Kishoreganj

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন এড. মো: জিল্লুর রহমান

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়াম্যান, কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবীদ এড. মো: জিল্লুর রহমান। তিনি ১৯৬৩ সাল থেকে রাজনীতি শুরু করেন। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা আ.লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি মো: জিল্লুর রহমান, ষ্পীকার মো: আব্দুল হামিদ এ্যাডভোকেটের ঘনিষ্ট সহচর। তার নিয়োগ পাওয়ায় কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির এড. মিয়া মো: ফেরদৌস, কিশোরগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী শাহীন খান, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মু.আ. লতিফ, কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এড. মাহমুদুল ইসলাম জানু, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ সদর ইউনিটের সাধারণ সম্পাদক মো: আমিনুল হক সাদী অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।
Share:

Archives

Definition List

Unordered List

Support