Kishoreganj

কিশোরগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি গতকাল জেলা শিল্পকলা মিলনায়তনে আনত্দর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নারী নির্যাতন রোধে যৌতুক নিরোধ আইন ও বাল্য বিবাহ প্রতিরোধ আইন প্রণয়ন করায় নারী নির্যাতন হ্রাস পেয়েছে। নারী নির্যাতন প্রতিরোধে সোচ্চার হতে শিক্ষিত নারীর কোন বিপল্প নেই। নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সকলকে শপথ নেয়ারও আহবান জানান তিনি।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মীর রেজাউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হায়দার জাহান ফারাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সি, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহর লুনা, ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিসতা বেগম জোনাকী, নউক এর ট্রেনিং অফিসার কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে দূর্বার মহিলা সংঘের নির্বাহী পরিচালক হাছিনা হায়দার চামেলীসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ''নারী নির্যাতনকে না বলি, ঘরে বাইরে শানত্দি আনি'' এ শ্লোগানে সকালে কিশোরগঞ্জ পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পককলা প্রাঙ্গনে শেষ হয়।
Share:

Archives

Definition List

Unordered List

Support