কুলিয়ারচর, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক মোঃ রবিউল হাসান শিশু অপহরণের দায়ে এক মহিলাকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ২০০৮ সনের ২৮ ফেব্রুয়ারী কুলিয়ারচর উপজেলার খড়কমারা গ্রামের স্কুল ছাত্রী সাদিয়া জাহান পিয়া (৮) কে নাচ শিখানোর কথা বলে কুলিয়ারচর উপজেলার বালিগাঁও গ্রামের আমরু খানের কন্যা শাহিনুর আক্তার আখি উরফে শরমিন জাহান আখি অপহরণ করে নিয়ে যায়। পরে পিয়ার কান্নাকাটিতে স্থানীয় যুবকেরা তাকে আটক করে ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান তাকে থানায় সোপর্দ করে। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে চার্জশীট দেয়। গতকাল বুধবার বিজ্ঞ জজ সাক্ষ্য জেরা শেষে আসামী শাহিনুর আক্তার আখি উরফে শরমিন জাহান আখিকে ২০০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত ২০০৩) এর ৭ ধারায় দোষী সাব্যস্থ করে ১৪ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। মামলাটির সরকার পক্ষে ছিলেন এপিপি মোঃ ইমরাজ মিয়া ও আসামী পক্ষে ছিলেন এ্যাড. জেসমিন আরা বেগম রোজী।
Home »
» কিশোরগঞ্জে শিশু অপহরণের দায়ে মহিলার ১৪ বছরের কারাদন্ড





