Kishoreganj

হোসেনপুরে বাল্য বিবাহ বৃদ্ধি

(উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : হোসেনপুর উপজেলা বিভিন্ন এলাকায় আবারও বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে। বাল্য বিবাহ থেকে রেহাই পাচ্ছে না উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিকার হচ্ছে ছাত্রীরা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছাত্রীরা প্রেমিকের হাত ধরে কোর্ট ম্যারিজ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলে বাল্য আর বাল্য বিবাহকে জায়েজ করতে মোটা অংকের উৎকোচের বিনিময়ে কাজীরা বিবাহ রেজিষ্টি (কাবিন) করে নিচ্ছে। ফলে বাল্য বিবাহে উৎসাহিত হচ্ছে অপ্রাপ্ত বয়সের শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, বাল্য ফলে স্কুলে শিক্ষার্থী ঝড়ে পড়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের জরুরি হস্থক্ষেপ কামনা করছেন সচেতন মহল।
Share:

Archives

Definition List

Unordered List

Support