Kishoreganj

কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম

পৃথিবীর কোন দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচিত করা হয় না, একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব হয় , সেনাবাহিনী ছাড়াও সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে। বর্তমান সরকারের আমলে সবগুলো নির্বাচন পর্যালোচনা করলে তার প্রমাণ মিলে।


কিশোরগঞ্জ, ২৩ নভেম্বরঃ দলকে আরো গণতান্ত্রিক করার লক্ষ্য নিয়ে আওয়ামীলীগ সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছে। প্রধান মন্ত্রী এবং আমি নিজেও সদস্য পদ নবায়ন করেছি। আওয়ামীলীগের প্রত্যেক সদস্যকে সদস্য পদ নবায়ন করতে হবে। কোন কর্মী নেতা সদস্য পদ নবায়ন না করলে স্থানীয় যেকোন পর্যায়ে জনপ্রতিনিধি ও নেতা নির্বাচনে ভোটাধিকার থাকবে না। ওয়ার্ড থেকে জেলা পর্যায়ের নেতা হতে হলে এবং নেতা নির্বাচিত করতে হলে অবশ্যই সদস্য পদ নবায়ন বাধ্যতামূলক।
ঢাকায় বসে যারা নেতা নেত্রী হয়েছেন, তারা ব্যাতীত মাঠ পর্যায়ের সদস্যদের আগে তেমন কোন মূল্যায়ণ ছিল না। গত বছর তৃণমূল পর্যায়ে প্রার্থী মনোনয়নের মাধ্যমে আ'লীগ মাঠ পর্যায়ে নেতা কর্মীদের মূল্যায়ন করেছে। এতে দলের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী হয়েছে। কারণ যারা প্রভাবশালী এবং অঢেল অর্থের মালিক তারা এলাকায় না এসেও অর্থের জোরে সংসদ নির্বাচনে মনোনয়ন লাভ করেছেন। পৃথিবীর কোন দেশেই অর্থের বিনিময়ে মনোনয়ন বা নেতা নির্বাচিত করা হয় না, একমাত্র বাংলাদেশেই এটা সম্ভব হয়। তাই আ'লীগ দলের গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাদের যেকোন সম্মেলনে প্রার্থী ও ভোটাধিকার নিশ্চিত করতে সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি শুরু করেছে।
আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মিলনায়তনে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে আ'লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না থাকার কারণে বাংলাদেশে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, তাই শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া সম্ভব না। দীর্ঘদিন সামরিক শাসনের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা হয়নি। যেসব দেশে গণতন্ত্র নেই, সেসব দেশে আজ পর্যন্ত সত্যিকার অর্থে উন্নয়ন সম্ভব হয়নি। উন্নত দেশগুলোতে গণতন্ত্র ব্যবস্থা চালু থাকার কারণে উন্নয়ন সম্ভব হয়েছে।
মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক সরকারের আমলে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়- কথাটি সত্য নয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ভোট ডাকাতি, কারচুপি, ব্যালট বাঙ্ ছিনতাইয়ের আশংকা করেছিল রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ। কিন্তু যদি কোন সরকারের সদিচ্ছা, সততা ও আন্তরিকতা থাকলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন তার প্রমাণ।
আ'লীগের আমলে উপ-নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেনাবাহিনী ছাড়াও সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে। বর্তমান সরকারের আমলে সবগুলো নির্বাচন পর্যালোচনা করলে তার প্রমাণ মিলে।

মন্ত্রী তার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে বলেন, আমার আরো দু'টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে পাকুন্দিয়া উপজেলা কালিয়াচাপড়ায় নিটল-নিলয় গ্রুপ আয়োজিত চালক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠান। এ অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তারা এসেছেন হেলিকপ্টারে করে, আর মন্ত্রী হয়ে আমি এসেছি গাড়িতে করে। এদের বিপুল পরিমাণ অর্থবিত্ত রয়েছে। এদেশে সন্ধ্যার পর হেলিকপ্টার চলে না। তাই সন্ধ্যার আগেই অনুষ্ঠান সংক্ষিপ্ত করে আমাকে বিদায় নিতে হলো। মন্ত্রীর এ কথার পর সারা মিলনায়তনে হাস্যরোল শুরু হয়। এর পর মন্ত্রী কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৭৬ তম শাখার উদ্ধোধন করেন।
কিশোরগঞ্জ থেকে

মাহমুদুল হাসান

Share:

Archives

Definition List

Unordered List

Support