নীলগঞ্জ.কম, কিশোরগঞ্জ : একাত্তরের স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে দেশের লাল সবুজ খচিত রক্তিম পতাকা ছিনিয়ে এনেছিলাম। মুক্তি সংগ্রামের ৪০ বছর পরও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ খায়রুল জাহানের ঘাতকদের বিচার হয়নি। এভাবেই আক্ষেপ করে বলছিলেন স্বাধীনতা যুদ্ধে শহীদ খায়রুল জাহানের সহযোদ্ধা কাজী আলম কোম্পানীর গ্রুপ কমান্ডার শামছুদ্দীন ভূঞা।
শুধু শামছুদ্দীন ভূঞাই নন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা সহ সর্বসত্দরের জনতা শহীদ খায়রুল জাহানের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন যাবত।
১৯৭১ এর ২৬ নভেম্বর কিশোরগঞ্জের অকুতোভয় মুক্তিযেদ্ধা খায়রুল জাহান (মরণোত্তর বীরপ্রতীক) পাকবাহিনী ও তার দোসরদের হাতে শহীদ হন। তার স্মরণে কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের পাশে সদর উপজেলার প্যাড়াভাঙ্গা নামক স্থানে নির্মিত হয় একটি স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ১৯৭২ সালের জানুয়ারী মাসে এই স্মৃতিসৌধটির ভিত্তিপ্রসত্দর স্থাপন করেছিলেন। শহীদ পরিবারের পক্ষ থেকে নয় শতাংশ জমিও ক্রয় করে দেয়া হয়েছিল স্মৃতিসৌধের নামে। এখানেই শহীদ খায়রুল জাহানের নামে নির্মাণ করা হয়েছিল একটি ক্লাবঘর। এখন আর ক্লাবঘরের অসত্দিত্ব নেই। জায়গা-জমিও বেদখল হয়ে গেছে। শুধুমাত্র স্মৃতিসৌধটি কোনরকমে টিকে আছে স্মৃতি হয়ে। সারা বছরই অযত্ন-অবহেলাতেই পড়ে থাকে স্মৃতিসৌধটি। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফপুর গ্রামের সম্ভ্রানত্দ তালুকদার পরিবারে শহীদ খায়রুল জাহানের জন্ম ১৯৫০ সালের ১৫ জুলাই তারিখে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ১৮ জুলাই পিতা-মাতার নিকট থেকে বিদায় নিয়ে প্রশিক্ষণ দিতে ভারতের মেঘালয়ে চলে যান এবং সফল প্রশিক্ষণ শেষে তিনি দেশের অভ্যনত্দরে প্রবেশ করেন। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে ২ নং সেক্টরের অধীনে গ্রুপ কমান্ডার হিসেবে তিনি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। তার নেতৃত্বে গ্রুপ সদস্যরা ২৬ নভেম্বর প্যাড়াভাঙ্গা নামক স্থানে পাক বাহিনী ও রাজাকার-আলবদরদের সঙ্গে সম্মুখযুদ্ধে অবর্তীণ হয়। যুদ্ধের এক পর্যায়ে চতুর্দিক দিয়ে তার দলটি শত্রু পরিবেষ্টিত হয়ে পড়লে তিনি তার সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে সাহায্য করে একাই মেশিনগানের সাহায্যে শত্রুর মোকাবেলা করতে থাকেন। একপর্যায়ে পাক-হানাদাররা পিছন থেকে এসে তাকে বেয়নট দিয়ে আঘাত করে ধরে নিয়ে যায়। রক্তাক্ত খায়রুল (শহীদ) কে পাক বাহিনী সাজোয়াযানের পিছনে বেধে টেনে হেচড়ে ক্ষত-বিক্ষত করে এ অবস্থায় তার মৃতু্য হয়। লাশ নিয়ে আলবদর-রাজাকাররা পৈশাসিক উল্লাসে মেতে উঠেছিল। ঘাতকরা মৃতু্যর প্রমাণস্বরূপ তার রক্তমাখা গেঞ্জিটি নিয়ে তার মায়ের সম্মুখে ছুঁড়ে মেরেছিল। বহু চেষ্টা করেও স্বজনরা তার লাশের সন্ধান পায়নি। স্বাধীনতার পর ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে শহীদ খায়রুলের নামে একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে। কিন্তু এলাকায় তার নামে কোন স্মৃতি গড়ে উঠেনি। তবে কিশোরগঞ্জ শহরে গড়ে উঠেছিল শহীদ খায়রুল স্মৃতি সংসদ। সংসদের পক্ষ থেকে কয়েক বছর বেশ জাঁকজমকভাবে পালিত হয় বিভিন্ন জাতীয় দিবস।