Kishoreganj

কুলিয়ারচরে বিজয় দিবস উদ্যাপিত

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪০ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন লিটনের নেতৃত্বে এক র্যালি বের করে। এছাড়া বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ শরীফুল আলমের নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালী বের করেন। বিকেল ৪টায় প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কুলিয়ারচর ডিগ্রী কলেজ সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অঙ্গীকার সংসদ ও কুলিয়ারচর প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাব ভিন্ন ভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।
Share:

Archives

Definition List

Unordered List

Support