Kishoreganj

পাকুন্দিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপর হামলা

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। পরে হাসপাতাল কতর্ৃপক্ষ থানাপুলিশের সহযোগিতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার বিকেলে উপজেলার সৈয়দগাঁও গ্রামের রাফিক (৩০), খুর্শিদ (৪০), সালমা (২২), সাফিয়াসহ (৩৫) কতিপয় লোকজন পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত শহিদুল্লাহ, স্ত্রী নুরজাহান ও দুই বছরের শিশু আজহারুল ইসলাম আপনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে। এমতাবস্থায় কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল গেইটে তালা দিয়ে পাকুন্দিয়া থানায় মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। পরে এএসআই শহীদ ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উপজেলার সৈয়দগাঁও গ্রামের শহিদুল্লাহ, তার স্ত্রী নূরজাহান ও দুই বছরের শিশু সন্তান আজহারুল ইসলাম আপনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষের লোকেরা। পরে তারা পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকাবস্থায় পুনারায় হামলার স্বীকার হয়।

পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Share:

Archives

Definition List

Unordered List

Support