Kishoreganj

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পাঠদান প্রক্রিয়া শুরু



কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে ছাত্র-ছাত্রী ভর্তি প্রক্রিয়া সুষ্টুভাবে শেষ হয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনছুর খলীলকে প্রধান করে নয় সদস্যের একাডেমী কাউন্সিল গঠন করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, অটো মাইগ্রেশন সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হবে আগামী ডিসেম্বরের মধ্যে। কলেজের অধ্যক্ষ মনছুর খলীল গতকাল ( রোববার) প্রথম আলো'কে জানান, এপর্যন্ত ৪৯ জন শিক্ষাথর্ী ভর্তি হয়েছে। এর মধ্যে ৩০ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র রয়েছে। তিনি আরও জানান, কলেজের কার্যক্রম আপাততঃ জেলা শহরে প্রতিষ্ঠিত নার্সিং ইনষ্টিটিউট ও ২৫০ শয্যার জেলা সদর আধুনিক হাসপাতালে চালু করার সিদ্ধান্ত নিয়েছে একাডেমি কাউন্সিল।
কলেজের একাধিক সুত্র নিশ্চিত করেন, ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষক ও অন্যান্য প্রয়োজনীয় কর্মচারী নিয়োগসহ প্রেষনে আনা হবে। জানুয়ারীর প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ক্লাস চলবে। ছাত্রীদের থাকার জন্য নাসিৃং ইনস্টিটিউটের একটি ভবন বরাদ্দ নেয়া হয়েছে। ছাত্রদের থাকার জন্য গুরুদয়াল সরকারি কলেজের পেছনে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে।
একাডেমি কাউন্সিলের সদস্য চিকিৎসক নৌশাদ খান জানান, দেশের সব কটি সরকারি মেডিকেল কলেজে ভর্তির যাবতীয় প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখলাম শিক্ষাথর্ী ভর্তির জন্য অধ্যক্ষ নিয়োগ ছাড়া কিছুই করা হয়নি। এ অবস্থায় জেলা সদরে কর্মরত চিকিৎসকরা অনেকটা নিজেদের চেষ্টায় কলেজটি টালু করেছে। এ ব্যাপরে আমাকে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। কারণ অন্তত প্রাথমিক কাজটি করে কলেজটি চালু করতে পেরেছি।
মাহমুদুল হাসান,কিশোরগঞ্জ
Share:

Archives

Definition List

Unordered List

Support