Kishoreganj

মুঠোফোনে কথা-পরিচয়, তারপর প্রেম ভালবাসা। পরে দু'জনের পরিণয়।


মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ
পরস্পরকে আগে কেউ দেখেনি। মুঠোফোনে কথা-পরিচয়, তারপর প্রেম ভালবাসা। পরে দু'জনের পরিণয়। বর কিশোরগঞ্জের কাঠমিস্ত্রী কামরুল ইসলাম (২৫) কনে সিরাজগঞ্জের রোজি আক্তার (১৮)। পরিবারের কাউকে না জানিয়ে তারা এ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় স্বামী, শাশুড়ি ও পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানুষিক নির্যাতন। এসব চোঁখ বুজে সহ্য করেও সংসার করতে চায় রোজী। এতে ক্ষান্ত না হয়ে পরিবারের সিদ্ধান্তে কামরুল তাকে তালাক দিতে বাধ্য হয়। তালাকের কথা শুনে রোজি আত্দহত্যার সিদ্ধান্ত নেন। পরে স্বামীর বাড়িতে বিষ পান করে মরতে যাচ্ছিল রোজি। সে বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসাধীন রোজি ও কামরুলের পারিবারিক সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুরের মৃত মমিন মিয়ার মেয়ে রোজি ঢাকায় মানুষের বাসায় ঝিয়ের কাজ করতেন। আর কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচরের মানিক মিয়ার ছেলে কামরুল গাজীপুরে একটি ফার্নিাচারের দোকানে নকশা শ্রমিকের কাজ করতেন। রোজি এবং কামরুলের মধ্যে মুঠোর্ফোনে পরিচয়, প্রেম ভালবাসা। এর সূত্র ধরে গত বছর ডিসেম্বরে ঢাকায় পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করে। বিয়ের পর স্বামী, শ্বাশুড়ি আর ননদেরা রোজিকে মেনে নিতে পারেনি। শুরু হয় অত্যাচার নির্যাতন। রোজি স্বামীর বাড়ি আসলে শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দেন।
এমতবাস্থায় রোজি ঢাকায় এবং কামরুল গাজীপুরে কর্মস্থলে অবস্থান করতে থাকে। রোজি অনেকবার চেষ্টা করেও পরে স্বামীর সাথে আর দেখা করতে পারেনি।
রোজি জানায়, তার স্বামী ঈদে বাড়ি আসছিল। ঈদের আগে মোবাইলে সে রোজিকে ঈদে বাড়ি আসতে বলে। ফোন পেয়ে রোজি ঈদের আগের শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি আসে। কিন্তু ওইদিন সকালেই কামরুল রোজিকে কিছু না জানিয়ে গাজিপুরে চলে যায়। রোজি স্বামীর বাড়ি আসলে লোকজন তাকে বাড়িতে ঢুকতে বাধা দেয় এবং তালাকের বিষয়টি জানায়। পরে রোজি ইউপি মেম্বার হাবিবুর রহমানের বাড়িতে আশ্রয় নেন।
ইউপি মেম্বার হাবিবুর রহমান বিষয়টি জেলা মহিলা পরিষদ সম্পাদিকা অ্যাড. মায়া ভৌামিককে জানালে মহিলা পরিষদের দীপিকা দাস, বিলকসি বেগম ও প্রতিভা শীল শনিবার রোজির শ্বশুর বাড়িতে গিয়ে আলোচনায় বসেন। তখনও মহিলা পরিষদের নেত্রীদের কাছে তালাকের বিষয়টি রোজির শ্বশুবাড়ির লোকেরা গোপন রাখে। মহিলা পরিষদের নেত্রীরা আলাপ আলোচনা করে রোজিকে শ্বাশুড়ির কাছে রেখে আসে।
শ্বাশুড়ি রাবেয়া খাতুন জানান, রোববার রাত ৯টার দিকে পরনের কাপড় পরিবর্তনের কথা বলে তাদের থাকার ঘরের এক কোনে গিয়ে রোজি বিষ পান করে। খবর পেয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান রোজিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে পাকস্থলি ওয়াশ করে তাকে বাঁচানো হয়।
রোজি জানায়, শ্বশুর বাড়িতে ঠাইঁ না হলে বিষ পান করবে এই সিদ্ধান্ত নিয়ে সে ঢাকা থেকেই বিষ নিয়ে এসেছিল।
এ ব্যাপারে রোজির স্বামী কামরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তার সাথে কোন যোগাযোগ করতে পারছে না বলে জানায়।
ইউপি মেম্বার হাবিবুর রহমান জানান, মেয়েটি করুণ অবস্থা দেখে আমার জিম্মায় নিয়ে এলাকার একটি সংখ্যালঘু পরিবারে দুইদিন রেখেছি। এরপরও বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় রোজি আত্দহননের পথ বেছে নেয়।
কিশোরগঞ্জ মহিলা পরিষদের সম্পাদক আইনজীবী মায়া ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি মিমাংসার জন্য ছেলের বাড়িতে পরিবারের লোকজনদের সাথে একাধিকবার আলোচনা করেছি। তারপরও ছেলের পক্ষের লোকজন বিষয়টি মেনে নেয়নি। এতে ক্ষোভে অভিমানে রোজি বিষপান করে আত্দহনন করতে চেয়েছে।


Share:

Archives

Definition List

Unordered List

Support