This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.
অষ্টগ্রামে যৌন হয়রানি এস এস সি পরীক্ষার্ত্রীর সাত দিনের কারাদন্ড
করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক মাস বয়সী শিশু চুরি
এব্যাপারে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতর্া ডা. আব্দুল হামিদ শিশু চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি থানায় জানানোর পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, পুলিশ শিশুটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সমাপনি পরীক্ষার দোহাই দিয়ে বীরদামপাড়া সরকারী প্রাইমারী স্কুল ৮ দিনের ছুটি ঘোষণা
এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, কোন শিক্ষক শিক্ষিকা সমাপনী পরীক্ষায় অন্তভর্ূক্ত না থাকার পরও যদি তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন তবে বিষয়টি আমি দেখব।
কুলিয়ারচরে গণপিটুনিতে নিহত ২ ডাকাত
পুলিশ ও এলাকাবাসীর দাবি, ডাকাতি শেষে পালানোর সময় জনতার রোষানলে পড়ে দুজনের মৃত্যু হয়। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উত্তর সালুয়া গ্রামের হারিছ মিয়ার বাড়িতে গতকাল রাত দুইটার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করে। এ সময় প্রতিবেশীরা মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি প্রচার করামাত্র লোকজন ঘর থেকে বেরিয়ে আসে। উপজেলার ডোমরাকান্দা এলাকায় জনতার হাতে দুই ডাকাত ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ রাতেই দুই ডাকাতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূয়ীদ চৌধুরী গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
মাটি চাপা পড়ে শ্রমিকের মৃতু্য
করিমগঞ্জে এসএসসি পরীক্ষার্থি কিশোরীর আত্দহত্যা
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, আত্মহত্যার আগ মুহূর্তে রূপা তার স্বামীর সাথে মোবাইলে কথা বলছিল। পুলিশ মোবাইল ফোনটি জব্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্ত্রের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাজিতপুর অতিরিক্ত ঠান্ডা জনিত রোগে আক্রান্ত ১৩।
নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সমস্যার শেষ নেই।
কিশোরগঞ্জের শহীদ খায়রুল জাহানের স্মৃতিসৌধটি কোনরকমে টিকে আছে স্মৃতি হয়ে।
শুধু শামছুদ্দীন ভূঞাই নন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা সহ সর্বসত্দরের জনতা শহীদ খায়রুল জাহানের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন যাবত।
১৯৭১ এর ২৬ নভেম্বর কিশোরগঞ্জের অকুতোভয় মুক্তিযেদ্ধা খায়রুল জাহান (মরণোত্তর বীরপ্রতীক) পাকবাহিনী ও তার দোসরদের হাতে শহীদ হন। তার স্মরণে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের পাশে সদর উপজেলার প্যাড়াভাঙ্গা নামক স্থানে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ১৯৭২ সালের জানুয়ারী মাসে এই স্মৃতিসৌধটির ভিত্তিপ্রসত্দর স্থাপন করেছিলেন। শহীদ পরিবারের পক্ষ থেকে নয় শতাংশ জমিও ক্রয় করে দেয়া হয়েছিল স্মৃতিসৌধের নামে। এখানেই শহীদ খায়রুল জাহানের নামে নির্মাণ করা হয়েছিল একটি ক্লাবঘর। এখন আর ক্লাবঘরের অসত্দিত্ব নেই। জায়গা-জমিও বেদখল হয়ে গেছে। শুধুমাত্র স্মৃতিসৌধটি কোনরকমে টিকে আছে স্মৃতি হয়ে। সারা বছরই অযত্ন-অবহেলাতেই পড়ে থাকে স্মৃতিসৌধটি। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের সম্ভ্রানত্দ তালুকদার পরিবারে শহীদ খায়রুল জাহানের জন্ম ১৯৫০ সালের ১৫ জুলাই তারিখে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ১৮ জুলাই পিতা-মাতার নিকট থেকে বিদায় নিয়ে প্রশিক্ষণ দিতে ভারতের মেঘালয়ে চলে যান এবং সফল প্রশিক্ষণ শেষে তিনি দেশের অভ্যনত্দরে প্রবেশ করেন। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে ২ নং সেক্টরের অধীনে গ্রুপ কমান্ডার হিসেবে তিনি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। তার নেতৃত্বে গ্রুপ সদস্যরা ২৬ নভেম্বর প্যাড়াভাঙ্গা নামক স্থানে পাক বাহিনী ও রাজাকার-আলবদরদের সঙ্গে সম্মুখযুদ্ধে অবর্তীণ হয়। যুদ্ধের এক পর্যায়ে চতুর্দিক দিয়ে তার দলটি শত্রু পরিবেষ্টিত হয়ে পড়লে তিনি তার সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে সাহায্য করে একাই মেশিনগানের সাহায্যে শত্রুর মোকাবেলা করতে থাকেন। একপর্যায়ে পাক-হানাদাররা পিছন থেকে এসে তাকে বেয়নট দিয়ে আঘাত করে ধরে নিয়ে যায়। রক্তাক্ত খায়রুল (শহীদ) কে পাক বাহিনী সাজোয়াযানের পিছনে বেধে টেনে হেচড়ে ক্ষত-বিক্ষত করে এ অবস্থায় তার মৃতু্য হয়। লাশ নিয়ে আলবদর-রাজাকাররা পৈশাসিক উল্লাসে মেতে উঠেছিল। ঘাতকরা মৃতু্যর প্রমাণস্বরূপ তার রক্তমাখা গেঞ্জিটি নিয়ে তার মায়ের সম্মুখে ছুঁড়ে মেরেছিল। বহু চেষ্টা করেও স্বজনরা তার লাশের সন্ধান পায়নি। স্বাধীনতার পর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে শহীদ খায়রুলের নামে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে। কিন্তু এলাকায় তার নামে কোন স্মৃতি গড়ে উঠেনি। তবে কিশোরগঞ্জ শহরে গড়ে উঠেছিল শহীদ খায়রুল স্মৃতি সংসদ। সংসদের পক্ষ থেকে কয়েক বছর বেশ জাঁকজমকভাবে পালিত হয় বিভিন্ন জাতীয় দিবস।
নীলগঞ্জ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে বিক্ষুদ্ধ জনতা রেলপথ অবরোধ করে
সোমবার সকাল ৯টার দিকে স্থানীয় কয়েক হাজার লোক ওই স্টেশনের সামনে রেলপথে অবস্থান নিয়ে রেল চলাচল বন্ধ করে দেয়।
এ সময় ভৈরব থেকে ময়মনসিংহগামী ২৪১ আপ লোকাল ট্রেনটি অবরোধের মুখে পড়ে। অবরোধকারীরা এ সময় ব্যানার নিয়ে ট্রেনটি আটকে দেয় এবং স্টেশন চালুর দাবিতে স্লোগান দেয়।
আধাঘণ্টা অবরোধ চলার পর পুলিশ অবরোধকারীদের রেল লাইন থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অবরোধকারীরা জানান, স্বাধীনতার আগে থেকেই নীলগঞ্জ রেল স্টেশনটি বানিজ্যিকভাবে লাভজনক স্টেশন হিসেবে পরিচিত ছিল। আশপাশের বিশাল এলাকার লোকজন যাতায়াত ও কৃষি পণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনের ক্ষেত্রে স্টেশনটির উপর নির্ভরশীল। কিন্তু হঠাৎ করে চলতি বছরের ৪ জুলাই লোকবল প্রত্যাহার করে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এতে ওই এলাকার কয়েক লাখ মানুষ দূর্ভোগের মধ্যে পড়েছে।
মাইজকাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ নীলগঞ্জ.কম বলেন, পুনরায় স্টেশনটি চালুর ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ রেলের উর্ধ্বতন কর্মকর্তাদের লিখিত ও মৌখিকভাবে বারবার জানিয়েও কোন কাজ হয়নি।
তিনি আরও জানান, অবিলম্বে স্টেশনটি চালুর ব্যাপারে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
মাইজকাপন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুরুজ মিয়া জানান, স্টেশনটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় জনগন দূর্ভোগে পড়েছে। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।
কিশোরগঞ্জ স্টেশন মাস্টার অমৃত লাল সরকার নীলগঞ্জ.কম জানান, লোকবল সংকটের কারণে স্টেশনটি বন্ধ হয়ে গেছে। পুনরায় স্টেশনটি চালু হবে কিনা তা উর্ধ্বতন কতৃপক্ষের সিদ্ধান্তের ব্যাপার।
গনতন্ত্র ছাড়া জনগনের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়।
সময় মনোনয়ন নিয়ে আসে। নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন সেনাবাহিনী ছাড়াও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আয়ুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলাম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এড.এমএ আফজল,পিপি এড.শাহ
আজিজুল হক,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আনোয়ার কামাল,কৃষকলীগ সভাপতি আহম্মেদ উল্লাহ,কিশোরগঞ্জ পৌর মেয়র মাজাহারুল ইসলাম কাঞ্চন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,আব্দুস সালাম কমান্ডার,
সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন প্রমুখ।
কিশোরগঞ্জের সড়ক, রেলপথ ও নৌপথে যাত্রীদের দুর্ভোগ
তরুনী গায়িকা পড়শীর ভিডিও স্ক্যন্ডাল
ডাকাত দলের সদস্য ফরিদ অস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার
কিশোরগঞ্জ) : গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কিশোরগঞ্জের দানাপাটুলি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য ফরিদ (৩২) ) দেশীয় তৈরী অস্ত্র (পাইপগান) ও ২ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের বাড়ী কটিয়াদী উপজেলার গৌরীপুর গ্রামে।
কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোশারফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুুশফিক এস আই হাবিবের নেতৃত্বে দানাপাটুলি গ্রামের মাঠের বাজারের উত্তর পাশ থেকে একটি দেশিয় পাইপগান ও ২ রাউন্ড গুলি সহ ডাকাত ফরিদকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, জেলার বিভিন্ন থানায় তার নামে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। এব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।
নিকলীতে ২ বছরের শিশু বিষপানে আত্মহত্যা এলাকায় ধুম্রজালের সৃষ্টি
কুলিয়ারচরে কৃতি ছাত্র, ছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম
কিশোরগঞ্জ, ২৩ নভেম্বরঃ দলকে আরো গণতান্ত্রিক করার লক্ষ্য নিয়ে আওয়ামীলীগ সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে। প্রধান মন্ত্রী এবং আমি নিজেও সদস্য পদ নবায়ন করেছি। আওয়ামীলীগের প্রত্যেক সদস্যকে সদস্য পদ নবায়ন করতে হবে। কোন কর্মী নেতা সদস্য পদ নবায়ন না করলে স্থানীয় যেকোন পর্যায়ে জনপ্রতিনিধি ও নেতা নির্বাচনে ভোটাধিকার থাকবে না। ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের নেতা হতে হলে এবং নেতা নির্বাচিত করতে হলে অবশ্যই সদস্য পদ নবায়ন বাধ্যতামূলক।
ঢাকায় বসে যারা নেতা নেত্রী হয়েছেন, তারা ব্যাতীত মাঠ পর্যায়ের সদস্যদের আগে তেমন কোন মূল্যায়ণ ছিল না। গত বছর তৃণমূল পর্যায়ে প্রার্থী মনোনয়নের মাধ্যমে আ'লীগ মাঠ পর্যায়ে নেতা কর্মীদের মূল্যায়ন করেছে। এতে দলের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী হয়েছে। কারণ যারা প্রভাবশালী এবং অঢেল অর্থের মালিক তারা এলাকায় না এসেও অর্থের জোরে সংসদ নির্বাচনে মনোনয়ন লাভ করেছেন। পৃথিবীর কোন দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচিত করা হয় না, একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব হয়। তাই আ'লীগ দলের গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাদের যেকোন সম্মেলনে প্রার্থী ও ভোটাধিকার নিশ্চিত করতে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে।
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মিলনায়তনে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে আ'লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না থাকার কারণে বাংলাদেশে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, তাই শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া সম্ভব না। দীর্ঘদিন সামরিক শাসনের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা হয়নি। যেসব দেশে গণতন্ত্র নেই, সেসব দেশে আজ পর্যন্ত সত্যিকার অর্থে উন্নয়ন সম্ভব হয়নি। উন্নত দেশগুলোতে গণতন্ত্র ব্যবস্থা চালু থাকার কারণে উন্নয়ন সম্ভব হয়েছে।
মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক সরকারের আমলে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়- কথাটি সত্য নয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ভোট ডাকাতি, কারচুপি, ব্যালট বাঙ্ ছিনতাইয়ের আশংকা করেছিল রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। কিন্তু যদি কোন সরকারের সদিচ্ছা, সততা ও আন্তরিকতা থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রমাণ।
আ'লীগের আমলে উপ-নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেনাবাহিনী ছাড়াও সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে। বর্তমান সরকারের আমলে সবগুলো নির্বাচন পর্যালোচনা করলে তার প্রমাণ মিলে।
মন্ত্রী তার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে বলেন, আমার আরো দু'টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলা কালিয়াচাপড়ায় নিটল-নিলয় গ্রুপ আয়োজিত চালক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠান। এ অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তারা এসেছেন হেলিকপ্টারে করে, আর মন্ত্রী হয়ে আমি এসেছি গাড়িতে করে। এদের বিপুল পরিমাণ অর্থবিত্ত রয়েছে। এদেশে সন্ধ্যার পর হেলিকপ্টার চলে না। তাই সন্ধ্যার আগেই অনুষ্ঠান সংক্ষিপ্ত করে আমাকে বিদায় নিতে হলো। মন্ত্রীর এ কথার পর সারা মিলনায়তনে হাস্যরোল শুরু হয়। এর পর মন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৭৬ তম শাখার উদ্ধোধন করেন।
কিশোরগঞ্জ থেকে
মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ সদর হাসপাতালে দালালচক্র
সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পাঠদান প্রক্রিয়া শুরু
কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া সুষ্টুভাবে শেষ হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনছুর খলীলকে প্রধান করে নয় সদস্যের একাডেমী কাউন্সিল গঠন করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, অটো মাইগ্রেশন সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। কলেজের অধ্যক্ষ মনছুর খলীল গতকাল ( রোববার) প্রথম আলো'কে জানান, এপর্যন্ত ৪৯ জন শিক্ষাথর্ী ভর্তি হয়েছে। এর মধ্যে ৩০ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র রয়েছে। তিনি আরও জানান, কলেজের কার্যক্রম আপাততঃ জেলা শহরে প্রতিষ্ঠিত নার্সিং ইনষ্টিটিউট ও ২৫০ শয্যার জেলা সদর আধুনিক হাসপাতালে চালু করার সিদ্ধান্ত নিয়েছে একাডেমি কাউন্সিল।
কলেজের একাধিক সুত্র নিশ্চিত করেন, ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষক ও অন্যান্য প্রয়োজনীয় কর্মচারী নিয়োগসহ প্রেষনে আনা হবে। জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ক্লাস চলবে। ছাত্রীদের থাকার জন্য নাসিৃং ইনস্টিটিউটের একটি ভবন বরাদ্দ নেয়া হয়েছে। ছাত্রদের থাকার জন্য গুরুদয়াল সরকারি কলেজের পেছনে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে।
একাডেমি কাউন্সিলের সদস্য চিকিৎসক নৌশাদ খান জানান, দেশের সব কটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির যাবতীয় প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখলাম শিক্ষাথর্ী ভর্তির জন্য অধ্যক্ষ নিয়োগ ছাড়া কিছুই করা হয়নি। এ অবস্থায় জেলা সদরে কর্মরত চিকিৎসকরা অনেকটা নিজেদের চেষ্টায় কলেজটি টালু করেছে। এ ব্যাপরে আমাকে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত প্রাথমিক কাজটি করে কলেজটি চালু করতে পেরেছি।
মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ
ডিসেম্বর ১৯৭১ : বিজয়ের আগে ও পরের কিছু ভিডিও চিত্র
মর্মন্তুদ বিরহের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর শিব মন্দির
দেশের দর্শনীয় নির্দেশন ও পূরাকীর্তির মধ্যে উল্লেখযোগ্য কবি চন্দ্রবতীর মন্দির। নীলগঞ্জ রেলস্টেশনের নিকটবতর্ী কাচারিপাড়া গ্রামে এ মন্দিরটি চন্দ্রবতীর শিবমন্দির নামে দেশের সাহিত্যিক বোদ্ধাদের কাছে সুপরিচিত।
ষোড়শ শতকের মনসা মঙ্গলের বিখ্যাত কবি দ্বিজ বংশীদাসের কন্যা ও বঙ্গের আদি মহিলা কবি চন্দ্রবতী পুজা অর্চণা করতে এ মন্দিরে। ষোড়শ শতাব্দীতে নির্মিত এ মন্দিরটিকে ঘিরে নানা কাহিনী প্রচলিত আছে।
নয়ান ঘোষ প্রণীত পালাগান 'চন্দ্রবতী' থেকে জানা যায়- চন্দ্রাবতীর সঙ্গে তার ছোটবেলার সাথী জয়ানন্দের গভীর প্রেম ছিল। ছোটবেলা থেকে একে অপরকে গভীরভাবে ভালবাসতো। চন্দ্রাবতীর সঙ্গে তার ছোটবেলার সাথী ও প্রেমিক জয়ানন্দের বিয়ে এক রকম নিশ্চিত ছিল। কিন্তু জয়ানন্দ এক মুসলমান রমনীর প্রেমে পড়ে ধমর্ান্তরিত হন। চন্দ্রাবতীর হূদয় ভেঙ্গে যায়। পরে অবশ্য জয়ানন্দ ভুল বুঝতে পেরে ফিরে আসেন চন্দ্রাবতীর কাছে। কিন্তু, ফিরিয়ে দেন তাকে অভিমানী চন্দ্রাবতী।
আত্দগ্লানিতে জয়ানন্দ ফুলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন। এ ঘটনায় চন্দ্রবতী বিপর্যস্ত হয়ে পড়েন। পিতা দ্বিজ বংশীদাসের কাছে দুটি প্রার্থনা জানান তিনি। ফুলেশ্বরী নদীতীরে মন্দির প্রতিষ্ঠার প্রার্থনা জানান। আর অন্যটি চিরকুমারী থাকার ইচ্ছা। চন্দ্রাবতীর পালায় তার বর্ণনা আছেঃ
'অনুমতি দিয়া পিতা কয় কন্যার স্থানে।
শিবপুজা কর আর লেখ রামায়ণে'\\
এমনি করেই এক সময়ের খরস্রোতা নদী ফুলেশ্বরীর তীরে শিব মন্দিরটি স্থাপিত হয়। বর্তমানে নদীটির কোন চিহ্ন না থাকলেও মন্দিরটি কালের সাক্ষী হয়ে, প্রেমের সাক্ষী হয়ে নিজস্ব মহিমা নিয়ে দাঁড়িয়ে আছে।
মন্দিরটি নিমর্াণশৈলীর শৈল্পিক বৈশিষ্ট উল্লেখযোগ্য। মন্দিরটি অষ্টকোনাকৃতির। উচ্চতা ১১ মিটার। আটটি কোনার প্রতিটি বাহুর দৈঘর্্য এক দশমিক সাত মিটার। নিচের ধাপে একটি কক্ষ এবং কক্ষে যাবার জন্য একটি দরজা রয়েছে। ভেতরে শিবমূর্তি রয়েছে। শিব পুজা হয়। নিচের অংশটি দুই ধাপে নির্মিত হয়েছে। নিচের ধাপের চারিদিক প্রায় অর্ধবৃত্তাকার খিলানের সাহায্যে নির্মিত। প্রশস্ত কুলঙ্গি রয়েছে। নিচের ধাপের কার্ণিশ পর্যন্ত উচ্চতা ২.৭ মিটার। কক্ষের ভেতরে সাতটি জানালার মতো কুলঙ্গি রয়েছে। যার প্রস্ত ৫২ সে. মি. এবং দৈঘ্যর্ে ৯৯ সে.মি.। কিছু অনবদ্য কারুকার্যও রয়েছে। দ্বিতীয় ধাপটি সরলরেখায় নির্মিত। এ পযর্ায়টি অর্ধবৃত্তাকার খিলানের সাহায্যে তৈরী এবং এতেও আছে প্রশস্ত কুলঙ্গি। চূড়ার শেষ প্রান্তে খাঁজ কাটা কারুকাজ এবং কলসাকৃতি চূড়ার শীর্ষে আছে ডাটার আকারে 'ফাইনিয়েল'।
মন্দিরটি দীর্ঘদিন থেকে অত্যন্ত জীর্নশীর্ণ অবস্থায় ছিল। নব্বই দশকের মাঝামাঝি সময় প্রত্নতত্দ বিভাগ মন্দিরটি সংস্কার করে। মেরামতের পরে এর সৌন্দর্য বেড়ে গেছে বহুগুণে। কিন্তু, পূর্বের শৈল্পিক বৈশিষ্ট হারিয়ে গেছে বহুগুণে। ১৯৯২ সনের ডিসেম্বরে সাম্প্রদায়িক গোলযোগের সময় মন্দিরটির কিছু ক্ষতিসাধন করে সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীরা। নব্বই দশকের মাঝামাঝি সময় মন্দিরটি সংস্কার করা হলেও স্থানীয় প্রশাসনের কোন দৃষ্টি নেই এই দর্শনীয় নির্দেশন ও পূরাকীতির দিকে। ফলে গত এক দশকে অবহেলার শিকার হয়ে মন্দিরটি আবারো শ্রী হীন হয়ে পড়েছে। মন্দিরের পাশের তারকাঁটার বেড়া ভেঙ্গে পড়েছে। এদিকে কারও দৃষ্টি নেই।
দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাহিত্য ও সংস্কৃতিসেবীসহ নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে মন্দিরটির প্রতি একটা আলাদা টান রয়েছে। দেশের বরেণ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী মন্দিরটি দেখতে কিশোরগঞ্জ আসেন।
দীর্ঘদিন যাবৎ মন্দিরটির অবস্থান করিমগঞ্জ উপজেলার পাতুয়াইর গ্রামে উল্লেখ করা হলেও এ তথ্যটি প্রকৃতপক্ষে ভুল। এর নিমর্াণকাল সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন। প্রকৃতপক্ষে মন্দিরটি ষোড়শ শতকের শেষপাদে নির্মিত হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য 'কিশোরগঞ্জের ইতিহাস' গ্রন্থে বিবৃত হয়েছে। দেশের দূরদূরান্তর থেকে বহু প্রেমিক-প্রেমিকা, কবি-সাহিত্যিক আবেগ প্রবণ হূদয়ের মানুষ মন্দিরটি পরিদর্শনে এসে স্তম্ভিত হূদয়ে মন্দির অবলোকন করেন। স্থির হয়ে নিরবে দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ একান্তচিত্তে জীবনের মর্মন্তুুদ বিরহের স্মৃতি রোমন্থন করে সাগরের লোনাজলের মতো চোখের পানি ফেলেন।
মা হলেন ঐশ্বরিয়া
টুইটারে লেখা অমিতাভ বচ্চনের এ বার্তার বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া খবর প্রকাশ করেছে।
যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে ঐশ্বরিয়া রাই চিকিত্সকের পরামর্শে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের মারোলের সেভেন হিলস হাসপাতালে ভর্তি হন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ঐশ্বরিয়ার সঙ্গে রয়েছেন স্বামী অভিষেক বচ্চন, ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ ও মা বৃন্দা। এ ছাড়া শ্বশুর অমিতাভ বচ্চনও পুত্রবধূর পাশে আছেন। সেভেন হিলস হাসপাতালের সবচেয়ে উঁচুতলার একটি স্যুটে ঐশ্বরিয়া থাকবেন।
মুঠোফোনে কথা-পরিচয়, তারপর প্রেম ভালবাসা। পরে দু'জনের পরিণয়।
মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ
পরস্পরকে আগে কেউ দেখেনি। মুঠোফোনে কথা-পরিচয়, তারপর প্রেম ভালবাসা। পরে দু'জনের পরিণয়। বর কিশোরগঞ্জের কাঠমিস্ত্রী কামরুল ইসলাম (২৫) কনে সিরাজগঞ্জের রোজি আক্তার (১৮)। পরিবারের কাউকে না জানিয়ে তারা এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় স্বামী, শাশুড়ি ও পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানুষিক নির্যাতন। এসব চোঁখ বুজে সহ্য করেও সংসার করতে চায় রোজী। এতে ক্ষান্ত না হয়ে পরিবারের সিদ্ধান্তে কামরুল তাকে তালাক দিতে বাধ্য হয়। তালাকের কথা শুনে রোজি আত্দহত্যার সিদ্ধান্ত নেন। পরে স্বামীর বাড়িতে বিষ পান করে মরতে যাচ্ছিল রোজি। সে বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসাধীন রোজি ও কামরুলের পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের মৃত মমিন মিয়ার মেয়ে রোজি ঢাকায় মানুষের বাসায় ঝিয়ের কাজ করতেন। আর কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচরের মানিক মিয়ার ছেলে কামরুল গাজীপুরে একটি ফার্নিাচারের দোকানে নকশা শ্রমিকের কাজ করতেন। রোজি এবং কামরুলের মধ্যে মুঠোর্ফোনে পরিচয়, প্রেম ভালবাসা। এর সূত্র ধরে গত বছর ডিসেম্বরে ঢাকায় পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করে। বিয়ের পর স্বামী, শ্বাশুড়ি আর ননদেরা রোজিকে মেনে নিতে পারেনি। শুরু হয় অত্যাচার নির্যাতন। রোজি স্বামীর বাড়ি আসলে শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেন।
এমতবাস্থায় রোজি ঢাকায় এবং কামরুল গাজীপুরে কর্মস্থলে অবস্থান করতে থাকে। রোজি অনেকবার চেষ্টা করেও পরে স্বামীর সাথে আর দেখা করতে পারেনি।
রোজি জানায়, তার স্বামী ঈদে বাড়ি আসছিল। ঈদের আগে মোবাইলে সে রোজিকে ঈদে বাড়ি আসতে বলে। ফোন পেয়ে রোজি ঈদের আগের শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি আসে। কিন্তু ওইদিন সকালেই কামরুল রোজিকে কিছু না জানিয়ে গাজিপুরে চলে যায়। রোজি স্বামীর বাড়ি আসলে লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাধা দেয় এবং তালাকের বিষয়টি জানায়। পরে রোজি ইউপি মেম্বার হাবিবুর রহমানের বাড়িতে আশ্রয় নেন।
ইউপি মেম্বার হাবিবুর রহমান বিষয়টি জেলা মহিলা পরিষদ সম্পাদিকা অ্যাড. মায়া ভৌামিককে জানালে মহিলা পরিষদের দীপিকা দাস, বিলকসি বেগম ও প্রতিভা শীল শনিবার রোজির শ্বশুর বাড়িতে গিয়ে আলোচনায় বসেন। তখনও মহিলা পরিষদের নেত্রীদের কাছে তালাকের বিষয়টি রোজির শ্বশুবাড়ির লোকেরা গোপন রাখে। মহিলা পরিষদের নেত্রীরা আলাপ আলোচনা করে রোজিকে শ্বাশুড়ির কাছে রেখে আসে।
শ্বাশুড়ি রাবেয়া খাতুন জানান, রোববার রাত ৯টার দিকে পরনের কাপড় পরিবর্তনের কথা বলে তাদের থাকার ঘরের এক কোনে গিয়ে রোজি বিষ পান করে। খবর পেয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান রোজিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে পাকস্থলি ওয়াশ করে তাকে বাঁচানো হয়।
রোজি জানায়, শ্বশুর বাড়িতে ঠাইঁ না হলে বিষ পান করবে এই সিদ্ধান্ত নিয়ে সে ঢাকা থেকেই বিষ নিয়ে এসেছিল।
এ ব্যাপারে রোজির স্বামী কামরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার সাথে কোন যোগাযোগ করতে পারছে না বলে জানায়।
ইউপি মেম্বার হাবিবুর রহমান জানান, মেয়েটি করুণ অবস্থা দেখে আমার জিম্মায় নিয়ে এলাকার একটি সংখ্যালঘু পরিবারে দুইদিন রেখেছি। এরপরও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় রোজি আত্দহননের পথ বেছে নেয়।
কিশোরগঞ্জ মহিলা পরিষদের সম্পাদক আইনজীবী মায়া ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মিমাংসার জন্য ছেলের বাড়িতে পরিবারের লোকজনদের সাথে একাধিকবার আলোচনা করেছি। তারপরও ছেলের পক্ষের লোকজন বিষয়টি মেনে নেয়নি। এতে ক্ষোভে অভিমানে রোজি বিষপান করে আত্দহনন করতে চেয়েছে।
আওয়ামী লীগের শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দল এবং মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন বলে নিউইয়র্ক-ভিত্তিক সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড যে সংবাদ পরিবেশন করেছে, তার জবাবে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। নিউজ ওয়ার্ল্ডের পরিবেশিত সংবাদে বলা হয়েছে, সৈয়দ আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে একমত ছিলেন না। নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দল থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও সৈয়দ আশরাফের সঙ্গে দলের মতপার্থক্য ছিল। সে জন্য তিনি দল এবং মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পুরো বিষয়টিই গুজব এবং ভিত্তিহীন। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গেই ছিলাম। একসঙ্গে আমরা ভাষাসৈনিক ইমদাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। বিকেলে ই-গভর্নেন্সের ওপর প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সভা আছে। স্থানীয় সরকারমন্ত্রী সেখানে সভাপতিত্ব করবেন। সুতরাং এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। সবই ষড়যন্ত্রকারীদের কৌশল।’
আশরাফের পদত্যাগের খবর ভিত্তিহীন: আ.লীগ
আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের একটি গুজবের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা স্পষ্টভাবে এ বিষয়ে জানাতে চাই, এটি সর্বৈবভাবে মিথ্যা, ভিত্তিহীন, বাস্তবতা-বিবর্জিত, অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক অপপ্রচার।’
নিউইয়র্ক-ভিত্তিক বাংলা বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ডের একটি খবরে বলা হয়, সৈয়দ আশরাফ দলীয় সাধারণ সম্পাদক ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।
গতকাল রোববার সন্ধ্যা থেকেই সৈয়দ আশরাফের পদত্যাগের গুজব ছড়ায়। তবে আজ সোমবার সকাল থেকেই এ গুজব সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিভিন্ন দূতাবাস, হাইকমিশনসহ নানা পর্যায় থেকে সংবাদপত্র কার্যালয়ে ফোন করে এ খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়। সাংবাদিকেরাও নানা মাধ্যমে খবর সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দ আশরাফ রোববার সকালে সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা উপকমিটির বৈঠকে যোগ দেন। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসৈনিক ইমদাদ হোসেনের কফিনে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-গভর্নেন্সবিষয়ক একটি অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন হিসেবে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সৈয়দ আশরাফের পদত্যাগের গুজবের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও যায়। প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফকে নিয়ে আসার জন্য আগেই তাঁর ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার পরপরই তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা সৈয়দ আশরাফকে তাঁর কাছে নিয়ে যান। শেখ হাসিনা সৈয়দ আশরাফকে দেখেই হেসে বলেন, ‘তুমি নাকি পদত্যাগ করেছ? পত্রিকায় খবর বেরিয়েছে।’ জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি তো সকাল থেকেই সরকারি কাজে ব্যস্ত। আমি তো কিছু শুনিনি।’
গভীর রাতে পালাবেন না, বিএনপিকে সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যথাসময়ে যথাযথ আইন অনুসরণ করেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো এ নির্বাচন থেকে ‘পালিয়ে’ না যেতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাঙালি জাতীয়তাবাদ পরিষদ আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশে বলেন, ‘ওই নির্বাচন থেকেও আপনারা পলায়ন কইরেন না। করলেও গভীর রাইতে না। রাস্তাঘাটে অনেক খারাপ লোকজন থাকে।’ তিনি আরও বলেন, ‘সামনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, সেখানে আপনারা কী করবেন? আপনারা আসেন বা না-আসেন, আওয়ামী লীগে-আওয়ামী লীগে নির্বাচন হবে। সাধারণ জনগণ সে নির্বাচনে অংশ নেবে।’
কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচী
এদিকে কালীবাড়ি মোড়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন একটি গ্রুপ সমাবেশ করে। এতে জেলা যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, বিএনপি নেতা অসীম সরকার বাঁধন. জেলা জাসাসের সভাপতি সন্দীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দু'গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে সারাদিনই শহরে উত্তেজনা বিরাজ করে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর কিশোরগঞ্জ শহরের পুরানথানায় ড. এম. ওসমান ফারুকের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানীসহ ১০ জনকে আসামী করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।



























