(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেনের নেতৃত্বে বুরুদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে গ্রেফতার করে আজ (রবিবার) সকালে কোর্টে চালান দিয়েছে। গ্রেফতার কৃতরা হলো- কটিয়াদী উপজেলার ফুলদী গ্রামের আবু বক্করের পুত্র আলম (৪৭), পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া গ্রামের আবু নাছের মৃধার পুত্র শহীদুল্লাহ (৩০), মধ্য মান্দারকান্দি গ্রামের আবু তাহের মিয়ার পুত্র মোহাম্মদ আলী, বুরুদিয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র সুলতান (৫৭) ও পুটিয়া গ্রামের শামছুদ্দিনের পুত্র রহমান আলী (৪০)। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন জানান, জুয়ারী আলমের বিরুদ্ধে কটিয়াদী থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।





