মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : কুলিয়ারচর উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলমের বাসায় শনিবার রাত আনুমানিক ২.৩০ মিনিটে এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটি হয়। সৈয়দ নূরে আলম সাংবাদিককে জানান দশ বার জনের মুখোশধারী একদল ডাকাত ঘরের গ্রীল কেটে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে ভাইস চেয়ারম্যানের হাত পা বেঁধে ষ্টীলের আলমারী ভেঙে নগদ দুইলৰ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল সেট, ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এসময় পাশের বাসার দরজা গুলি ডাকাত দল বাহির থেকে বন্ধ করে দেয়। খবর পেয়ে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান , আওয়ামীলীগ সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কমান্ডার ও অফিসার ইন-চার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন। ডাকাতির খবর পেয়ে শত শত উৎসুক জনতা এই জনপ্রিয় নেতার বাসায় ভীর জমায়।
Home »
» কুলিয়ারচর উপজেলা ভাইস য়োরম্যানের বাসায় ডাকাতি





