএসও মকবুল হোসেন বলেন, ওই লডে ফ্লেবারটা একটু ডিস্টার্ব দেখা দেওয়ায় মালগুলো পরিবর্তন করে নিয়ে যাচ্ছি। পরে হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ আলী মাসুদ ও হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজমুল কবীর আলমগীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদেরকে বুঝিয়ে আটকতৃ টাইগার ভর্তি ভ্যানগাড়িটি ছেড়ে দেন।
Share:

প্রাথমিক শিক্ষা বঞ্চিত হোসেনপুরে চরাঞ্চলের শিশুরা

(মশিউর রহমান সুমন; হোসেনপুর, কিশোরগঞ্জ) : সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরাঞ্চলের কোমলমতি শিশু-কিশোররা।কারণ হিসাবে জানা গেছে,চর এলাকার অভিবাবকদের অসচেতনতা ,প্রয়োজনীয় শিক্ষাঙ্গনের অভাব,দারিদ্রতার নির্মম কষাঘাত এবং বিভিন্ন প্রতিকুলতার কারনে ভেঙে যাচ্ছে সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাবস্থা।

উপজেলার চর বিশ্বনাথপুর, সাহেবের চর, চর জামাইল, চর কাটিহারি, চর হাজিপুর, চর হটরআলগী, চর জিনারী সহ বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেথা গেছে চরে বসবাসরত প্রাথমিক শিক্ষা গ্রহণ উপযোগী হাজার হাজার শিশু-কিশোর স্কুলমুখী না হয়ে বাবা-মায়ের সংসারে সময় কাটাচ্ছে।চর এলাকার অধিকাংশ অভিবাবক অশিক্ষিত ও দরিদ্র।একদিকে প্রয়োজনীয় সংথ্যক শিক্ষাঙ্গন নেই,অপরদিকে অভিবাবকদের শিক্ষার প্রতি উদ্যোগ না থাকায় তাদের শিশু-কিশোররা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। চরাঞ্চলের আলী মিয়া,সাইদুর রহমান, মতি মিয়া,আক্কেল মিয়া, জসিম উদ্দিন, শামসুদ্দিন, অলিমন, তানভির, নাছিমা বেগমসহ অনেক অভিবাবকদের সাথে কথা হলে তারা জানায় লেখাপড়ার পেছনে অনেক টাকার প্রয়োজন।তারপর চাকুরী নিতে লাখ লাখ টাকা লাগবে।তখন তারা টাকা কোথায় পাবে।এছাড়া বই,খাতা,কলম,প্রাইভেট পড়ানোসহ যে খরচ হবে,তারা সে টাকা কোথায় পাবে?আর্থিক দৈনদশা ও সচেতনতার অভাব,সারা বছর প্রতিকূল অবস্থা,বন্যা খড়াসহ নানান দুর্যোগের সঙ্গে লড়াই করে তাদের টিকে থাকতে হচ্ছে চর এলাকায়। অভিবাবকদের বক্তব্য চর এলাকায় বসত করা এক সংগ্রামী জীবন,আয়ের উৎস নেই ।এছাড়া তারা প্রতিনিয়ত কাজের সন্ধানে বিভিন্ন সময় উপজেলা,শহর,রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কাজের জন্য যেতে হয়। ক্ষেত খামার গরু-ছাগল,হাঁস-মুরগী এসব দেখা শোনার দায়িত্বে থাকে শিশু-কিশোরেরা।ফলে স্কুলে লেখাপড়া করার মত তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না।চরাঞ্চলের লোকজন গনমাধ্যম কর্মী সম্পর্কে অজ্ঞ।অনেকেই প্যান্ট,শার্ট পরা লোকজন দেখলেই ত্রান অফিস ও এনজিও'র লোক মনে করে তারা বলে স্যার আমরা কোন সাহায্য সহযোগিতা পাই না।প্রাথমিক শিক্ষার বাইরে থাকা এসব কোমলমতি শিশু-কিশোরকে শিক্ষাঙ্গনমূখী করতে বিকল্প কোন উদ্যোগ না থাকায় তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে।এসব শিশু-কিশোরকে প্রাথমিক বিদ্যালয়ে গমনের ব্যাবস্থা করা অত্যানত্দ জরুরী বলে মনে করেন এলাকার সচেতন ও বিজ্ঞ মহল।
Share:

কিশোরগঞ্জে ভণ্ডপীরের ভণ্ডামী

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ পৌর এলকার বাসিন্দা মরম আলী নামের এক ভণ্ডপীরের ভণ্ডমীার যন্ত্রণায় অতিষ্ঠ বগাদিয়া এলাকার জনগণ। ভণ্ডপীর মরম আলী বেশ কিছু দিন আগে জনতার তাড়া খেয়ে কিশোরগঞ্জ ফিসারী এলাকা থেকে আনত্দানা ঘাড়ে কিশোরগঞ্জ-হোসেনপুর রোডের হয়বতনগর এলাকায়। সেখান থেকেও তাড়া খেয়ে আবার আনত্দানা ঘাড়ে বগাদিয়া এলাকায় সেখানে সে কিছু মানত্দান, গাঁজাখুর হাতকরে তার ভণ্ডামী চালিয়ে যাচ্ছে অবাদে। ভণ্ডপীর মরমআলী 'ঘরের বাতি নিবিয়ে দাও মনের বাতি জ্বালিয়ে দাও' তার নিজস্ব তাতি্বক দর্শন দিয়ে এলাকার উঠতি বয়সের তরুণদের মাতোয়ারা করে দিয়েছে। আর এই কাজে সে ব্যবহার করছে তার নিজের মেয়েদের এবং বাহির থেকেও সংগ্রহ করছে কিছু মেয়েদের। যাদের সে পরিচয় দেয় নিজের মুরিদ বলে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, ভণ্ডপীর মরম আলী প্রতি সপ্তাহের বৃহস্পিবার রাত্রে তার নিজ বাড়ীতে আড্ডা দেয় কিছু তরুণ-তরুণীদের নিয়ে। এই তরুণ-তরুণীদের নিয়ে প্রথমে শুরু করে জিকির। একপর্যায়ে ঘরের বাতি নিবিয়ে চলে মনের বাতির কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড চলে গভীর রাত পর্যনত্দ। এলাকার জনগণ অতিষ্ঠ হলেও এলাকার চিহৃিত কিছু মানত্দান এই কর্মকাণ্ডে অংশ গ্রহণ করায় এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।
Share:

বাজিতপুরে অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের হাত ধরে বাজিতপুর পৌর শহরের পশ্চিম মথুরাপুর গ্রামের বিএনপি নেতা হাজী মোঃ জসিম উদ্দিন সহ অর্ধ শতাধিক নেতাকমর্ী আওয়ামী লীগে যোগদান করেন গতকাল বিকালে এক সাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে। এ সময় আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, বাজিতপুর বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সারোয়ার আলম, দিলালপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোঃ মিজবাহ উদ্দিন সাফি, বর্তমান কাউন্সিলর হারুন-অর-রশিদ, পৌর কাউন্সিলর ইসরাফিল মিয়া, দিলালপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোঃ মিজবাহ উদ্দিন সাফি, বলিয়ারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, ছাত্রলীগের বর্তমান সভাপতি মোঃ শাহজাহানের উপস্থিতিতে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেন।
Share:

কিশোরগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি গতকাল জেলা শিল্পকলা মিলনায়তনে আনত্দর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নারী নির্যাতন রোধে যৌতুক নিরোধ আইন ও বাল্য বিবাহ প্রতিরোধ আইন প্রণয়ন করায় নারী নির্যাতন হ্রাস পেয়েছে। নারী নির্যাতন প্রতিরোধে সোচ্চার হতে শিক্ষিত নারীর কোন বিপল্প নেই। নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে শপথ নেয়ারও আহবান জানান তিনি।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হায়দার জাহান ফারাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সি, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহর লুনা, ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিসতা বেগম জোনাকী, নউক এর ট্রেনিং অফিসার কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে দূর্বার মহিলা সংঘের নির্বাহী পরিচালক হাছিনা হায়দার চামেলীসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ''নারী নির্যাতনকে না বলি, ঘরে বাইরে শানত্দি আনি'' এ শ্লোগানে সকালে কিশোরগঞ্জ পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পককলা প্রাঙ্গনে শেষ হয়।
Share:

সমতা ও সাম্যের অনবদ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা!

হাসান ,কিশোরগঞ্জ
দাপ্তরিক কাজের সময় ছাড়া বিনোদন ও অবসরে কর্মকতর্া ও কর্মচারী সবাই আমরা এক মায়ের সন্তান এই শ্লোগান নিয়ে শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।
ব্যতিক্রমধমর্ী এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল একজন কর্মকতর্ার সাথে একজন কনষ্টেবল পদের পুলিশ সদস্য জুটি হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। এভাবেই গত সাত দিন ০৮টি দলের অংশগ্রহনের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বের খেলায় উঠে আসে সহকারি পুলিশ সুপার (হেড কোয়াটর্ার) হামিদুল ইসলাম ও কনস্টেবল মো. জাহাঙ্গীর এবং আদালত পরিদর্শক মো. মোজাম্মেল হক ও কনস্টেবল মো. মোবারক হোসেনের জুটি।
চূড়ান্ত খেলার আগে পুলিশ সুপার মীর রেজাউল আলম ও সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. জসিম উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশাররফ হোসেনের জুটির মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উভয় দল একটি করে সেটে জয়লাভ করেন।
পরে রাতে তুমুল উত্তেজনাপূর্ণ চুড়ান্ত খেলায় সহকারি পুলিশ সুপারের দলকে ২-০ সেটে পরাজিত করে আদালত পরিদর্শকের দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি মিসেস নাফিসা রেজা সিদ্দিকী বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন। প্রধান অথিতি তাঁর বক্তব্যে বলেন, প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থপনা ও তীব্র প্রতিযোগিতামূলক খেলা দেখে আমি অভিভূত, আনন্দিত ও উচ্ছসিত। জেলা পুলিশের সুন্দর এ আয়োজনের পেছনে যারা ভূমিকা রেখেছেন, পরিশ্রম করেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে পুলিশের নারী সদস্যরা এবং বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়ামোদীদের ভাবিরা এসে ক্রীড়া অনুষ্ঠানটিকে শতভাগ সফলতায় পরিপূর্ণ করেছেন। ওনাদেরকেও ধন্যবাদ জানাই। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, প্রবীণ ক্রীড়া সংগঠক এম,এ বারী খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য জিল্লুর রহমান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক সাইফুল হক মোল্লা দুলু সিআইপি বাদল রহমান, ক্রীড়া সংগঠক মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকতর্াসহ অসংখ্য ক্রীড়ানুরাগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Share:

কিশোরগঞ্জে শিশু অপহরণের দায়ে মহিলার ১৪ বছরের কারাদন্ড

কুলিয়ারচর, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক মোঃ রবিউল হাসান শিশু অপহরণের দায়ে এক মহিলাকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ২০০৮ সনের ২৮ ফেব্রুয়ারী কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রামের স্কুল ছাত্রী সাদিয়া জাহান পিয়া (৮) কে নাচ শিখানোর কথা বলে কুলিয়ারচর উপজেলার বালিগাঁও গ্রামের আমরু খানের কন্যা শাহিনুর আক্তার আখি উরফে শরমিন জাহান আখি অপহরণ করে নিয়ে যায়। পরে পিয়ার কান্নাকাটিতে স্থানীয় যুবকেরা তাকে আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান তাকে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশীট দেয়। গতকাল বুধবার বিজ্ঞ জজ সাক্ষ্য জেরা শেষে আসামী শাহিনুর আক্তার আখি উরফে শরমিন জাহান আখিকে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত ২০০৩) এর ৭ ধারায় দোষী সাব্যস্থ করে ১৪ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। মামলাটির সরকার পক্ষে ছিলেন এপিপি মোঃ ইমরাজ মিয়া ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. জেসমিন আরা বেগম রোজী।
Share:

Archives

Definition List

Unordered List

Support