(খন্দকার হামিদূর রাজিদ ফয়সাল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মীরেরগাঁও গ্রামের সংখ্যালঘু ২ সনত্দানের জননী শিপ্রা রাণী গোস্বামী (৩৫) কে ধর্ষণের চেষ্টা মামলার সেকেন্ড ইন কমান্ড ও একাধিক মামলার আসামি খসরু মিয়া (৩০) কে বাজিতপুর থানার পুলিশ গত বুধবার গ্রেপ্তার করার পর গতকাল সকালে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দিয়েছেন। ২ সনত্দানের জননীর ঘটনাটি ঘটেছিল গত ১৭ নভেম্বর দুপুর ১২টার দিকে সরারচর মজলিশপুর জনৈক চেয়্যারম্যানের কলা বাগানে। ২ সনত্দানের জননী শিপ্রাকে ধর্ষণের চেষ্টা মামলার সেকেন্ড ইন কমান্ড খসরু মিয়া পুলিশের নিকট জবানবন্দীতে বলেন, ২ সনত্দানের জননীকে ধর্ষণের চেস্টার সময় বাছিঁড়ের নির্দেশে রমজু, আল আমিন, মুকুল, আলীশ্বর, রিপন গংরা সরারচর বাজার থেকে নিয়ে মজলিশপুর কলা বাগানে জুয়ার আসরে গৃহবধূ শিপ্রাকে ধর্ষণ করতে না পারায় তার সমসত্দ শরীরে কামড়িয়েছে বলে পুলিশের নিকট স্বীকার করেন। অন্য একটি সূত্রে জানা গেছে, ২ সনত্দানের জননী শিপ্রাকে শারীরিক নির্যাতনের পর এক পর্যায়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলে। তখন এলাকার মানুষদের সহযোগিতা চাইলে জনৈক গোপাল মেম্বার একজন আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যানের ইঙ্গিতে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বিএনপি কমর্ী আলী হোসেন, শাহিন, ফরহাদ, হোসেনসহ কয়েক জনকে আসামি করায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। এ ব্যাপারে ২ সনত্দানের জননী শিপ্রা রাণী সাংবাদিকদের জানান, বাছির, খসরু, আল আমিনসহ কয়েক জন তাকে ধর্ষণ করতে না পারায় সমসত্দ শরীরে কামড়িয়েছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, বিএনপি কমর্ী আলী হোসেন, হোসেন মিয়াসহ আরও কয়েকজন নিরাপরাধ যুবক এ ঘটনার সঙ্গে জড়িত নয়। বাজিতপুর থানার উপপরিদর্শক ও মামলার তদনত্দ কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন জানান, ২ সনত্দানের জননী শিপ্রা রাণীকে যারা নির্যাতন করেছে, তারা এলাকার চিহ্নিত জুয়ারী ও নেশাগ্রসত্দ ৭-৮ জন যুবক এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও বলেন, যতটুকু তথ্য পেয়েছি, এরপর ও প্রকৃত ঘটনা আরও তদনত্দ কওে নিরীহ নির্দোষ ব্যক্তিরা মামলা থেকে অব্যহতি পাবেন বলে তিনি উল্লেখ করেন। বাজিতপুর থানার কর্মকর্তা ইনচার্জ গোলাম রহমান বলেন, একমাত্র প্রকৃত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করবেন। তিনি বলেন, গৃহবধূ মামলায় এলাকার কোন নিরীহ লোক হয়রানির স্বীকার হবে না বলে উল্লেখ করেন।
Home »
» বাজিতপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী গ্রেফতার





