কিশোরগঞ্জের হাওরবেষ্টিত বাজিতপুর উপজেলার নাব্যতা সংকট, সড়ক, রেলপথ ও নৌপথে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে যুগ যুগ ধরে। জানা গেছে, বাজিতপুর টু ঢাকা সড়কপথে রিমঝিম বাস চালু হলেও গত ৭ দিন ধরে চলাচল বন্ধ হওয়ার কারণে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ গত ৭ দিন আগে বাজিতপুর টু ঢাকা বিআরটিসি এসি,নন এসি বাস চালু হওয়ার কারণে রিমঝিম পরিবহন হঠাৎ করে তাদের বাস এ সড়কে ঢাকা টু বাজিতপুর চলাচল বন্ধ করে দিয়েছে। বিকল্প হিসেবে যাত্রীদেরকে দ্বিগুণ ভাড়ায় সিএনজি দিয়ে ভৈরব পর্যন্ত যেতে হচ্ছে। এদিকে বাজিতপুর টু আগরপুর পর্যন্ত বাস ও সিএনজি যাত্রীদেরকে চলাচল করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। কারণ এ ৮ কি.মি. রোডে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক বছরে অন্তত ১০-১৫ জনকে অকালে প্রাণ হারাতে হয়েছে। এদিকে রেলপথে ময়মনসিংহ টু ভৈরব পর্যন্ত রেল যোগাযোগে যাত্রীদেরকে চরম দুভের্াগ পোহাতে হচ্ছে। ময়মনসিংহ ঈঁশাখা, লোকাল ট্রেন ও বাহাদুরাবাদ মেইল ট্রেনটি ও সঠিক সময়ে বিভিন্ন ষ্টেশনে না পৌছার কারণে যাত্রীদের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাতে হয়। অন্যদিকে নৌপথে গত ৪০ বছরেরও উধর্্ব সময় ধরে নদীগুলোকে ড্রেজিং দিয়ে খনন না করার কারণে বাজিতপুর-ভৈরব, বাজিতপুর-মিঠামইন, বাজিতপুর-অষ্টগ্রাম, বাজিতপুর-আজমেরীগঞ্জ, বাজিতপুর-সিলেটগামী বিভিন্ন লঞ্জ, ষ্টীমার ও গয়না দিয়ে যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ এসব নৌপথে অনুভিজ্ঞ সারেং/ড্রাইভার দিয়ে এসব যানবাহন যাত্রীদেরকে আসা নেওয়া করার কারণে অকালে প্রাণ হারাতে হয়। উদাহরণ স্বরূপ গত বছরের শীতের মাঝামাঝি সময়ে এমবি বিপাশা নামক একটি লঞ্চ প্রায় ২ শতাধিক যাত্রী নিয়ে ভৈরব হতে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে মাইজচর ও রাজাপুর মাঝামাঝি স্থানে দুর্ঘটনার শিকার হয়ে ১১ জন যাত্রীকে প্রাণ হারাতে হয়েছিল। সরকারী বেসরকারীসহ বিভিন্ন দাতাসংস্থা নামেমাত্র আর্থিক অর্থ সহায়তা দিলেও এসব পরিবার আজও পূর্ণ সহায়তা পায়নি।
Home »
» কিশোরগঞ্জের সড়ক, রেলপথ ও নৌপথে যাত্রীদের দুর্ভোগ






