Kishoreganj

ডিসেম্বর ১৯৭১ : বিজয়ের আগে ও পরের কিছু ভিডিও চিত্র


রণাঙ্গনে একচ্ছত্র প্রভাব মুক্তিবাহিনীর, সেনাপতি এমএজি ওসমানী তারই ব্রিফিং দিচ্ছেন প্রবাসী বাংলাদেশ সরকারকে

৩রা ডিসেম্বর পাকিস্তানী আক্রমণের পর প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত, ফুটেজে তাদের সেনাবাহিনীর আক্রমণ পরিকল্পনা ও বাস্তবায়ন
৬ ডিসেম্বর বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো ভারত



যুদ্ধের তীব্রতায় পূর্ব পাকিস্তানের গভর্নর মালেকের পদত্যাগ, তার রসালো বর্ণনা দিচ্ছেন মার্ক টালি



জয় বাংলা শ্লোগানে বাংলার মাটি, আকাশ, জলপথ মুক্তিসেনাদের। ফুটেজে সামনে থাকা মুক্তিযোদ্ধাটিই নিউজউইকের সেই বিখ্যাত ছবি হয়ে গেছেন দ্য ব্লাডি বার্থ অব বাংলাদেশ প্রচ্ছদে



জাতিসংঘে চলছে অন্য এক যুদ্ধ। যুক্তরাষ্ঠ্র ও চীনকে ঠেকাচ্ছে রাশিয়া ভেটোর পর ভেটো দিয়ে। ভারতীয় রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে



পাকবাহিনীর অধিনায়ক নিয়াজী তখনও সদম্ভে উচ্চারণ করছেন পাকিস্তান হারবে না




মিত্রবাহিনীকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ





স্বাধীনতার ওপর বাংলাদেশের প্রথম চলচিত্র ওরা ১১ জন ছবির এই ফুটেজে রয়েছে যুদ্ধের শেষ দিকের তীব্রতা ও পাক বাহিনীর আত্মসমর্পনের দৃশ্য



দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসের সবচেয়ে বড় প্রকাশ্য আত্মসমর্পণ




পরাজয়ের খবরে পাকিস্তানে দাঙ্গা, আত্মসমর্পনের আরো ফুটেজ ও দালালদের নিগ্রহ




স্বাধীনতার পর রায়েরবাজারে আবিষ্কৃত হলো বধ্যভূমি, ঘাতক-দালালদের নৃশংসতার শিকার আমাদের বুদ্দিজীবিরা




বাংলাদেশ স্বাধীন, শুরু হয়েছে নিয়মিত যাপন, ছড়িযে ছিটিয়ে নৃশংসতার আরো দৃশ্য



বিনির্মাণ, ভারতীয় সেনাবাহিনীর সাহায্য



মার্কিন মিডিয়ায় মুক্তিবাহিনীর নৃশংসতার প্রপোগান্ডা



মিরপুর দখল করে রাখা পাকবাহিনীর সহায়ক বিহারীদের পক্ষে মার্কিন প্রপোগান্ডা, এখানেই মারা গেছেন জহির রায়হান





Share:

Archives

Definition List

Unordered List

Support