Kishoreganj

ডাকাত দলের সদস্য ফরিদ অস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার


কিশোরগঞ্জ) : গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কিশোরগঞ্জের দানাপাটুলি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য ফরিদ (৩২) ) দেশীয় তৈরী অস্ত্র (পাইপগান) ও ২ রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের বাড়ী কটিয়াদী উপজেলার গৌরীপুর গ্রামে।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোশারফ হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুুশফিক এস আই হাবিবের নেতৃত্বে দানাপাটুলি গ্রামের মাঠের বাজারের উত্তর পাশ থেকে একটি দেশিয় পাইপগান ও ২ রাউন্ড গুলি সহ ডাকাত ফরিদকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, জেলার বিভিন্ন থানায় তার নামে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। এব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা হয়েছে।
Share:

Archives

Definition List

Unordered List

Support