Kishoreganj

করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক মাস বয়সী শিশু চুরি

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : নিউমোনিয়ায় আক্রান্ত ১ মাসের শিশুকে চিকিৎসাধীন অবস্থায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চুরির ঘটনাটি ঘটে। জানা গেছে, করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চাতল-জহিরাবাদ গ্রামের ফারুকের স্ত্রী রাশিদা বেগমেরর এক মাস বয়সী পুত্র সন্তান আঙ্গুর মিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হলে রবিবার বিকেলে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি করেন। গতকাল সোমবার বিকেলে হাসপাতালের নার্সের আত্নীয় পরিচয়ে বোরকা পরা এক অপরিচিত মহিলা শিশুর মা রাশিদা বেগমের সাথে হাসপাতালের বেডে এসে ভাব জমান। ঘটনার সময় মা রাশিদা বেগম টয়লেট সারতে গেলে ওই বোরকা পরা মহিলার কোলে শিশুটিকে রেখে যান। টয়লেট সেরে এসে রাশিদা বেগম তার একমাত্র পুত্রকে না পেয়ে চিৎকার করতে থাকেন। এরপর খোঁজাখুঁজি করেও বোরকা পরা মহিলা ও শিশুটিকে পাওয়া যায়নি।

এব্যাপারে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকতর্া ডা. আব্দুল হামিদ শিশু চুরির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি থানায় জানানোর পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, পুলিশ শিশুটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share:

Archives

Definition List

Unordered List

Support