Kishoreganj

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

শোক সংবাদ বলিয়ারদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ খুর্শিদ আলম

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের অধিবাসী সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক হাজী মোঃ খুর্শিদ আলম (৮১) গতকাল সোমবার দুপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না....................... রাজিউন)। মৃতু্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতু্যতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু, অধ্যাপক আ. কা. ম. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কলেজ শিক্ষক ঐক্য জোটের নির্বাহী সদস্য অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, ও বাজিতপুর বাজারের শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম গভীর শোক প্রকাশ করেন।
Share:

পাকুন্দিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে মানববন্ধন

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : যোদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবীতে সোমবার বিকেলে পাকুন্দিয়া উপজেলায় মানবন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। পাকুন্দিয়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাচলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের মু্িকযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ডা. মাহবুবুল ইকবাল, ওই সংগঠনের সদস্য সচিব প্রফেসর আশরাফ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আহসান হাবীব, সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে সংগঠনের কর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উপজেলার বিভিন্ন পেশা ও শ্রেণীর শতাধিক মানুষ।
Share:

করিমগঞ্জ যুদ্ধাপরাধীদের দ্রম্নত বিচার দাবি

 (মোঃ হাবীবুলস্নাহ হাবিব; করিমগঞ্জ, কিশোরগঞ্জ) : বিজয়ের ৪০ বছরে এসেও স্বাধীনতাবিরোধীরা এখনো সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশে একাত্তরের ঘাতকদের ঠাঁই দেয়া হবে না। এসব যুদ্ধাপরাধীদের দ্রম্নত বিচার দাবিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের কোন বিকল্প নেই। গতকাল সোমবার বিকেলে জেলার করিমগঞ্জে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এক গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলা ঘাদানিক আহ্বায়ক ডাঃ এনামুল হক ইদ্রিসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুুকুল। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক কূটনীতিক সৈয়দ মাহবুবুর রশিদ, দৈনিক শতাব্দী কণ্ঠের সম্পাদক আহমেদ উলস্নাহ, জেলা ঘাদানিক আহ্বায়ক নাজিরম্নল হক, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম চৌধুরী, সাংবাদিক আব্দুল আউয়াল মুন্না, মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল, হারম্নন অর রশিদ, মেজবাহ উদ্দিন আহমেদ, কবি সালেহ আহমেদ প্রমুখ। এছাড়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যমকমর্ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Share:

কিশোরগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : রবিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতৃবৃন্দের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রথখলা ময়দানে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের আহবায়ক শরীফুল ইসলাম শরীফ। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ রায়, প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফুল হক টিটু প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমবায় সম্পাদক মেজবাহ উদ্দিন শামীম, সহ দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, থানা যুবদলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, পৌর যুবদলের সভাপতি হানিফ উদ্দিন আহমেদ রনক, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন মিয়া, জেলা যুবদল সদস্য নিয়ামতউল্লাহ জিসান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু নাসের সুমন, নিশু শিকদার, ছাত্রদল নেতা শহীদুল্লাহ কায়সার, তালাত আজিজ, তাজুল ইসলাম চপল, আরকান, শামীম, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহীন, থানা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান রাজন, পৌর জাসাস নেতা রায়হান কায়সার বাপ্পী, যুবদল নেতা মাসুদ, বাবু, প্রমুখ।
Share:

কুলিয়ারচর উপজেলা ভাইস য়োরম্যানের বাসায় ডাকাতি

মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : কুলিয়ারচর উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলমের বাসায় শনিবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটি হয়। সৈয়দ নূরে আলম সাংবাদিককে জানান দশ বার জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের গ্রীল কেটে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে ভাইস চেয়ারম্যানের হাত পা বেঁধে ষ্টীলের আলমারী ভেঙে নগদ দুইলৰ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট, ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় পাশের বাসার দরজা গুলি ডাকাত দল বাহির থেকে বন্ধ করে দেয়। খবর পেয়ে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান , আওয়ামীলীগ সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার ও অফিসার ইন-চার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন। ডাকাতির খবর পেয়ে শত শত উৎসুক জনতা এই জনপ্রিয় নেতার বাসায় ভীর জমায়।
Share:

কিশোরগঞ্জ মুক্ত দিবসে যুব কমান্ডের উদ্যোগে বিজয় র্যালী

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জে যুব কমান্ডের উদ্যোগে গতকাল শনিবার সকালে শহরে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সনে ১৬ ডিসেম্বর সারাদেশে বিজয়ের পতাকা উড়লেও কিশোরগঞ্জের মানুষ সে কাঙ্খিত বিজয় দেখতে পায়নি। হানাদার বাহিনীর কবল থেকে ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত হয়েছিল। কিশোরগঞ্জ মুক্ত দিবসে জেলা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও সদস্য সচিব আরিফুজ্জামান টিপু'র নেতৃত্বে বিশাল বিজয় র্যালীটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে শেষ হয়। কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলজিইডি'র প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয় র্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ ছিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন মতিন, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক এড. এম.এ. আফজল প্রমুখ। র্যালীতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Share:

Definition List

Unordered List

Support