(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জ পৌর এলকার বাসিন্দা মরম আলী নামের এক ভণ্ডপীরের ভণ্ডমীার যন্ত্রণায় অতিষ্ঠ বগাদিয়া এলাকার জনগণ। ভণ্ডপীর মরম আলী বেশ কিছু দিন আগে জনতার তাড়া খেয়ে কিশোরগঞ্জ ফিসারী এলাকা থেকে আনত্দানা ঘাড়ে কিশোরগঞ্জ-হোসেনপুর রোডের হয়বতনগর এলাকায়। সেখান থেকেও তাড়া খেয়ে আবার আনত্দানা ঘাড়ে বগাদিয়া এলাকায় সেখানে সে কিছু মানত্দান, গাঁজাখুর হাতকরে তার ভণ্ডামী চালিয়ে যাচ্ছে অবাদে। ভণ্ডপীর মরমআলী 'ঘরের বাতি নিবিয়ে দাও মনের বাতি জ্বালিয়ে দাও' তার নিজস্ব তাতি্বক দর্শন দিয়ে এলাকার উঠতি বয়সের তরুণদের মাতোয়ারা করে দিয়েছে। আর এই কাজে সে ব্যবহার করছে তার নিজের মেয়েদের এবং বাহির থেকেও সংগ্রহ করছে কিছু মেয়েদের। যাদের সে পরিচয় দেয় নিজের মুরিদ বলে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জানান, ভণ্ডপীর মরম আলী প্রতি সপ্তাহের বৃহস্পিবার রাত্রে তার নিজ বাড়ীতে আড্ডা দেয় কিছু তরুণ-তরুণীদের নিয়ে। এই তরুণ-তরুণীদের নিয়ে প্রথমে শুরু করে জিকির। একপর্যায়ে ঘরের বাতি নিবিয়ে চলে মনের বাতির কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড চলে গভীর রাত পর্যনত্দ। এলাকার জনগণ অতিষ্ঠ হলেও এলাকার চিহৃিত কিছু মানত্দান এই কর্মকাণ্ডে অংশ গ্রহণ করায় এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।





