Kishoreganj

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

মা হলেন ঐশ্বরিয়া

অপেক্ষা আর সব জল্পনা-কল্পনার অবসান হয়েছে। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আজ বুধবার সকালে একটি ফুটফুটে মেয়ের মা হয়েছেন। ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন উত্ফুল্ল হয়ে টুইটারে লিখেছেন, ‘আমি একটি ফুটফুটে কন্যাসন্তানের দাদা হয়েছি।’ দাদা হতে পেরে উচ্ছ্বসিত অমিতাভ টুইটারে সবাইকে ধন্যবাদ জানান।
টুইটারে লেখা অমিতাভ বচ্চনের এ বার্তার বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া খবর প্রকাশ করেছে।
যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে ঐশ্বরিয়া রাই চিকিত্সকের পরামর্শে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের মারোলের সেভেন হিলস হাসপাতালে ভর্তি হন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ঐশ্বরিয়ার সঙ্গে রয়েছেন স্বামী অভিষেক বচ্চন, ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ ও মা বৃন্দা। এ ছাড়া শ্বশুর অমিতাভ বচ্চনও পুত্রবধূর পাশে আছেন। সেভেন হিলস হাসপাতালের সবচেয়ে উঁচুতলার একটি স্যুটে ঐশ্বরিয়া থাকবেন।
Share:

মুঠোফোনে কথা-পরিচয়, তারপর প্রেম ভালবাসা। পরে দু'জনের পরিণয়।


মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ
পরস্পরকে আগে কেউ দেখেনি। মুঠোফোনে কথা-পরিচয়, তারপর প্রেম ভালবাসা। পরে দু'জনের পরিণয়। বর কিশোরগঞ্জের কাঠমিস্ত্রী কামরুল ইসলাম (২৫) কনে সিরাজগঞ্জের রোজি আক্তার (১৮)। পরিবারের কাউকে না জানিয়ে তারা এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় স্বামী, শাশুড়ি ও পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানুষিক নির্যাতন। এসব চোঁখ বুজে সহ্য করেও সংসার করতে চায় রোজী। এতে ক্ষান্ত না হয়ে পরিবারের সিদ্ধান্তে কামরুল তাকে তালাক দিতে বাধ্য হয়। তালাকের কথা শুনে রোজি আত্দহত্যার সিদ্ধান্ত নেন। পরে স্বামীর বাড়িতে বিষ পান করে মরতে যাচ্ছিল রোজি। সে বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসাধীন রোজি ও কামরুলের পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের মৃত মমিন মিয়ার মেয়ে রোজি ঢাকায় মানুষের বাসায় ঝিয়ের কাজ করতেন। আর কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচরের মানিক মিয়ার ছেলে কামরুল গাজীপুরে একটি ফার্নিাচারের দোকানে নকশা শ্রমিকের কাজ করতেন। রোজি এবং কামরুলের মধ্যে মুঠোর্ফোনে পরিচয়, প্রেম ভালবাসা। এর সূত্র ধরে গত বছর ডিসেম্বরে ঢাকায় পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করে। বিয়ের পর স্বামী, শ্বাশুড়ি আর ননদেরা রোজিকে মেনে নিতে পারেনি। শুরু হয় অত্যাচার নির্যাতন। রোজি স্বামীর বাড়ি আসলে শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেন।
এমতবাস্থায় রোজি ঢাকায় এবং কামরুল গাজীপুরে কর্মস্থলে অবস্থান করতে থাকে। রোজি অনেকবার চেষ্টা করেও পরে স্বামীর সাথে আর দেখা করতে পারেনি।
রোজি জানায়, তার স্বামী ঈদে বাড়ি আসছিল। ঈদের আগে মোবাইলে সে রোজিকে ঈদে বাড়ি আসতে বলে। ফোন পেয়ে রোজি ঈদের আগের শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি আসে। কিন্তু ওইদিন সকালেই কামরুল রোজিকে কিছু না জানিয়ে গাজিপুরে চলে যায়। রোজি স্বামীর বাড়ি আসলে লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাধা দেয় এবং তালাকের বিষয়টি জানায়। পরে রোজি ইউপি মেম্বার হাবিবুর রহমানের বাড়িতে আশ্রয় নেন।
ইউপি মেম্বার হাবিবুর রহমান বিষয়টি জেলা মহিলা পরিষদ সম্পাদিকা অ্যাড. মায়া ভৌামিককে জানালে মহিলা পরিষদের দীপিকা দাস, বিলকসি বেগম ও প্রতিভা শীল শনিবার রোজির শ্বশুর বাড়িতে গিয়ে আলোচনায় বসেন। তখনও মহিলা পরিষদের নেত্রীদের কাছে তালাকের বিষয়টি রোজির শ্বশুবাড়ির লোকেরা গোপন রাখে। মহিলা পরিষদের নেত্রীরা আলাপ আলোচনা করে রোজিকে শ্বাশুড়ির কাছে রেখে আসে।
শ্বাশুড়ি রাবেয়া খাতুন জানান, রোববার রাত ৯টার দিকে পরনের কাপড় পরিবর্তনের কথা বলে তাদের থাকার ঘরের এক কোনে গিয়ে রোজি বিষ পান করে। খবর পেয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান রোজিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে পাকস্থলি ওয়াশ করে তাকে বাঁচানো হয়।
রোজি জানায়, শ্বশুর বাড়িতে ঠাইঁ না হলে বিষ পান করবে এই সিদ্ধান্ত নিয়ে সে ঢাকা থেকেই বিষ নিয়ে এসেছিল।
এ ব্যাপারে রোজির স্বামী কামরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার সাথে কোন যোগাযোগ করতে পারছে না বলে জানায়।
ইউপি মেম্বার হাবিবুর রহমান জানান, মেয়েটি করুণ অবস্থা দেখে আমার জিম্মায় নিয়ে এলাকার একটি সংখ্যালঘু পরিবারে দুইদিন রেখেছি। এরপরও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় রোজি আত্দহননের পথ বেছে নেয়।
কিশোরগঞ্জ মহিলা পরিষদের সম্পাদক আইনজীবী মায়া ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মিমাংসার জন্য ছেলের বাড়িতে পরিবারের লোকজনদের সাথে একাধিকবার আলোচনা করেছি। তারপরও ছেলের পক্ষের লোকজন বিষয়টি মেনে নেয়নি। এতে ক্ষোভে অভিমানে রোজি বিষপান করে আত্দহনন করতে চেয়েছে।


Share:

আওয়ামী লীগের শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার এবং আওয়ামী লীগের শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। তারাই সরকারকে বিব্রত করার জন্য সৈয়দ আশরাফ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন বলে গুজব রটিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদের অপকৌশলে আওয়ামী লীগ বা সরকার মোটেও বিব্রত নয়। আজ বিকেলে প্রথম আলো অনলাইনকে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দল এবং মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন বলে নিউইয়র্ক-ভিত্তিক সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড যে সংবাদ পরিবেশন করেছে, তার জবাবে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। নিউজ ওয়ার্ল্ডের পরিবেশিত সংবাদে বলা হয়েছে, সৈয়দ আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে একমত ছিলেন না। নরসিংদীর জনপ্রিয় মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দল থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও সৈয়দ আশরাফের সঙ্গে দলের মতপার্থক্য ছিল। সে জন্য তিনি দল এবং মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পুরো বিষয়টিই গুজব এবং ভিত্তিহীন। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গেই ছিলাম। একসঙ্গে আমরা ভাষাসৈনিক ইমদাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। বিকেলে ই-গভর্নেন্সের ওপর প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সভা আছে। স্থানীয় সরকারমন্ত্রী সেখানে সভাপতিত্ব করবেন। সুতরাং এ ধরনের গুজবের কোনো ভিত্তি নেই। সবই ষড়যন্ত্রকারীদের কৌশল।’
Share:

আশরাফের পদত্যাগের খবর ভিত্তিহীন: আ.লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
আজ সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের একটি গুজবের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। আমরা স্পষ্টভাবে এ বিষয়ে জানাতে চাই, এটি সর্বৈবভাবে মিথ্যা, ভিত্তিহীন, বাস্তবতা-বিবর্জিত, অনভিপ্রেত ও বিভ্রান্তিমূলক অপপ্রচার।’
নিউইয়র্ক-ভিত্তিক বাংলা বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ডের একটি খবরে বলা হয়, সৈয়দ আশরাফ দলীয় সাধারণ সম্পাদক ও মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন।
গতকাল রোববার সন্ধ্যা থেকেই সৈয়দ আশরাফের পদত্যাগের গুজব ছড়ায়। তবে আজ সোমবার সকাল থেকেই এ গুজব সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিভিন্ন দূতাবাস, হাইকমিশনসহ নানা পর্যায় থেকে সংবাদপত্র কার্যালয়ে ফোন করে এ খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হয়। সাংবাদিকেরাও নানা মাধ্যমে খবর সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন।
খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দ আশরাফ রোববার সকালে সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা উপকমিটির বৈঠকে যোগ দেন। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসৈনিক ইমদাদ হোসেনের কফিনে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-গভর্নেন্সবিষয়ক একটি অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন হিসেবে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সৈয়দ আশরাফের পদত্যাগের গুজবের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও যায়। প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফকে নিয়ে আসার জন্য আগেই তাঁর ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছার পরপরই তাঁর ব্যক্তিগত কর্মকর্তারা সৈয়দ আশরাফকে তাঁর কাছে নিয়ে যান। শেখ হাসিনা সৈয়দ আশরাফকে দেখেই হেসে বলেন, ‘তুমি নাকি পদত্যাগ করেছ? পত্রিকায় খবর বেরিয়েছে।’ জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি তো সকাল থেকেই সরকারি কাজে ব্যস্ত। আমি তো কিছু শুনিনি।’
Share:

গভীর রাতে পালাবেন না, বিএনপিকে সুরঞ্জিত

http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-11-13-06-01-16-093632200-imageskk222.jpg
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যথাসময়ে যথাযথ আইন অনুসরণ করেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হবে। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো এ নির্বাচন থেকে ‘পালিয়ে’ না যেতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাঙালি জাতীয়তাবাদ পরিষদ আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপির উদ্দেশে বলেন, ‘ওই নির্বাচন থেকেও আপনারা পলায়ন কইরেন না। করলেও গভীর রাইতে না। রাস্তাঘাটে অনেক খারাপ লোকজন থাকে।’ তিনি আরও বলেন, ‘সামনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, সেখানে আপনারা কী করবেন? আপনারা আসেন বা না-আসেন, আওয়ামী লীগে-আওয়ামী লীগে নির্বাচন হবে। সাধারণ জনগণ সে নির্বাচনে অংশ নেবে।’
Share:

কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচী

কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বিএনপির বিবদমান দুটি গ্রুপ শহরের আখড়া বাজার মোড় ও কালীবাড়ি মোড়ে পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে তার সমর্থকরা কালীবাড়ি মোড়ে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানীসহ নেতা কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা যুবদলের একাংশ আখড়া বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। দু'গ্রুপের বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে শহরে উত্তেজনা সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে আখড়া বাজার মোড় থেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফ ও মোস্তফা ফারুক নাদিমের নেতৃত্বে একটি মিছিল বের করলে পুলিশ কালীবাড়ি মোড়ে মিছিলটি আটকে দেয়। পরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে জেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ড. এম. ওসমান ফারুকের কুশপুত্তলিকা দাহ করতে চাইলে পুলিশ কুশপুত্তলিকা দাহ করতেও দেয়নি।
এদিকে কালীবাড়ি মোড়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন একটি গ্রুপ সমাবেশ করে। এতে জেলা যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, বিএনপি নেতা অসীম সরকার বাঁধন. জেলা জাসাসের সভাপতি সন্দীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দু'গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে সারাদিনই শহরে উত্তেজনা বিরাজ করে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর কিশোরগঞ্জ শহরের পুরানথানায় ড. এম. ওসমান ফারুকের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানীসহ ১০ জনকে আসামী করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।
Share:

Definition List

Unordered List

Support