Kishoreganj

মেহেদীর রং মুছার আগেই নববধূ মরিয়ম মারা গেছেন !

চিকিৎসাধীন নববধূ মরিয়ম মারা গেছেন! 

ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঁচদিন মৃতু্যর সাথে লড়ে অবশেষে মারা গেছেন নববধু মরিয়ম আক্তার (১৯)। আজ (সোমবার) ভোর চারটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। বিয়ের মাত্র ১২ দিনের মাথায় স্বামী আবু বাক্কারও তাঁর সহযোগীরা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। মারাত্বক অগি্নদগ্ধ অবস্থায় তাকে প্রথমে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করে ভীর্ত করা হয়। আগুনে তার শরীরের ৭০ ভাগ অংশই পুড়ে যায় বলে চিকিৎসকরা জানান।
গতকাল এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) কিশোরগঞ্জ থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিবের কাছে জানতে চাইলে, মরিয়মের মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান মরিয়মের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। সেখানে ময়না তদন্তের পর কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের বেতরাহাটি গ্রামে তার বড়িতে পাঠানো হবে।
উল্লেখ্য দীর্ঘ প্রনয়ের পর গত ২৭ নভেম্বর সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের বেতরাহাটি গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আবু বাক্কারের সঙ্গে প্রতিবেশী মরিয়মের বিয়ে হয়। কিন্ত বনিবনা না হওয়ায় আবু বাক্কার ও তার পরিবার বিয়ের পর থেকেই মরিয়মের উপর নির্যাতন শুরু করে। গত ৭ ডিসেম্বর ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে মরিয়ম ঘর থেকে বের হওয়ামাত্র স্বামী আবু বাক্কার তার ছয় সহযোগীকে নিয়ে তাকে চেপে ধরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় তার আর্ত চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
পরদিন ৮ ডিসেম্বর ১১টার দিকে অগি্নদগ্ধ মরিয়মের পিতা মোঃ গিয়াসউদ্দিন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলায় জামাতা আবু বাক্কার সহ সাতজনকে আসামি করা হয়। আসামিদের সবার বাড়ি বেতরাহাটি গ্রামে । তবে এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার ছয়দিন পরও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় নারী সংগঠনসহ এলাকার সচেতনমহলে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী সুলতানা রাজিয়া জানান, হাতে মেহেদীর রং মুছার আগেই স্বামী ও তাঁর সহযোগীরা বর্বরোচিতভাবে মরিয়মের শরীরে মধ্যযুগীয় কায়দায় আগুণ লাগিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অমিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চি করবে সংশিষ্ট কতৃপক্ষ। অন্যথায় সুষ্টু বিচারের দাবিতে কর্মসূচি ঘোষনা করা হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেনজানান, আসামিরা সবাই পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে, এ ব্যাপারে পুলিশ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Share:

Archives

Definition List

Unordered List

Support