(ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু; নান্দাইল, ময়মনসিংহ) : নান্দাইল থেকে কিশোরগঞ্জগামী মহাসড়কের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাসত্দা থেকে সাত কিলোমিটার সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্ত হওয়ায় তা মরণফাঁদে পরিণত হয়েছে। এ সড়কের ওই স্থানে প্রতিদিন পণ্যবাহী যানবাহনগুলো গর্তে পড়ে বিকল হয়ে ২-৩ দিন পর্যনত্দ আটকে থাকছে। এ কারণে সড়কের দুইদিকে লম্বা যানজটের সৃষ্টি হচ্ছে। যাত্রীবাহি বাসগুলোকে ঝুঁকি নিয়ে ওই সাত কিলোমিটার স্থান পাড়ি দিতে হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে নান্দাইলের অরণ্যপাশা এলাকায় কয়েকটি পণ্যবাহি ট্রাকের চাকা গর্তে দেবে গিয়ে আটকে রয়েছে। আটকে থাকা ট্রাকগুলোর দুপাশের এক চিলতে জায়গা দিয়ে যাত্রী নামিয়ে দিয়ে বাসগুলো ঝুঁকি নিয়ে ওই স্থান অতিক্রম করছে। গত ঈদুল ফেতরের সময় দায়সারাভাবে কিছু ইটের খোয়া ও মাটি ফেলে গর্তগুলো সমান করা হলেও তা বেশিদিন টেকেনি।
মুজাহিদ মিয়া নামে এক ট্রাক চালক জানালেন সামনের পণ্যবাহি ট্রাকটি গর্তে পড়ে এক্সেল ভেঙে যাওয়ায় তিনি প্রায় ১৬ ঘণ্টা ধরে এখানে আটকা পড়ছেন। কখন এই স্থানটি অতিক্রম করতে পারবেন তা বুঝতে পারছেন না। গর্তে আটকে যাওয়া ট্রাকের চালক জুয়েল মিয়া জানালেন সেরপুর জেলা থেকে মনোহরদী যাবার পথে নান্দাইলের অরণ্যপাশা এলাকায় তার ট্রাকটি দেবে যায়। আগের ট্রাকটি ভেঙে যাওয়া যন্ত্র (এক্সেল) পাল্টিয়ে ওই স্থান অতিক্রম করতে পারলেও তিনি তার গড়ি একই পরিস্থিতিতে পড়েছেন।
চৌরাসত্দা এলাকায় স্থাপিত একটি সাইনবোর্ড থেকে পাওয়া তথ্যে জানা যায় সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-২ এর আওতায় চায়নার জিইও ইঞ্জিনিয়ারিং কোম্পানি বিগত ২৫/০৬/২০০৮ইং তারিখে নান্দাইলের চৌরাসত্দা থেকে কিশোরগঞ্জ পর্যনত্দ ১৫.৮০কিলোমিটার সড়কটির প্রশসত্দকরণ কাজ শুরু করে। এর ব্যয় ধরা হয়েছে ১শ ৮৩ কোটি ৫৮ লক্ষ টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠানটি উল্লেখিত সময়ের মধ্যে কিশোরগঞ্জ জেলার বিশ্বরোড মোড় থেকে নান্দাইল উপজেলার মুশুলি পর্যনত্দ সড়কটি চলাচলের উপযোগী করলেও সেখান থেকে চৌরাসত্দা পর্যনত্দ সাত কিলোমিটার সড়কের কাজে এখনও হাত দিতে পারেনি। বিগত ঈদের সময় সড়কে যানবাহন চলাচল চালু রাখার জন্যে তড়িঘড়ি করে ওই গর্তগুলোতে ইটের খোয়া ও মাটি ফেলা হলেও তা টেকসই হয়নি। বৃষ্টি ও যানবাহনের চাকার চাপে মাটি ও খোয়া বেড়িয়ে পড়ায় গর্তগুলো এখন ছোটখাট পুকুরে পরিণত হয়েছে।
যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়নার জিইও কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক (পিএম) মি. লি বলেন, 'কিছুদিনে মধ্যেই তারা কাজ শুরু করবেন।' বাঁশহাটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক বলেন, প্রতিদিন ওই স্থানটিতে চাকা দেবে যানবাহন আটকে পড়ছে। এতে সড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হচ্ছে।






