Kishoreganj

বাজিতপুরে অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান

(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেনের হাত ধরে বাজিতপুর পৌর শহরের পশ্চিম মথুরাপুর গ্রামের বিএনপি নেতা হাজী মোঃ জসিম উদ্দিন সহ অর্ধ শতাধিক নেতাকমর্ী আওয়ামী লীগে যোগদান করেন গতকাল বিকালে এক সাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে। এ সময় আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, বাজিতপুর বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সারোয়ার আলম, দিলালপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোঃ মিজবাহ উদ্দিন সাফি, বর্তমান কাউন্সিলর হারুন-অর-রশিদ, পৌর কাউন্সিলর ইসরাফিল মিয়া, দিলালপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোঃ মিজবাহ উদ্দিন সাফি, বলিয়ারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোবারক হোসেন ভূঁইয়া, ছাত্রলীগের বর্তমান সভাপতি মোঃ শাহজাহানের উপস্থিতিতে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মি আওয়ামী লীগে যোগদান করেন।
Share:

Archives

Definition List

Unordered List

Support