Kishoreganj

পাকুন্দিয়ায় দুঃসাহসিক চুরি সংগঠিত

(সুমন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা
চকদিগা গ্রামে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। এতে চোরের অস্ত্রের আঘাতে
বুধবার রাতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা চকদিগা গ্রামের সিরাজ
উদ্দিন স্ত্রী মিনারা বেগম (৪৮) গুরুতর আহত হয়ে পাকুন্দিয়া স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

জানা যায়, গত বুধবার রাতে উপজেলার চকদিগা গ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে
দুর্সাহসিক চুরি সংগঠিত হয়। এ সময় চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ও
এলাকাবাসী চোরদের ধরতে চেষ্টা করলে চোরের অস্ত্রের আঘাতে মিনারা বেগম
গুরতর আহত হয়। তখন এলাকাসী উপজেলার পাঁচলগোটা গ্রামের মো. আ. ছাত্তারে
পুত্র কুখ্যাত চোর রফিকুল ইসলামকে (৩৫) আটক করে টহলরত পুলিশে হাতে সোপর্দ
করে এবং অন্য অজ্ঞাতনামা ২/৩ চোর পালিয়ে যায়। এ ব্যাপারে আজ
(বৃহস্পতিবার) পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ দিকে থানায় অভিযোগ করায় রফিক চোরের সহযোগিরা সিরাজ উদ্দিনকে প্রাণ
নাশের হুমকি দিচ্ছে বলে আজ (বৃহস্পতিবার) বিকেলে সিরাজ উদ্দিন
সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।

Share:

Archives

Definition List

Unordered List

Support