(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের অধিবাসী সাবেক চেয়ারম্যান ও সমাজ সেবক হাজী মোঃ খুর্শিদ আলম (৮১) গতকাল সোমবার দুপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্না....................... রাজিউন)। মৃতু্যকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃতু্যতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু, অধ্যাপক আ. কা. ম. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কলেজ শিক্ষক ঐক্য জোটের নির্বাহী সদস্য অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, ও বাজিতপুর বাজারের শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম গভীর শোক প্রকাশ করেন।
Home »
» শোক সংবাদ বলিয়ারদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ খুর্শিদ আলম






