Home »
» বাজিতপুরের সরারচর বাজারে ব্যবসায়ীর দোকান ভাংচুর
বাজিতপুরের সরারচর বাজারে ব্যবসায়ীর দোকান ভাংচুর
(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর বাজারের ফিড, তুষ ও কয়লা, লাকড়ীর ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার দোকানে একদল দুর্বৃত্ত গতকাল বিকাল ৪টার দিকে হামলা চালিয়ে দোকানের ক্যাশ বাক্স হতে নগদ টাকা, একটি মোবাইল সেট নিয়ে গেছে। এ সময় দুবর্ৃত্তরা বাবুল মিয়ার দোকানে সাঁর্টার ভেঙ্গে ফেলে। এতে অন্তত ৩ ব্যক্তি আহত হয়। আহতরা হলেন, বাবুল মিয়া (২৮), ফারুক খান (৪৮) ও কামরুল ইসলাম (৩৫)। সূত্র মতে গতকাল দুপুর ১২টার দিকে ফিডের ব্যবসায়ী বাবুল মিয়া তার বড় ভাই কামরুল ইসলাম পত্রিকা পড়ারত অবস্থায় ছিল। তখন এ দুর্বৃত্তরা কামরুলকে পত্রিকা পড়ারত অবস্থায় গালমন্দ করে। একই সঙ্গে কামরুলের নিকট চাঁদা দাবী করে বলে তার অভিযোগ। এ বিষয়ে কামরুল ইসলাম বাদী হয়ে বাজিতপুর থানায় গতকাল সন্ধ্যার দিকে মামলার প্রস্তুতি নিচ্ছে।





