(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : রবিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতৃবৃন্দের উপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা বিএনপি তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক রথখলা ময়দানে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের আহবায়ক শরীফুল ইসলাম শরীফ। সভা পরিচালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ রায়, প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফুল হক টিটু প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমবায় সম্পাদক মেজবাহ উদ্দিন শামীম, সহ দপ্তর সম্পাদক শিহাব উদ্দিন ফরহাদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, থানা যুবদলের সভাপতি সালাউদ্দিন বাচ্চু, পৌর যুবদলের সভাপতি হানিফ উদ্দিন আহমেদ রনক, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন মিয়া, জেলা যুবদল সদস্য নিয়ামতউল্লাহ জিসান, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু নাসের সুমন, নিশু শিকদার, ছাত্রদল নেতা শহীদুল্লাহ কায়সার, তালাত আজিজ, তাজুল ইসলাম চপল, আরকান, শামীম, মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহীন, থানা যুবদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান রাজন, পৌর জাসাস নেতা রায়হান কায়সার বাপ্পী, যুবদল নেতা মাসুদ, বাবু, প্রমুখ। 





