Kishoreganj

কিশোরগঞ্জে তৈরি হচ্ছে 'বিজয় স্মৃতি সৌধ'

(আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : জেলা পরিষদের তত্ত্বাবধানে তিনজন জাতীয় নেতা ও মহান ভাষা আন্দোলনের শহীদদের মু্যরেল দিয়ে কিশোরগঞ্জে নির্মিত হচ্ছে 'বিজয় স্মৃতি সৌধ'। সদর উপজেলায় বিশ্বরোডের বিন্নাটি চৌরাসত্দার মোড়ে ৩৭ লাখ টাক ব্যয়ে নির্মিত হচ্ছে ৩০ ফুট উঁচু এ স্মৃতিসৌধটি। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনিছুজ্জামান, জানান, ২০০৯ সালে স্মৃতিসৌধ নিমর্াণ প্রকল্পটি শুরু হয়। এবছরের ডিসেম্বরেই প্রকল্পটি সম্পন্ন করা হবে। তিনি জানান, তাড়াইলের দুই সহোদর তরণ শিল্পী সুষেণ ও শ্যামল স্মৃতিসৌধে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরম্নল ইসলাম, জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন আহমেদ, মহান ভাষা আন্দোলনের শহীদ রফিক, জব্বার ও সালামের মু্যরেল তৈরি করছেন। জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ৩৭ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট উচ্চতার স্মৃতিসৌধটির নিমর্াণ কাজ দ্রম্নত সম্পন্ন করার চেষ্টা চলছে।
Share:

Archives

Definition List

Unordered List

Support