Kishoreganj

হোসেনপুরে সিএনজি ছিনতাই : গ্রেফতার ১

(মশিউর রহমান সুমন; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবেশে সিএনজিতে উঠে গন্তব্যে যাওয়ার আগেই চালককে হাত-পা বেধেঁ রাস্তার পাশে ফেলে রেখে একটি নতুন সিএনজি ছিনতাই করেছে দুবৃত্তরা। এ ঘটনায় চালক বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ০১ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়,গত শনিবার রাতে ময়মনসিংহের গফরগাও টেম্পু ষ্ট্যান্ড থেকে কিশোরগঞ্জের পুলেরঘাট বাজারে যাওয়ার কথা বলে ৩ জন দুবৃত্ত যাত্রী বেশে সোহাগ ড্রাইভারের সিএজিতে উঠে হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামের এক নির্জন স্থানে চালক সোহাগকে হাত-পা বেধেঁ রাস্তার পাশে ফেলে দিয়ে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।রাতেই পথচারীরা চালক সোহাগ মিয়াকে উদ্ধার করার পর নিজেই বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা(নং-০৮,ধারা-৩৯৪) দায়ের করলে পুলিশ চালকের দেয়া তথ্যানুযয়ী গতকাল রোববার ভোরে পার্শবর্তী পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের মৃত সওকত আলীর ছেলে হালিম মিয়া(২৮) কে গ্রেফতার করে হোসেনপুর থানায় নিয়ে আসে।পুলিশের জিজ্ঞাসাবাদে হালিম জানায়,তাদের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত হোসেনপুর-গফরগাও-কিশোরগঞ্জ সড়কে যাত্রীবেশে গাড়ি ছিনতাই করে আসছিল।

ওসি মাহবুব আলম জানান,গ্রেফতারকৃত ছিনতাইকারী হালিমের দেওয়া তথ্যমতে ওই সংঘবদ্ধ গাড়ি ছিনতাই চক্রের মূলহোতাসহ অন্যান্যদের গ্রেফতারের সাড়াষি অভিযান অব্যহত রয়েছে।
Share:

Archives

Definition List

Unordered List

Support