(মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কুলিয়ারচর বাজারে রাজ সিনেমাহল রোড সংলগ্নে অগি্নকান্ডে একটি খাবারের হোটেল সহ পাঁচটি দোকান ভষ্মিভূত হওয়ার খবর পাওয়া গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা। হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসলামিয়া হোটেলে আগুনের সূত্রপাত হলেও মুহুর্তের মধ্যেই রাজ সিনেমাহল মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে মনোহারী, কসমেটিকস, ও সেলুনের দোকানসহ ৫টি দোকান ভষ্মিভূত হয়। এ খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।





