Kishoreganj

করিমগঞ্জে এসএসসি পরীক্ষার্থি কিশোরীর আত্দহত্যা

করিমগঞ্জে রূপা আক্তার (১৫) নামে এসএসসি পরীক্ষার্থি আত্মহত্যা করেছে। আজ বিকেলে শহরের ফিসারী সড়ক এলাকায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামের ঈমান আলীর মেয়ে পরিবারের সাথে ফিসারী সড়ক এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো। দুই মাস আগে পরিবারের অমতে কান্দাইল গ্রামের কালা মিয়ার ছেলে লিংকনের সাথে রূপার বিয়ে হয়। গতকাল দুপুর ১২ টার দিকে নিজের ঘরে গায়ের ওড়না জড়িয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। এ সময় তাঁর পরিবারের লোকজন বাসায় ছিল না। প্রাথমিকভাবে আত্মহত্যার কারন জানা যায়নি। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন জানান, আত্মহত্যার আগ মুহূর্তে রূপা তার স্বামীর সাথে মোবাইলে কথা বলছিল। পুলিশ মোবাইল ফোনটি জব্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্ত্রের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Share:

Archives

Definition List

Unordered List

Support