Kishoreganj

বাজিতপুরে বিজয় দিবসে র্যালি ও বর্ণাঢ্য আয়োজন

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : সারাদেশের ন্যায় গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে বাজিতপুর পৌর শহর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিজয় দিবস উপলক্ষে ব্যানার, প্লে-কার্ড সম্বলিত বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে ব্যতিক্রমধর্মী র্যালি ও মিছিল ডাকবাংলার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এরই অংশ হিসেবে গতকাল সকাল ৮টার দিকে বাজিতপুর-নিকলী আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আফজাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবু সুব্রত পাল, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ ছারওয়ার আলম। বিএনপির পক্ষ হতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জু এবং জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালেহুজ্জামান খান রুনু, পৌর বিএনপির সভাপতি মোঃ এহেসান কুফিয়া, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা বদরুল আলম শিপুর পক্ষে বিশাল র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৯টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডাকবাংলার ময়দানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা শারীরিক চর্চা ও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। দুপুর ১২টার দিকে উপজেলা হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টার দিকে বিভিন্ন হাসপাতালে রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। আজ রাত ৯টার দিকে সিনেমা হল সংলগ্ন মাঠে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
Share:

Archives

Definition List

Unordered List

Support