Kishoreganj

হোসেনপুরে কুড়িঘাট বধ্যভূমি ৪০ বছরেও অরক্ষিত।

হোসেনপুরে পাকবাহিনীর গুলিতে পঙ্গু মা-মেয়ের এখনো খোঁজ নেয়নি কেউ
 


(মশিউর রহমান সুমন; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কশোরগঞ্জের হোসেনপুরে শতাধিক গনহত্যার স্মৃতিবিজরিত ঐতিহাসিক কুড়িঘাট বধ্যভূমি ৪০ বছরেও অরক্ষিত। ৭১'র গনহত্যার রাতে পাক বাহিনীর ব্রাশ ফায়ারে গুলি খেয়ে ভাগ্যক্রমে বেঁেচ যাওয়া পঙ্গু মা-মেয়ের খোঁজ-খবর অদ্যবদি কেউ নিতে আসেনি। যদিও বধ্যভূমিটি শতাধিক মুক্তিযোদ্ধার আত্বত্যাগের সাক্ষ্য বহন করছে বছরের পর বছর কিন্তু অযত্ন, অবহেলা ও প্রয়োজনীয় সংস্কারসহ রক্ষনাবেক্ষনের অভাবে বর্তমানে এটি গো-চারন ভূমিতে পরিনত হয়েছে।তাই মুক্তিযোদ্ধারা এর সার্বিক উন্নয়নকল্পে স্থানীয় এমপি ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সুদৃষ্টি কামনা করেছেন।

সুত্র মতে,১৯৭১ সালের ১৬ আগস্ট থেকে ১০ ডিসেম্বর রাত পর্যন্ত পাক হানাদার বাহিনী রাজাকার, আলবদরদের সহযোগিতায় কয়েক শতাধিক নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে হোসেনপর ডিগ্রী কলেজ সংলগ্ন ব্রহ্মপুত্রের তীরবর্তী কুঁড়িঘাট এলাকায় হাত ও চোখ বেঁধে সাড়িবদ্ধ দাড় করিয়ে ব্রাশ ফায়ারে গনহত্যার পর নদীর পাড়ে পুঁতে রাখত।অনেককেই আবার হত্যার পর ব্রহ্মপুত্রের স্রোতে ভাসিয়ে দিত।সে সময় পাক বাহিনীর গুলিতে শহীদ হয় বিশিষ্ট ব্যবসায়ী মধুসুধন,মনিন্দ্র,ধীরু চন্দ্র সাহা, বাবলু,স্বদেশ চন্দ্র সাহা,স্কুল ছাত্র সত্যেন্দ্র , সাহেবেরচর গ্রামের হেলাল উদ্দিনসহ কয়েক শতাধিক নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধা।কিন্ত সৃষ্টিকর্তার রহমতে হোসেনপুর বাজারের ব্যবসায়ী দুলাল পোদ্দারের অন্তস্বত্তা স্ত্রী ও মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী বকুল রাণী গুলি খাওয়ার পর ব্রহ্মপুত্র নদের কড়াল স্রোতে ভেসে গিয়ে অর্ধমৃত অবস্থায় উপজেলার হনুমান তলা একটি গাছের শিকরে আটকা পড়েন।পরদিন সকালে বকুলা রাণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে লোকজন স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।সেখান থেকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েক মাসের মধ্যেই তিনি প্রতিবন্ধী কন্যা সন্তান জন্ম দেন।সেই দিনের জন্ম নেওয়া লাভনী নামের পঙ্গু মেয়েটি বর্তমানে যৌবনের শেষ প্রান্তে দাড়িয়ে আজ মানবেতর জীবন-যাপন করলেও স্বাধীনতার ৪০ বছরেও পঙ্গু মা-মেয়ের খবর নিতে কেউ আসেনি।মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী অনেকেই নানাভাবে সাহায্য,সম্মান ও স্বীকৃতি-সনদ পেলও তাদের ভাগ্যে কোনটাই জোটেনি।

গনহত্যার সেই রাতে গুলি খেয়ে বেঁচে যাওয়ায় বকুল রাণী জানান,পঙ্গু মেয়ের চোখের দিকে তাকালেই ৭১'র সেই বিভিষিকাময় রাতের স্মৃতি ভেসে ওঠে।তখন আর চোখের জল স্থির রাখতে পারি না।তাই যারা কুড়িঘাটে শতাধিক নারী-পুরুষকে হত্যা করেছিল সেই স্বাধীনতা বিরোধী রাজাকারসহ যুদ্ধাপরাধীদের বিচার দেখে যাওয়ার ইচ্ছায় আজও বেঁেচ আছি।এদিকে স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে গেলেও সরকারী পৃষ্টপোষকতায় হোসেনপুরে বধ্যভূমিটির স্মৃতিস্তম্ভ নির্মান না হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধারা ক্ষোব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ওই স্থানে জরুরী ভিত্তিতে স্মৃতিস্থম্ভ নিমর্ানের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম জানান,যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা,যারা স্বধীনতা অর্জনে নিজের জীবন উৎসর্গ করতেও সেদিন পিছপা হয়নি,সেইসব মুক্তিযোদ্ধা ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যানার্থে ও কুড়িঘাট বধ্যভূমির স্মৃতিস্থম্ভ নিমর্ানের কার্যকরী উদ্যোগ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
Share:

Archives

Definition List

Unordered List

Support