Kishoreganj

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

অষ্টগ্রামে যৌন হয়রানি এস এস সি পরীক্ষার্ত্রীর সাত দিনের কারাদন্ড

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : অষ্টগ্রাম পাইলট হাইস্কুল কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিতে এসে রাসতায় এক ছাত্রী জনৈক এস এস সি পরীক্ষার্থী ছাত্রের ইভটিজিং এর শিকার হলে, ভ্রাম্মমান আদালত ইভটিজারকে সাত দিনের কারাদন্ড প্রদান করেন। আটখোলা স্কুলের ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী তাসলিমা আক্তার (১১) গত ২৮ নভেম্বর সোমবার পরীক্ষা দিতে যাচ্ছিল। এ সময়ে অষ্টগ্রাম সদর ইউনিয়নের মহরম খাঁর পুত্র এস এস সি পরীক্ষার্থী ইয়ামিন খাঁ (১৬) তাসলিমাকে উতু্যক্ত করে। এবং কেন্দ্রে প্রবেশ করার সাথে সাথে তাসলিমা কর্তব্যরত পুলিশকে ঘটনা জানায়। পুলিশ ইয়ামিনকে আটক করে। পরে ঘটনা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলে, ইউ এন ও সেবাষ্টিন রেমা এর ভ্রাম্মমান আদালত স্কুল কেন্দ্রে উপস্থিত হন। পরে বাদীর ভাষ্য ও সাক্ষ্য প্রমান গ্রহনের পর বিজ্ঞ আদালত ইয়ামিন খাঁ কে সাত দিনের কারাদন্ড প্রদান করেন। ইউএনও ঘটনার সত্যতা স্বীকার করেন। ঘটনাস্থলে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুজ্জামান ও অষ্টগ্রাম পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
Share:

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক মাস বয়সী শিশু চুরি

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : নিউমোনিয়ায় আক্রান্ত ১ মাসের শিশুকে চিকিৎসাধীন অবস্থায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে, করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চাতল-জহিরাবাদ গ্রামের ফারুকের স্ত্রী রাশিদা বেগমেরর এক মাস বয়সী পুত্র সন্তান আঙ্গুর মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হলে রবিবার বিকেলে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি করেন। গতকাল সোমবার বিকেলে হাসপাতালের নার্সের আত্নীয় পরিচয়ে বোরকা পরা এক অপরিচিত মহিলা শিশুর মা রাশিদা বেগমের সাথে হাসপাতালের বেডে এসে ভাব জমান। ঘটনার সময় মা রাশিদা বেগম টয়লেট সারতে গেলে ওই বোরকা পরা মহিলার কোলে শিশুটিকে রেখে যান। টয়লেট সেরে এসে রাশিদা বেগম তার একমাত্র পুত্রকে না পেয়ে চিৎকার করতে থাকেন। এরপর খোঁজাখুঁজি করেও বোরকা পরা মহিলা ও শিশুটিকে পাওয়া যায়নি।

এব্যাপারে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতর্া ডা. আব্দুল হামিদ শিশু চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি থানায় জানানোর পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, পুলিশ শিশুটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share:

সমাপনি পরীক্ষার দোহাই দিয়ে বীরদামপাড়া সরকারী প্রাইমারী স্কুল ৮ দিনের ছুটি ঘোষণা

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : সমাপনি পরীক্ষার দোহাই দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা সরকারী বিধি অমান্য কর্তে টানা ৮ দিনের স্কুল ছুটি ঘোষণা করে তালা ঝুলিয়েছেন। জানা যায়, সদর উপজেলার বীরদামপাড়া সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা সরকারী নির্দেশনা না থাকায় সত্বেও ৫ম শ্রেণী সমাপনী পরীক্ষার দোহাই দিয়ে গত ২৩ নভেম্বর বুধবার থেকে ৩০ নভেম্বর বুধবার পর্যন্ত টানা ৮ দিনের ছুটি ঘোষণা করেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুলটি তালাবদ্ধ দেখা গেছে। এ সময় এই স্কুলের একজন সহকারী শিক্ষক মোঃ লিয়াকত আলীকে স্কুলের বারান্দায় ঘুরাফেরা করতে দেখা যায়। তিনি জানান, এ বিদ্যালয়ে মোট ৪ জন শিক্ষক আছেন। এর মধ্যে সহকারী শিক্ষিকা আজিজা আক্তার শিল্পী ও সিরাজ উদ্দিন সমাপনী পরীক্ষার ডিউটিতে আছেন। আমার কোন ডিউটি না থাকায় বাড়ীতে কোন কাজে মন বসছে না। তাই বাহির থেকে স্কুলটি দেখাশুনা করছি। তিনি আরও বলেন, প্রধান শিক্ষিকা ঝুমুর রানী সমাপনী পরীক্ষা উপলক্ষে গত ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৮ দিনের স্কুল বন্ধ দিয়েছেন। এ ব্যাপারে স্কুল পর্ষদ কমিটির সভাপতি মোঃ হাফিজ উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, প্রধান শিক্ষিকা সমাপনী পরীক্ষা উপলক্ষে গত বুধবার থেকে সামনের বুধবার পর্যন্ত ৮ দিনের স্কুল বন্ধ দিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাথে কথা হলে তিনি বলেন, সমাপনী পরীক্ষা উপলক্ষে পাসের পরীক্ষা কেন্দ্রে আমার স্কুল থেকে বেঞ্চ দেওয়া হয়েছে এবং কতর্ৃপক্ষের নির্দেশক্রমেই আমি স্কুল বন্ধ দিয়েছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, স্কুল বন্ধ দেওয়ার কোন সরকারী নির্দেশনা নেই। যাদের ডিউটি আছে তারা পরীক্ষার ডিউটি করবেন আর যাদের ডিউটি নেই তারা কর্মস্থলে থাকবেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, কোন শিক্ষক শিক্ষিকা সমাপনী পরীক্ষায় অন্তভর্ূক্ত না থাকার পরও যদি তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন তবে বিষয়টি আমি দেখব।
Share:

 কুলিয়ারচরে গণপিটুনিতে নিহত ২ ডাকাত

কুলিয়ারচর উপজেলার উত্তর সালুয়া গ্রামে গতকাল সোমবার গভীর রাতে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীর দাবি, ডাকাতি শেষে পালানোর সময় জনতার রোষানলে পড়ে দুজনের মৃত্যু হয়। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উত্তর সালুয়া গ্রামের হারিছ মিয়ার বাড়িতে গতকাল রাত দুইটার দিকে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা পরিবারের সদস্যদের মারধর করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিত্কার শুরু করে। এ সময় প্রতিবেশীরা মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি প্রচার করামাত্র লোকজন ঘর থেকে বেরিয়ে আসে। উপজেলার ডোমরাকান্দা এলাকায় জনতার হাতে দুই ডাকাত ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ রাতেই দুই ডাকাতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূয়ীদ চৌধুরী গণপিটুনিতে দুই ডাকাতের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
Share:

মাটি চাপা পড়ে শ্রমিকের মৃতু্য

কিশোরগঞ্জে ইটভাটায় মাটি চাপা পড়ে জমির উদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। শনিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের এস.এম খান ব্রিকস নামে ইটভাটায় এ ঘটনা ঘটে। তিনি জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার শাহেদ আলীর ছেলে। পুলিশ জানায়, ইটভাটায় কাজ করার সময় স্তুপীকৃত মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃতু্য হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি অপমৃতু্যর মামলা হয়েছে।
Share:

করিমগঞ্জে এসএসসি পরীক্ষার্থি কিশোরীর আত্দহত্যা

করিমগঞ্জে রূপা আক্তার (১৫) নামে এসএসসি পরীক্ষার্থি আত্মহত্যা করেছে। আজ বিকেলে শহরের ফিসারী সড়ক এলাকায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামের ঈমান আলীর মেয়ে পরিবারের সাথে ফিসারী সড়ক এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। দুই মাস আগে পরিবারের অমতে কান্দাইল গ্রামের কালা মিয়ার ছেলে লিংকনের সাথে রূপার বিয়ে হয়। গতকাল দুপুর ১২ টার দিকে নিজের ঘরে গায়ের ওড়না জড়িয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। এ সময় তাঁর পরিবারের লোকজন বাসায় ছিল না। প্রাথমিকভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, আত্মহত্যার আগ মুহূর্তে রূপা তার স্বামীর সাথে মোবাইলে কথা বলছিল। পুলিশ মোবাইল ফোনটি জব্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্ত্রের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Share:

Definition List

Unordered List

Support