Kishoreganj

পাকুন্দিয়ায় টাইগার পান করে ৫ ছাত্র অসুস্থ

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দীতে এএসটি বেভারেজ লিমিটেডের রয়েল টাইগার খেয়ে হিমেল, নাদিম, সালাহ উদ্দিন, সাজ্জাদ ও সৌসাদ নামের ৫ ছাত্র অসুস্থ হয়ে পড়েন। জানা যায়, হোসেন্দী স্টুডেন্টস এসোসিয়েশনের ছাত্ররা হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে কাজলের দোকান থেকে গত শুক্রবারে টাইগার খাওয়ার পর পেটের পীড়া দেখা দেয়। বিষয়টি জানাজানি হলে ওই এসোসিয়েশনের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে আজ (রবিবার) বিকেলে টাইগার ভর্তি একটি ভ্যানগাড়ি আটক করে। হিমেল ও সালাহ উদ্দিন জানান, টাইগার পান করে ওরা দু'দিন যাবত ডায়ারিয়া, পেট ব্যাথা ও বমিতে আক্রান্ত হয়ে পড়েছে। খবর পেয়ে হোসেনপুর-পাকুন্দিয়ার দায়িত্বে থাকা সহকারী সেল্স অফিসার (এএসও) মো. চাঁদ মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, গত লডে কিছু খারাপ মাল ছিল। তাই আমরা ওই মালগুলো ফেরত নিয়ে যাচ্ছি। এই দোকান থেকেও ফেরত নিতে এসেছি। ঘটনাস্থলে উপস্থিত নেত্রকোণা-কিশোরগঞ্জ জেলার দায়িত্বে থাকা সিনিয়র টিএসও মকবুল হোসেন বলেন, ওই লডে ফ্লেবারটা একটু ডিস্টার্ব দেখা দেওয়ায় মালগুলো পরিবর্তন করে নিয়ে যাচ্ছি। পরে হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ আলী মাসুদ ও হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাজমুল কবীর আলমগীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদেরকে বুঝিয়ে আটকতৃ টাইগার ভর্তি ভ্যানগাড়িটি ছেড়ে দেন।
Share:

Archives

Definition List

Unordered List

Support