কিশোরগঞ্জে বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দু'গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে বিএনপির বিবদমান দুটি গ্রুপ শহরের আখড়া বাজার মোড় ও কালীবাড়ি মোড়ে পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে তার সমর্থকরা কালীবাড়ি মোড়ে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানীসহ নেতা কর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা যুবদলের একাংশ আখড়া বাজার মোড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে। দু'গ্রুপের বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে শহরে উত্তেজনা সৃষ্টি হলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে আখড়া বাজার মোড় থেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফ ও মোস্তফা ফারুক নাদিমের নেতৃত্বে একটি মিছিল বের করলে পুলিশ কালীবাড়ি মোড়ে মিছিলটি আটকে দেয়। পরে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে জেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাকের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ড. এম. ওসমান ফারুকের কুশপুত্তলিকা দাহ করতে চাইলে পুলিশ কুশপুত্তলিকা দাহ করতেও দেয়নি।
এদিকে কালীবাড়ি মোড়ে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের নেতৃত্বাধীন একটি গ্রুপ সমাবেশ করে। এতে জেলা যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, বিএনপি নেতা অসীম সরকার বাঁধন. জেলা জাসাসের সভাপতি সন্দীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দু'গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে সারাদিনই শহরে উত্তেজনা বিরাজ করে।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর কিশোরগঞ্জ শহরের পুরানথানায় ড. এম. ওসমান ফারুকের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ রাব্বানীসহ ১০ জনকে আসামী করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।