(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুর
উপজেলা প্রশাসনের নানা আয়োজনে গতকাল শুক্রবার (১৬ডিসেম্বর) যথাযোগ্য
মর্যাদায় উদ্যাপিত হয়েছে। সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা
প্রশাসন,পৌরসভা,মুক্তিযোদ্ধাসংসদ,প্রেসক্লাব,আওয়ামীলীগ,বিএনপি,জাতীয়পার্টি,িিসপিবি,
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ-সহযোগী,সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। বিজয় র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল
কাদির স্বপন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমিজুল
ইসলাম খান। পরে ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ,ডিসপ্লে ও মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা অনুষ্ঠিত হয়।





