Kishoreganj

হোসেনপুরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে মানববন্ধন

(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে চিহ্নিত যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা-জনতা। উপজেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি এমএ সালাম কমান্ডারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ মাহবুব ইকবাল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আশরাফ উদ্দিন, টিএইচও ডাঃ রমজান মাহমুদ, মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আয়ুব আলী, সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, যুবলীগ সভাপতি এমএ হালিম,প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার,কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন দুলাল, যুবলীগ নেতা মোঃ মকবুল হোসেন, মোঃ সিরাজ উদ্দিন, মুস্তাফিজুর রহমান মোবারিছ, ছাত্রলীগ সভাপতি আল-আমিন অপু, সাধারণ সম্পাদক বিপুল আলম বিপুল প্রমূখ। পরে উপজেলা পরিষদ চত্বরে যুদ্ধাপরাধীদের কুশ পুত্তলিকা দাহ করা হয়।
Share:

Archives

Definition List

Unordered List

Support