Kishoreganj

হোসেনপুরে ধুমপান নিয়ন্ত্রনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

(মশিউর রহমান সুমন; হোসেনপুর, কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে বেসরকারি সংস্থা অগর্ানাইজেশন অব এনভাইরনমেন্টাল পলুশান প্রিভেনশন প্রোগ্রাম(ওয়েপ) এর উদ্যোগে ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রনে গন মাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার সকালে হোসেনপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ওয়েপের নির্বাহী পরিচালক মিজানুর রহমান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য ও মতামত উপস্থাপন করেন-সাংবাদিক মানসুরুল হক রবিন,এমএ মতিন মাষ্টার,ফরিদ আহম্মদ,সিরাজ উদ্দিন মীর,একেএম মোহাম্মদ আলী,জাহাঙ্গীর আলম,খাইরুল ইসলাম নজরুল,মিছবাহ উদ্দিন মানিক,উজ্জল কুমার সরকার প্রমুখ।কর্মশালার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল- পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান মুক্ত করার লক্ষে জনসচেতনতামূলক লিফলেট ক্যামপেইন,বিজ্ঞাপন ও পাবলিক পরিবহন ধূমপান মূক্তকরন সংক্রান্ত জরিপ,সকল তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতকর্ীকরন,ষ্টিকার বিতরন,তামাক নিয়ন্ত্রন আইনের উন্নয়ন প্রভৃতি।
Share:

Archives

Definition List

Unordered List

Support