Kishoreganj

ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার স্মারকলিপি

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : গতকাল সোমবার দুপুরে সুনির্দিষ্ট দাবীতে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি ডাঃ কাজী মোঃ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাজিমুল হক এর নেতৃত্বে জেলায় কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ কলেক্টরেট ভবনে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেন। এর আগে নেতৃবৃন্দ স্মারকলিপি পাঠ করে উপস্থিত সকলকে অবহিত করেন। স্মারকলিপিতে উত্থাপন করা হয়েছে, সরকারী আদেশ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরে অবিলম্বে "উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার" পদবী পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএমডিসি এ্যাক্ট ২০১০ এর ২৯ (১) ধারায় "ডিএমএফ" ডিগ্রী সংযোজন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদকে দ্বিতীয় শ্রেণীর গেজেডেট পদমর্যাদা ও বেতন স্কেলে উন্নীত করা, চলতি বছর থেকে মেডিকেল স্কুলে ইন্টানী প্রথা চালু করা এবং গ্রামীণ জনগণের সেবা প্রদানের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক সমূহে পদ সৃষ্টি করে পদায়নের ব্যবস্থা করা।
Share:

Archives

Definition List

Unordered List

Support