Kishoreganj

ইতিহাসের পাতায় কিশোরগঞ্জের শহীদী মসজিদ

শহীদী মসজিদ, কিশোরগঞ্জের
শহীদী মসজিদ, কিশোরগঞ্জের
কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরানথানায় প্রতিষ্ঠিত শহীদী মসজিদ বর্তমানে এতদ্‌ঞ্চলের কেন্দ্রীয় মসজিদরূপে পরিগণিত হচ্ছে। এর সুউচ্চ মিনার সকলের দৃষ্টি কাড়ে। নির্মাণশৈলীর দিক থেকে মুসলিম স্তাপ্তের দৃষ্টিতে খুব উচ্চতর পর্যায়ের না হলেও এর দ্বিতল ভবনটি সহজেই সবাইকে আকর্ষণ করে।
শহীদী মসজিদের প্রতিষ্ঠার পেছনে একটি রক্তস্নাত ঘটনা এতদ্‌ঞ্চলের মুসলিম সমপ্রদায়কে এখনো আলোড়িত এবং উদ্বেলিত করে তুলে। খুব একটা বেশি দিন আগের কথা নয়। ১৯৪০ সালের ঘটনা। প্রখ্যাত আলেম হযরত মাওলানা আতহার আলীর হাতে সবে মসজিদটির সংস্কার শুর্ব হয়েছে। প্রথানুযায়ী হিন্দু সমপ্রদায় প্রতিবছরের মতো সে বছরও এ মসজিদের সামনের সদর রাস্তা দিয়ে দূর্গাপূজা শেষে তাদের বিগ্রহ মিছিল বাজনা বাজিয়ে নিতে চায়। মুসলিম সমপ্রদায় এতে বাদ সাধে। তাদের দাবি, অন্তত এ পথে বিগ্রহ নেয়া হলেও মসজিদের সামনে এসে বাদ্য-বাজনা বাজানো চলবেনা। কিন’ উভয় পৰই নিজস্ব অবস’ানে অটল থাকে। কোন পৰই ছাড় দিতে নারাজ। নির্দিষ্ট সময় যতোই এগিয়ে আসতে থাকলো ততোই উত্তেজনা বৃদ্ধি পেতে থাকে। বৃটিশ সরকার এলাকায় গুর্খা সৈন্য মোতায়েন করে। রাত ৮টায় চরম মুহুর্ত ঘনিয়ে আসে এবং সৈন্যদের গুলিতে লুটিয়ে পড়েন ৪ জন মসজিদের মুসলিৱ। এ বিয়োগান্ত ঘটনার খবর সারাদেশে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসলিম ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিশিষ্ট আলেমগণ নিহতদের ইসলামের নামে শহীদ বলে আখ্যায়িত করেন। সেই থেকে পুরানথানার এ মসজিদটি শহীদী মসজিদ নামে প্রতিষ্ঠা পায়। এই ঘটনায় যারা শহীদ হন তারা হলেন- আছির উদ্দিন, মানিক মিয়া, কালার বাপ ও নেহাল মিয়া। শহীদী মসজিদটি ক্রমশই প্রসারতা, খ্যাতি ও মর্যাদা লাভ করছে।

রাস্তার উত্তরে মসজিদ। মসজিদের পশ্চিমে জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, মাদ্রাসা। পাশে পাবলিক লাইব্রেরি। রাস্তা ছেড়ে মসজিদে পা রাখতেই বড়সড় এক বারান্দা। ঝকঝকে টাইলস করা দৃষ্টিনন্দন মেঝে। তবে ব্যতিক্রম হল, সব মসজিদের বারান্দা পূর্ব দিকে থাকলেও এখানে বারান্দা করা হয়েছে পুরো দক্ষিণ প্রান্তজুড়ে। আবার তাও প্রায় মসজিদেরই সমান
Share:

Definition List

Unordered List

Support