Kishoreganj

শোক সংবাদ: মোঃ হুমায়ুন কবীর লস্কর

(মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৩নং করগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মোঃ হুমায়ুন কবীর লস্কর (৬০) সোমবার ভোর রাতে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে করগাঁও নিজ গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে----রাজিউন)। মৃতু্য কালে স্ত্রী দুই কন্যা ও বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বিকালে করগাঁও হাইস্কুল মাঠে নামাজে জানানা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃতু্যতে উপজেলা চেয়ারম্যান লায়ন মোঃ আলী আকবর, কটিয়াদী পৌর মেয়র তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তাফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইন উদ্দিন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
Share:

Archives

Definition List

Unordered List

Support