Kishoreganj

বাজিতপুরে সন্ত্রাসী হামলায় হোন্ডারোহীসহ আহত-২,

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও গ্রামের স্কুল শিক্ষক মো. আবু বকর সিদ্দিকের পুত্র ফয়সাল মিয়া ও তার বন্ধু মুরাদ মিয়া গত বৃস্পতিবার রাতে কটিয়াদী লোহাজুড়ি এলাকা থেকে হোন্ডাযোগে সরারচর পিরিজপুর সড়ক দিয়ে আসার পথে তুলা মিয়া, টিপু মিয়া, আব্দুল কুদ্দুস, জিল্লু, সাইদুর, শহিদ সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে-সজ্জিত হয়ে হোন্ডা গতিরোধ করে। তাদের নিকট থেকে ব্যবসায়ের নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ১টি স্বর্ণের চেইন সন্ত্রাসীরা সটকে পড়ে। এ সময় তুলা মিয়া ও আব্দুল মিয়ার সন্ত্রাসীদের এলোপাতাড়ি রামদায়ের কুপে অন্তত ২ জন গুরুতর আহত হয়। গুরুতর আহত ফয়সাল মিয়া (২৫) ও মুরাদ মিয়া (২২) কে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ফয়সাল মিয়ার বাবা আবু বকর সিদ্দিক বাদী হয়ে বাজিতপুর থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন গতকাল শনিবার।
Share:

Archives

Definition List

Unordered List

Support