(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্রসুতি বিভাগ থেকে গত রবিবার (৪ ডিসেম্বর) রাতে দরিদ্র পিতা-মাতার নবজাতক শিশু কন্যা চুরি হয়েছে। এঘটনায় প্রসুতি রোগি ও আত্মীয় স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, নরসিংদী জেলার মনহরদী উপজেলার খিদিরপুর গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের পুত্র দরিদ্র আ. রাশিদের স্ত্রী ৪ সনত্দানের জননী রহিমা গর্ভাবস্থায় বাবার বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রামের বাড়িতে আসে। গত শনিবার (৩ ডিসেম্বর) গভীর রাতে রহিমার প্রসব ব্যাথা শুরু হলে অবস্থার বেগতিক দেখে ভাগ্নে খলিলের সহায়তায় জরুরী ভিত্তিতে গত রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ভর্তি করে। হাসপাতালের গাইনী চিকিৎসক ডা. সুফিয়া খাতুন ওই দিনেই দুপুরে রহিমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। অপারেশনের মাধ্যমে রহিমা জমজ দুই কন্যা শিশুর জন্ম দেয়। পরে জমজ দুই নবজাতক শিশুসহ রহিমাকে গাইনী ওয়ার্ডে হসত্দানত্দর করে। একই দিন সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত এক মহিলা অসুস্থ রহিমার সাথে কথা বলার এক পর্যায়ে নবজাতক এক শিশু কন্যাকে কোলে নিয়ে সটকে পড়ে। নবজাতক শিশু চুরি হয়ে যাওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন প্রসুতি রোগী ও আত্মীয় স্বজনদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। চুরি হয়ে যাওয়া শিশুর বাবা আ. রাশিদ ও মা রহিমা আবেগপ্লুত কণ্ঠে জানান, হাসপাতালে কর্তব্যরত নার্স ও গেইটে দারোয়ান থাকা অবস্থায় কিভাবে তার শিশু কন্যাকে চুরি করে নিয়ে যাওয়া হল? খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মোহাম্মদ আলী জানান, রাত ৯টা দিকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজির মোবাইল ফোনে বিষয়টি জানালে, গাইনী ওয়ার্ডে গিয়ে খোঁজ-খবর নিয়েছি।
হাসপাতালের তত্তাবধায়ক ও সিভিল সার্জন ডা. হোসাইন সারোয়ার খান জানান, নবজাতাক শিশু চুরির বিষয়ে সকালে শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।





