Kishoreganj

২ কেজি গাঁজাসহ ২ মহিলা গ্রেফতার

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত
কেন্দ্রের পুলিশ গতকাল (বুধবার) দুপুরে ২ কেজি গাঁজাসহ ২ মহিলাকে
গ্রেফতার করে আজ (বৃহস্পতিবার) সকালে কোর্টে চালান দিয়েছে।

জানা যায়, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. হাসান আল মামুন
কটিয়াদী-মঠখোলা সড়কের মান্দারকান্দি সরকারী বিদ্যালয়ের সামনে চেক পোস্টে
দায়িত্ব পালন করা অবস্থায় কটিয়াদী হইতে ঢাকাগামী একটি সিএনজিতে
(কিশোর-থ-১১-০৫৬৩) অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ময়মনসিংহ জেলার
ঈশ্বরগঞ্জ থানার শাহগজ গ্রামের মোস্তফার স্ত্রী আমেনা (৩৫) ও কিশোরগঞ্জের
কুলিয়ার থানার কান্দিগাঁও গ্রামের আসাদ মিয়ার স্ত্রী ফরিদা বেগমকে (৪০)
গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের
মামলা করেছে পুলিশ।

Share:

Archives

Definition List

Unordered List

Support