(মোঃ জাহিদুল ইসলাম; কুলিয়ার চর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কুলিয়ারচরে
যথাযোগ্য মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪০ তম মহান বিজয় দিবস
উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন কতর্ৃক আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল
রাত ১২.০১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা,সূর্যোদয়ের সাথে
সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসত্দম্ভে পুষ্পসত্দবক অর্পন, সকাল ৯.০০
টায় খেলার মাঠে শিশু কিশোর সমাবেশ, সকাল ১০.০০টায় বীর মুক্তিযোদ্ধা,
পুলিশ,আনসার, রোবার স্কাউটস ও শিৰা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের
শরীরচর্চা প্রদর্শনী, ১১টায় শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার ও
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপহার সামগ্রী বিতরন ও আলোচনা সবা। বিকেল ৪টায়
প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপজেলার
বিভিন্ন রাজনৈতিক সংগঠন, কুলিয়ারচর ডিগ্রী কলেজ সহ সকল শিৰাপ্রতিষ্ঠান,
অঙ্গীকার সংসদ ও কুলিয়ারচর প্রেসক্লাব ভিন্ন ভিন্ন কর্মসূচীর মাধ্যমে
দিবসটি উদ্যাপন করে।





